Ibn Kathir — Ibn Kathir 8
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0017121715 ১৫২ তাফসীরে ইবনে কাছীর মহান আল্লাহ্র দরবারে আমাদের প্রার্থনা, তিনি যেন এই মহান নিয়ামতের এমনভাবে শুকুর করিবার তৌফিক দান করেন যাহাতে তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হন। ইমাম মুসলিম ইবৃন হাজ্জাজ (র) তীহার সহীহ্‌ গ্রন্থে বলেন, ইব্‌ন আবূ উমর ..... জাবির ইব্‌ন সামুরাহ (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিতে শুনিয়াছি ঃ ৯ ৮5 16829915105 ১৭৫৭) 052 “রাষ্ট্রীয় কর্মকাণ্ড সার্বিকভাবে পরিচালিত হইতে থাকিবে যাবৎ বারজন শাসক তাহাদের শাসনকার্য পরিচালনা করিবেন” । অতঃপর তিনি আরো একটি কথা বলিবেন, যাহা আমি শুনিতে না পাইয়া আমার পিতাকে জিজ্ঞাসা করিলাম রাসূলুল্লাহ্‌ সো) কি কথা বলিলেন? তিনি বলিলেন £ ১১:০৪ ১০1৫৫ অর্থাৎ এ বারজন সকলেই কুরাইশ বংশীয় হইবেন। ইমাম বুখারী (র) শু'বা (র)-এর সুত্রে আবদুল মালিক ইবৃন উমাইর রে) হইতে অত্র সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন । মুসলিম শরীফের এক বর্ণনায় আছে হযরত মায়িয (রা)-কে প্রস্তরাঘাতে হত্যা করা ঘটিবে। তবে এই বারজন খলীফা তাহারা নহেন; যাহাদিগকে শিয়ারা ইমাম বলিয়া মনে করে। কারণ শিয়াগণ যাহাদিগকে ইমাম মনে করে তাহাদের অনেকেই এমন, যাহারা কখনও রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করেন নাই। অথচ রাসূলুল্লাহ্‌ (সা) যাহাদের সম্পর্কে বিষ্যদ্বাণী করিয়াছেন তাহারা সকলেই খলীফা হইবেন এবং রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করিবেন। সকলেই কুরাইশ হইবেন এবং আদল ও ইনসাফ কায়েম করিবেন । পূর্ববর্তী কিতাব সমূহের তাহাদের সম্পর্কে সুসংবাদও রহিয়াছে । তবে এইক্ষণে মনে রাখিতে হইবে যে, এই সকল খলীফাগণ পর্যায়ক্রমে একজনের পর আর একজন আসিবেন এমন নহে। বরং এমনও হইতে পারে যে, কিছু সংখ্যক তো পর্যায়ক্রমে একের পর শাসনকার্য পরিচালনা করিয়াছেন, তাহারা হইলেন হযরত আবূ বকর (রা), হযরত উমর (রা), হযরত উসমান (রা), হযরত আলী (রা) আর কিছু এমন হইতে পারে যে, বিভিন্ন যুগে তাহাদের আগমন ঘটিবে, উহা আল্লাহই ভাল জানেন। হযরত মাহ্‌দী ও তাহাদের অন্তর্ভূক্ত । তাহার নাম ও উপমান রাসূলুল্লাহ্‌ সো)-এর নাম ও উপনামের অনুরূপ হইবে । সারা পৃথিবীতে তিনি যুলম অত্যাচারের স্থলে ন্যায় ও ইনসাফ প্রতিষ্টা করিবেন। | ইমাম আহমাদ ,আবৃ দাউদ, তিরমিযী ও নাসাঈ (র) বর্ণনা করিয়াছেন, সাঈদ ইব্‌ন - জুসহানের সূত্রে সাফীনাহ্‌ রো) হইতে বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ঃ

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।