0০011191115 সুরা আল-ফুরকান ২৪৫ করিয়া কল্যাণকর গুণাবলীর অধিকারী করেন। সাঈদ ইবৃন জুরাইর (র) বলেন, আল্লাহ্ তাওফীক দান করেন । মুসলমানগণকে হত্যা করিবার পরিবর্তে মুশরিক হত্যার তাওফীক দান করেন। শিরক -এর পরিবর্তে ইখুলাসের ও কুফর -এর পরিবর্তে ইসলাম গ্রহণ করিবার এবং পাপ পংকিলতার পরিবর্তে পৃত-পবিত্র জীবন যাপনের তাওফীক দান করেন। আবুল আলীয়াহ, কাতাদাহ (র) এবং আরো অনেক এই তাফসীর করিয়াছেন। _ দ্বিতীয় ব্যাখ্যা হইল, শুধুমাত্র তাওবার কারণেই তাওবাকারীর বিগত সকল গুনাহ নেকীর দ্বারা পরিবর্তিত হইয়া যায়। আর ইহার কারণ হইল, তাওবাকারী যখনই তাহার বিগত গুনাহসমূহ স্মরণ করিবে তখনই সে অনুতপ্ত হইবে, ইস্তিগফার করিবে ফলে তাহার গুনাহ নেকীতে পরিবর্তিত হইবে। যদিও তাহার কোন ক্ষতি হইবে না। কারণ, কিয়ামত দিবসে তাহার আমলনামায় গুনাহর পরিবর্তে নেকী লেখা থাকিবে । বিশুদ্ধ হাদীস ও আসার দ্বারা ইহা প্রমাণিত । ও ইমাম আহমাদ রে) বলেন, আবু মু'আবীয়াহ রে) ..... হযরত আবু যার (র) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন, কোন ব্যক্তি দোযখ হইতে সর্বশেষে বাহির হইবে এবং সর্বশেষে বেহেশতে প্রবেশ করিবে উহা আমি জানি না। এক ব্যক্তিকে আল্লাহর দরবারে উপস্থিত করিয়া আল্লাহ ফিরিশতাগণকে বলিবেন, তোমরা উহার বড় বড় গুনাহসমূহ মিটাইয়া দাও এবং ছোট ছোট গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা কর। অতঃপর তাহাকে বলা হইবে, তুমি অমুক, অমুক ও অমুক দিনে অমুক অমুক ও অমুক গুনাহ করিয়াছ। সে উহা স্বীকার করিবে । অস্বীকার করিতে সক্ষম হইবে না। অতঃপর তাহাকে বলা হইবে, তোমার প্রত্যেক গুনাহকে নেকীর দ্বারা পরিবর্তন করা হইল । তখন সে বলিবে, হে আমার প্রতিপালক! আমি তো আরো অনেক গুনাহ করিয়াছ যাহা আমি দেখিতে পাইতেছি না? রাবী বলেন, ইহা বলিয়া রাসূলুল্লাহ (সা) এমনভাবে হাসিয়া পড়িলেন যে, তাহার মুবারক দাতগুলি দেখা গেল। হাফিয আবুল কাসিম তিব্রানী (র) বলেন, হাশেম ইব্ন ইয়াধীদ রে) ..... আবু মালিক আশ“আরী (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেনঃ (2151 4:05০5 5৪১৯০ এন ১৫৮ এল 0519 92105 ০১১২০৬১০০৮১০০৪৮৯০০০৯৬০০০৯০৬ ৯৪০৪ - উ|। ১৮৩]। “যখন মানুষ নিদ্রা যায় তখন ফিরিশতা শয়তানকে বলে, আমাকে এই ব্যক্তির আমলনামা দাও। অতঃপর শয়তান তাহার আমলনামা ফিরিশতাকে দান করিবে,
— পৃষ্ঠা ২৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।