00171121715 সুরা আল-ফুরকান ২০৯ অতএব যখনই তাহাদের নিকট কুরআন তিলাওয়াত করা হইত, তখন তাহারা এইরূপ হট্টগোল ও চিৎকার করিত যে, তাহারা উহার কিছুই শুনিতে পাইত না। এইভাবে তাহারা কুরআনকে বর্জন করিয়াছে । উহার প্রতি ঈমানও আনো নাই, উহার বিষয়বস্তুসমূহের চিন্তা ভাবনাও করে নাই। আর উহার আদেশ নিষেধ ও পালন করে নাই। বরং তাহারা উহা হইতে বিমুখ হইয়া কবিতা আবৃতি, গানবাদ্য এবং অন্যান্য অনর্থক কার্ষে লিপ্ত রহিয়াছে । এবং কুরআনের জীবন বিধান পরিত্যাগ করিয়া অন্য পথ অবলম্বন করিয়াছে । আল্লাহ্ তা“আলার দরবারে প্রার্থনায় তিনি যেন আমাদিগকে তাহার অসন্তুষ্টির পথ পরিহার করিতে এবং তাহার মনোনীত পথ চলিতে তাওফীক দান করেন। তাহার কিতাব বুঝিতে এবং সদাসর্বদা এ কিতাবের নির্দেশিত কাজ এমনভাবে করিতে তাওফীক দান করেন যাহাতে তিনি সন্তুষ্ট হইয়া যান। তিনি বড়ই মেহেরবান বড়ই দানশীল। -১০০১ইী| ০৪ 21552 55 051 হই এ আর এমনিভাবেই প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্য হইতে শত্রু বানাইয়াছি। অর্থাৎ হে মুহাম্মদ! যেমন আপনার কাওমের মধ্যে কিছু লোক সৃষ্টি করিয়াছি যাহারা পবিত্র কুরআনকে বর্জন করিয়াছে ,অনুরূপভাবে পূর্ববর্তী উম্মাতদের মধ্যেও আন্নাহর কিতাবকে বর্জনকারী লোক ছিল। আল্লাহ্ তা'আলা প্রত্যেক নবীর জন্যই কিছু এমন শত্রু সৃষ্টি করিয়াছেন যাহারা কুফরও গুমরাহীর প্রতি মানুষকে আহবান করিত । যেমন ইরশাদ হইয়াছে ঃ আর এইরূপভাবে প্রত্যেক নবীর জন্য আমি মানব শয়তান ও জীন শয়তানকে শত্রু বানাইয়াছি। আল্লাহ্ তা'আলা এখানে ইরশাদ করিয়াছেন ঃ (20৯ ২১১ ৯৫9 1০-.-২১১ অর্থাৎ সেই ব্যক্তি রাসূলের অনুসরণ করিয়াছে, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনিয়াছে উহার হুকুম পালন করিয়া চলিয়াছে, আল্লাহ অবশ্যই তাহাকে দুনিয়ার সঠিক পথে পরিচালিত করিবেন এবং পরকালে তাহার সাহায্য করিবেন। যেহেতু মুশরিকরা সাধারণ মানুষকে কুরআনের অনুসরণ করিতে বিরত রাখিত যেন তাহারা হেদায়াত গ্রহণ করিতে না পারে এবং যেন তাহাদের প্রচলিত প্রথাই কুরআনী বিধানের উপর প্রাধান্য পায়। এই কারণে আল্লাহ ইরশাদ করিয়াছেন, হেদায়াতের মালিক আল্লাহ, তিনি যাহাকে হেদায়াত দান করিতে চাহিবেন, কেহই তাহাকে উহা গ্রহণ করিতে বাধা দিতে পারিবে না। আর আল্লাহর এ সকল নেক বান্দাগণকে অবশ্যই সাহায্য করিবেন। ইব্ন কাছীর-_২৭ (৮ম)
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।