001121715 ২৪৬ | তাফসীরে ইবনে কাছীর ফিরিশতা তাহার আমলনামা হইতে এ ব্যক্তির এক এক নেকীর পরিবর্তে দশ দশটি গুনাহ বিলুপ্ত করিয়া দেয় এবং উহার স্থানে দশটি নেকী লিখিয়া দেন। অতএব তোমাদের মধ্য হইতে যেই ব্যক্তি নিদ্রা যাইতে ইচ্ছা করে সে যেন তেত্রিশবার আন্নাহু আকবার । চৌত্রিশবার আল-হামদুলিল্লাহ ও তেত্রিশবার সুবহানাল্লাহ পাঠ করিয়া নিদ্রা যায়। ী ইব্ন আবু হাতিম (র) বলেন, আমার পিতা ..... সালমান (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, কিয়ামত দিবসে এক ব্যক্তিকে তাহার আমলনামা দেওয়া হইবে, সে উহার উপরিভাগ পাঠ করিয়া দেখিবে উহাতে তাহার গুনাহসমূহ লিপিবদ্ধ করা হইয়াছে। ইহা দেখিয়া সে নিরাশ হইয়া যাইবে । অতঃপর সে আমলনামার নিম্মভাগ পাঠ করিবে। উহাতে সে তাহার নেক আমল দেখিতে পাইবে । তখন সে কিছু আশাও পোষণ করিবে । দ্বিতীয়বার যখন সে উহার উপরি ভাগের প্রতি দৃষ্টিপাত করিবে, তখন সে দেখিতে পাইবে যে, তাহার গুনাহসমূহের স্থানে নেকী লিপিবদ্ধ হইয়াছে। ইব্ন আবু হাতিম (র) আরো বলেন, আমার পিতা ..... হযরত আবু হুরায়রা (র) হইতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ্ তাআলা কিয়ামত দিবসে এমন কিছু লোক উপস্থিত করিবেন যাহারা মনে করিবে যে, তাহারা অনেক গুনাহ করিয়াছে । হযরত আবু হুরায়রা (র)-কে জিজ্ঞাসা করা হইল, এ সকল লোক কাহারা? তিনি বলিলেন, যাহাদের গুনাহ সমূহকে আল্লাহ নেকীর দ্বারা পরিবর্তন করিয়া দিবেন। ইবন আবু হাতিম (র) আরো বলেন, আমার পিতা ..... আবু সাইফ রে) হইতে বর্ণিত। তিনি বলেন, আমার পিতা তিনি বলেন, চার প্রকার লোক বেহেশতে প্রবেশ করিবে । (১) মুত্তাকী ও পরহেযগারগণ (২) শাকির কৃতজ্ঞতা প্রকাশকারীগণ (৩) অন্তরে আন্নাহর ভয় পোষনকারীগণ । (8) ডান হস্তে আমলনামা প্রাপ্ত ব্যক্তিগণ । জিজ্ঞাসা করা হইল এই সকল লোকদিগকে “আসহাবূল ইয়ামীন ডান হস্তে আমলনামাপ্রাপ্ত বলা হইবে কেন? তিনি বলিলেন, যেহেতু তাহারা ভাল-মন্দ উভয় প্রকার আমল করিয়াছে এবং তাহদিগকে ডান হস্তে আমলনামা দেওয়া হইবে । উঠিবে, হে আমাদের প্রতিপালক! ইহাতে তো সবই আমাদের গুনাহ লিপিবদ্ধ, আমাদের নেক আমল কোথায়? তখন আল্লাহ তাহাদের গুনাহসমূহ বিলুপ্ত করিয়া দিবেন এবং উহার পরিবর্তে উহাতে নেকী লিপিবদ্ধ হইবে এবং এই মুহুর্তে তাহারা আনন্দে বলিয়া উঠিবে ২2:24 21০31 5 অর্থাৎ তোমরা আস এবং আমার আমলনামা দেখ । (হাক্কা £ ১৯) আর এই প্রকার লোকই বেহেশতে অধিক প্রবেশ করিবে । আলী ইবন ূ জয়নুল আবিদীন রে) ইব্ন হুসাইন (রা) বলেন, গুনাহ সমূহকে নেকী দ্বারা আখিরাতে পরিবর্তন করা হইবে। মাকহুল (র) বলেন, আল্লাহ তা'আলা তাহাদের গুনাহসমুহ ক্ষমা
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।