Ibn Kathir — Ibn Kathir 8
/ 735
📝 Text 📖 PDF

0০017121715 প্রকাশকের কথা আল্লাহ্‌ রাব্বুল আলামীনের অপার অনুগ্রহে ইসলামিক ফাউন্ডেশন আরবী ভাষায় প্রণীত বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ “তাফসীরে ইবৃন কাছীর'-এর সকল খণ্ডের অনুবাদ বাংলা ভাষায় প্রকাশ করতে সক্ষম হয়েছে। এ জন্য করুণাময় আল্লাহ তা'আলার. দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। : তাফসীর হলো পবিত্র কুরআনের ব্যাখ্যা-বিশ্লেষণ। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা)-এর প্রতি অবতীর্ণ আল-কুরআনের সুগভীর মর্মার্থ, অনুপম শিক্ষা, ভাব-ব্যঞ্জনাময় সাংকেতিক তথ্যাবলী এবং নির্দেশসমূহ সাধারণের বোধগম্য করার লক্ষ্যে যুগে যুগে প্রাজ্ঞ তাফসীরবিদগণ অসামান্য পরিশ্রম করে গেছেন । তাদের সেই শ্রমের ফলম্বরূপ আরবীসহ অন্যান্য ভাষায় বহু সংখ্যক তাফসীর গ্রন্থ রচিত হয়েছে । এসব তাফসীর গ্রন্থ বিদেশী ভাষায় রচিত হওয়ার কারণে বাংলাভাষী সাধারণ পাঠকদের পক্ষে কুরআনের যথার্থ শিক্ষা ও মর্মবাণী অনুধাবন করা ছিল গ্রন্থসমূহ অনুবাদ ও প্রকাশের যে প্রয়াস অব্যাহত রেখেছে, এই গ্রন্থটি তার অন্যতম । আল্লামা ইবৃন কাছীর রৈ) প্রণীত এই অনুপম গ্রন্থটির বিশেষ বৈশিষ্ট্য এই যে, তাফসীরকার পুরোপুরি নির্ভরযোগ্য নয়, এমন সনদ ও ব্যাখ্যা-বিশ্লেষণ পরিহার করে পবিত্র কুরআনের ব্যাখ্যা করেছেন। শুধু পবিত্র কুরআনের বিশ্লেষণধর্মী আয়াত এবং হাদীসের সুস্পষ্ট দিক-নির্দেশনা অবলম্বন করার কারণে আল্লামা ইবৃন কাছীরের এ গ্রন্থটি অর্জন করেছে সর্বাধিক নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থের মর্যাদা এবং বিশ্বজোড়া খ্যাতি । আমরা এই বিশ্ববিখ্যাত তাফসীর-এর সবক'টি খণ্ডের অনুবাদ বাংলাভাষী পাঠকদের হাতে তুলে দিতে পেরে গভীর আনন্দ অনুভব করছি! ব্যাপক পাঠক চাহিদার প্রেক্ষিতে এবার অষ্টম খণ্ডের তৃতীয় সংস্করণ প্রকাশ করা হলো । আমরা আশা করি, পূর্বের মতোই এবারও 'তা পাঠক মহলে সমাদৃত হবে। | আমরা এই গ্রন্থটি অনুবাদ নির্ভুলভাবে প্রকাশের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি। এতদর্তেও যদি কোন ভুল-ত্রুটি কারও চোখে ধরা পড়ে, অনুগ্হপূর্বক আমাদের জানালে পরবর্তী সংঙ্করণে তা সংশোধনের ব্যবস্থা হবে। মহান আল্লাহ আমাদের এই নেক প্রচেষ্টা কবুল করুন| আমীন ! আবু হেনা মোস্তফা কামাল প্রকল্প পরিচালক ইসলামী প্রকাশনা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন

— Page 6 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.