0০017121715 ও সুরা আন-নূর ৮৩ হইতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্ (সা) আমাদের বাড়িতে আসিয়া 'আস্সামু আলাইকুম-ওয়া-রাহ্মাতুল্লাহ্* বলিলেন, আমার পিতা সাদ (রা) নিম্স্করে উহার জবাব দিলেন। কায়েস (র) বলেন, তখন আমি বলিলাম, আপনি কি রাসূলুল্লাহ্ (সা)-কে ঘরে প্রবেশ করিবার অনুমতি দিবেন না? তিনি বলিলেন, আরে রাসূলুল্লাহ্ (সা)-কে আমাদের প্রতি বেশী পরিমাণ সালাম করিতে দাও | রাসূলুল্লাহ্ (সা) পুনরায় পূর্বের ন্যায় সালাম করিলেন । হযরত সাদ রো) ও পূর্বের ন্যায় জবাব দিলেন । রাসূলুল্লাহ্ সো) আবারও পূর্বের ন্যায় সালাম করিলেন । কিন্তু তিনি এবারও জবাব শুনিতে না পাইয়া প্রত্যাবর্তন করিলেন। এবার সা'দ (রা) তাহার পিছনে ছুটিলেন। এবং বলিলেন, ইয়া রাসূলান্রাহ! প্রত্যেকবারই আমি আপনার সালামের আওয়াজ শ্নিয়াছি এবং উহার জবাবও দিয়াছি। কিন্ত্ব আপনার সালাম অধিক পরিমাণে লাভের আশায় নিম্নস্বরে উহার জবাব দিয়াছি। ইহা শুনিয়া রাসূলুলাহ্ (সা) তাহার সহিত ফিরিয়া আসিলেন। হযরত সাদ (রা) তাহাকে গোলস করিতে বলিলে, তিনি গোসল করিলেন। অতঃপর তিনি রাসূলুল্লাহ্ (সা)-কে একটি জা“ফরানী রধগের চাদর পরিধান করিতে দিলে তিনি উহা পরিধান করিলেন ।। অতঃপর তিনি হাত উঠাইয়া এই দু'আ করিলেন ঃ | -১৯০। ০৯০৩ ২9 ০৯71 “হে আল্লাহ্! সাদ এর পরিবার-পর্তিজনের প্রতি আপনি আপনার অনুগ্হ বর্ষণ করুন” কায়েস রে) বলেন, ইহার পর রাসূলুল্লাহ্ (সা) কিছু খাবার খাইলেন। তিনি যখন প্রত্যাবর্তনের ইচ্ছা করিলেন, তখন হযরত সা'দ (রা) একটি গাধার উপর নরম গদি বিছাইয়া তাহার প্রত্যাবর্তনের ব্যবস্থা করিলেন। সা'দ (রা) আমাকে বলিলেন, কায়েস! তুমি রাসূলুল্লাহ (সা)-এর সাথে যাও। কায়েস (রা) বলেন, তখন রাসূলুল্লাহ্ (সা) আমাকে বলিলেন, তৃমিও আরোহন কর, কিন্তু আমি আরোহন করিতে অস্বীকার করিলাম । তিনি বলিলেন, হয় আরোহন কর নয় ফিরিয়া যাও। তখন আমি ফিরিয়া গেলাম । হাদীসটি আরো অধিক সূত্রে বর্ণিত হইয়াছে। ইহা বিশুদ্ধ । এখানে ইহা জানিয়া রাখা উচিৎ যে, যেই ব্যক্তি কাহার বাড়ী প্রবেশ করিবার জন্য অনুমতি প্রার্থনা করে তাহার উচিৎ সে যেন বাড়ীর দরজার সম্মুখীন হইয়া না দীড়ায় ৷ হয় ইমাম আবু দাউদ (র) ..... আবদুল্লাহ্ ইব্ন বিশর (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) যখন কোন কাওমের দরজায় আসিতেন, তখন তিনি দরজায় মুখোমুখী হইয়া দাড়াইতেন না। হয় তিনি উহার ডান দিকে দাড়াইতেন, নয় বাম দিকে দাড়াইতেন এবং 'আস্সালামু আলাইকুম, আস্সালামু আলাইকুম" দুইবার বলিতেন। কারণ সে যুগে পর্দা লটকানো থাকিত না। হাদীসটি কেবল ইমাম আবূ দাউদ (র) বর্ণনা করিয়াছেন ।
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।