Ibn Kathir — Ibn Kathir 8
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

(0011191115 + 4৫৮1৫ 4 ৮ বা ঞ; ৬. ৫০ দা শি ৬১৪ অনুবাদ ঃ (২৬) দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য, দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য, সচ্চরিত্রা নারী সচ্চরিত্র পুরুষের জন্য এবং সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্রা নারীর জন্য, লোকে যাহা বলে, ইহারা তাহা হইতে পবিত্র । ইহাদিগের জন্য আছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা । তাফসীর £ হযরত ইবৃন আব্বাস (রা) উন্লেখিত আয়াতের ব্যাখ্যা করিয়াছেন, খারাপ ও অশ্লীল কথা খারাপ ও অশ্লীল লোকদের মুখ হইতেই বাহির হয় এবং মন্দ ও অশ্লীল লোকেরা কেবল মন্দ ও অশ্রীল বলিয়া থাকে । অপর পক্ষে ভাল ও উত্তম কথা কেবল ভাল ও উত্তম লোকদের মুখ হইতেই বাহির হয় এবং উত্তম ও ভাল লোকগণ কেবল ভাল ও উত্তম কথাই বলিয়া থাকেন। মুজাহিদ, আতা, সাঈদ ইব্‌ন জুবাইর, শা“বী, হাসান বাসরী, হাবীব ইবৃন আবু সাবিত (র) অনুরূপ ব্যাখ্যা করিয়াছেন । ইব্‌ন জরীর (র) ইহা পছন্দ করিয়াছেন । অর্থাৎ তাহারা বলেন, যেই কথা মন্দ ও অশ্লীল উহা কেবল মন্দ ও অশ্লীল লোকের মুখ হইতেই বাহির হইবার উপযুক্ত । অপর পক্ষে ভাল কথা কেবল ভাল ও পাক-পবিভ্র লোকগণের মুখ হইতে বাহির হইবার যোগ্য । অতএব মুনাফিকরা হযরত আয়েশা (রা)-এর প্রতি যেই অপবাদ আরোপ করিয়াছিল উহা কেবল নার রন বারা রান নানাটো রা রানীগাজানি ভাল ও পবিত্র লোকের মুখ হইতে কখনো উচ্চারিত হইতে পারে না। আবদুর রহমান ইব্‌ন যায়িদ ইব্ন আসলাম রে) বলেন, আলোচ্য আয়াতের অর্থ হইল, অপবিত্র ও অশ্রীল স্ত্রীরা কেবল অপবিত্র পুরুষের জন্য উপযোগী । এবং অপবিত্র ও অশ্লীল পুরুষরা অনুরূপ অপবিত্র ও অশ্লীল মহিলাদের জন্য উপযোগী । অপরপক্ষে পবিত্র নারীগণ কেবল পবিত্র পুরুষগণের জন্য উপযোগী এবং পবিত্র পুরুষগণ ও অনুরূপ পবিত্র নারীগণের জন্য উপযোগী । অতএব যদি হযরত আয়েশা (রা) পাক পবিত্র নারী না হইতেন তবে আল্লাহ্‌ তা'আলা কখনও পাক-পবিত্রতার মূর্ত প্রতীক হযরত রাসূলুল্লাহ্‌ (সা)-এর জন্য তীহাকে স্ত্রীরূপে নির্ধারণ করিতেন না। এই কারণেই আগ্নাহ্‌ তা'আলা ইরশাদ করিয়াছেন ঃ

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।