Ibn Kathir — Ibn Kathir 8
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

001191715 সুরা আল-ফুরকান | ২৫৩ লাঞ্চিত করিয়া জাহান্নামে নিক্ষেপ করা হইয়াছে । তোমরা ইহার জন্য আল্লাহর কেন কৃতজ্ঞতা প্রকাশ কর না যে, তোমরা মাতৃগর্ভ হইতে ভূমিস্ট হইবার সাথেই তোমাদের প্রতিপালককে জানিতে পারিয়াছ। তোমাদের নবীর প্রতি প্রেরিত কিতাবকে তোমরা বিশ্বাস করিয়াছ। অথচ ইহার জন্য তোমাদের পূর্বপুরুষদের প্রতি বিপদের যেই সয়লাব অবতীর্ণ হইয়াছিল উহা তোমাদিগকে স্পর্শও করে নাই। রাসূলুল্লাহ্‌ সো) যেই যুগে প্রেরিত হইয়াছিলেন, উহা ছিল সর্বাপেক্ষা নিকৃষ্ট এবং বর্বর ও মুখতার যুগ । প্রতিমা পূজা ব্যতিত উত্তম ধন আর কিছু থাকিতে পারে বলিয়া তাহারা বিশ্বাস করিত না। এমনি এক মুহুর্তে রাসূলুল্লাহ্‌ (সা) হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী এক দীন সহ আগমন কারিয়াছিলেন, যাহার মাধ্যমে তিনি সত্যকে পৃথক ও মিথ্যাকে পৃথক করিয়া দেখাইয়াছেন, ইহার ফলে পিতা-পুত্র হইতে পৃথক হইয়াছে । যদি কোন ব্যক্তি তাহার পিতা কিংবা পুত্র অথবা ভাইকে কাফির দেখিত, তবে তাহার অন্তর ঈমানে পরিপূর্ণ থাকিবার কারণে সে তাহার সেই পিতা-পুত্র কিংবা ভাইকে ধ্বংসপ্রাপ্ত বলিয়া ধারণা করিত । ফলে এই ধরনের সন্তান ও আপনজন দেখিয়া তাহার চক্ষু শীতল হইবার কথা নহে। কারণ যে জানিত যে, তাহার আত্মীয় ও তাহার বন্ধু একজন দোযখী । আর এই কারণেই তাহারা আল্লাহ্‌ দরবারে দো'আ করিত, হে আল্লাহ! হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের জীগণ ও সন্তানগণ হইতে আমাদিগকে চচ্ছুর শীতলতা দান করুন । রিয়ায়েতের সনদ বিশুদ্ধ । 0৭1 051 (ই আর হে আমাদের প্রতিপালক! আপনি আমাদিগকে মৃত্তাকীদের জন্য ইমাম বানাইয়া দিন। ইব্‌ন আব্বাস (র), হাসান, সুদ্দী, কাতাদাহ ও রাবী ইব্ন আনাস রে) ইহার অর্থ করিয়াছেন, আমাদিগকে মুত্তাকীদের জন্য ইমাম বানাইয়া দিন যে, সৎকাজে তাহারা আমাদের অনুসরণ করে। অন্যান্য তাফসীর কারগণ বলেন, “আমাদিগকে পথপ্রদর্শনকারী ও কল্যাণের প্রতি আহবানকারী বানাইয়া দিন”। আল্লাহর এই সকল বান্দাগণের কাম্য ইহাই যে, তাহাদের সন্তানগণ ও যেন তাহাদের ইবাদতে অনুসরণ করে এবং তাহাদের হিদায়াত দ্বারা যেন অন্য লোক উপকৃত হয়। ইহা দ্বারা সাওয়াব ও অধিক লাভ হয় এবং ইহার পরিণতি ও অধিক কল্যাণকর । মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন, যখন কোন মানুষের ইন্তিকাল হইয়া যায় তখন তাহার সকল আমল বন্দ হইয়া যায়। কিন্তু তিনটি আমলের সাওয়াব মৃত্যুর পর লাভ করিতে থাকে । সৎসন্তান, উপকারী ইল্ম ও সাদাকায়ে জারিয়াহ।

— পৃষ্ঠা ২৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।