(0011191115 সুরা আল-ফুরকান ২০৫ অতঃপর পরবর্তী প্রত্যেক আসমান হইতে অনুরূপ বর্ধিত হারে ফিরিশৃতাগণের অবতরণ ঘটিবে এমনকি সপ্তম আসমান ফাটিবে এবং উহা হইতে এত ফিরিশতা অবতীর্ণ হইবে পূর্ববর্তী আসমান হইতে অবতারিত সকল ফিরিশ্ৃতাও অন্যান্য সকল মাখলুককে বেষ্টন করিয়া ফেলিবে। অবশেষে আল্লাহ্ তাআলা মেঘমালার ছায়ায় আগমন করিবে । তাহার চতর্দিকে আল্লাহর অত্যন্ত প্রিয় ফিরিশৃতাগণের সমাবেশ ঘটিবে, তাহাদের সংখ্যা সাত আসমান হইতে অবতারিত সকল ফিরিশৃতা এবং সবল মানব-দানব ও সকল মাখলুকের সংখ্যা অপেক্ষা অধিক। তাহাদের সিংহ বর্শার মাথার মত পুরু থাকিবে । তাহারা আরশের নিচে আল্লাহর তাসবীহ্ তাহলীল ও তাহার তাক্দীর-পবিভ্রতা বর্ণনা করা করিতে থাকিবে । তাহাদের পাথের তালু ও পায়ের গিরা পাচশ বৎসরের দূরতৃ । হাটু হইতে নাতী পর্যন্ত ও অনুরূপ দূরত্ । নাভী হইতে গলা পর্যন্ত ও অনুরূপ দূরত্ব । গলা হইতে কান পর্যন্তও অনুরূপ দূরত্ব এবং উহার উপর হইতে মাথা পর্যন্তও অনুরূপ দূরত্ এবং উহার উপর হইতে মাথা পর্যন্তও অনুরূপ দূরত্ব হইবে । ইবৃন আবু হাতিম (র) অনুরূপ বর্ণনা করিয়াছেন । ইব্ন জবীর রে) বলেন, কাসিম (র) ...... হযরত ইব্ন আব্বাস (র) হইতে বর্ণিত। তিনি বলেন, এই আসমান যেখন বিদীর্ণ হইবে তখন এতই ফিরিশতা অবতীর্ণ হইবে, যাহার সংখ্যা সমস্ত মানব দানবের সংখ্যা অপেক্ষা অধিক হইবে । আর সেই দিনটি হইবে কিয়ামতের দিন, যেখন আসমানের অধিবাসী যমীনের অধিবাসীগণ একত্রিত হইবে। অতঃপর দ্বিতীয় আসমান বিদীর্ণ হইবে । এবং এইভাবে তৃতীয় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম আসমান বিদীর্ণ হইবে এবং প্রত্যেক পরবর্তী আসমানের অধিবাসী অর্থাৎ ফিরিশৃতার সংখ্যা এত বেশী হইবে যে, পূর্ববর্তী আসমানের ফিরিশতা এবং অন্যান্য সকল মাখলুকের সংখ্যা অপেক্ষা উহাদের সংখ্যা পূর্ববতী সকল আসমানের ফিরিশতার সংখ্যা এবং অন্যান্য সকল মানব-দানব ও সকল মাখলুকের সংখ্যা অপেক্ষা উহাদের সংখ্যা বেশী হইবে । হযরত ইবন আব্বাস (রা) বলেন, ইহার পর আল্লাহর অতিশয় প্রিয় ফিরিশতাগণ অবতীর্ণ হইবেন। অতঃপর আল্লাহ্ তাআলার প্রকাশ ঘটিবে। আরশ বহনকারী আটজন ফিরিশৃতাও উপস্থিত হইবেন । প্রত্যেক ফিরিশ্তার পায়ের গীরা ও হাটুর মাঝে সত্তর বৎসরের দূরতৃ হইবে । আর হাটু ও কাধের মাঝের দূরতৃও হইবে সত্তর বৎসরের । হযরত ইব্ন আব্বাস (রা) বলেন, কোন ফিরিশ্ৃতাই তাহার সাথীর মুখমন্ডলের প্রতি দৃষ্টিপাত করিবে না। প্রত্যেকেই তাহার বুকের উপর মাথাবনত করিয়া থাকিবে । এবং “সুবহানাল মালিকিল কুদ্দুস” বলিতে থাকিবে । তাহাদের প্রত্যেকের মাথার উপরে এক সম্প্রসারিত বস্তু থাকিবে । দেখিতে মনে হইবে যেন উহা বর্শা। এবং উহার উপরে আরশ
— পৃষ্ঠা ২০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।