Ibn Kathir — Ibn Kathir 8
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

(001191715 ১২৪ তাফসীরে ইবনে কাছীর বর্ণনা করিয়াছেন। হযরত বুরায়দাহ (রা) হইতে বর্ণিত, একবার এক ব্যক্তি মসজিদে তাহার হারান উট খুঁজিতে আসিল, সে বলিল, আমার লাল উটের খোজ কি কেহ দিতে পারে? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, “তুমি যেন তোমার উটের খোজ না পাও। মসজিদ তো কেবল সেই কাজের জন্য ব্যবহার্য, যাহার জন্য উহা নির্মাণ করা হইয়াছে। রিওয়ায়েতটি মুসলিম শরীফে বর্ণিত। আমর ইব্‌ন শু“আইব রে) যথাক্রমে তাহার পিতা দাদা হইতে বর্ণিত। তিনি বলেন, মসজিদ ক্রয়-বিক্রয় ও কবিতা আবৃত্তি হইতে নিষেধ করা হইয়াছে। রিওয়ায়েতটি ইমাম আহমাদ ও সুনান গ্রন্থকারগণ বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী (রে) ইহাকে হাসান বলিয়া মন্তব্য করিয়াছেন । হযরত আবু হুরায়রা (ব্রা) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন, “তোমরা যখন কাহাকে ও মসজিদে ক্রয়-বিক্রয় করিতে দেখ, তখন বলিবে আল্লাহ্‌ যেন তোমাদের ব্যবসায় লাভবান না করেন” । আর কাহাকেও হারান বস্তু খুজিতে দেখিলে বলিবে, “আল্লাহ্‌ যেন তোমার নিকট উহা ফিরাইয়া না দেন” । ইমাম তিরমিযী (রা) হাদীসটি বর্ণনা করিয়া বলেন, ইহা হাসান গরীব । টনটিগিজদার রদ রন বরানান্র নর রন রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন £ “কয়েকটি কাজ মসজিদে উচিত নহে। মসজিদে পথ বানাইবে না, অন্ত্র ধারণ করিবে না, ধনুকের সহিত তীর লাগাইবে না। কীচা গোস্ত রাখিবে না, হদ্দ ও কিসাস লাগাইবে না ও ইহাকে বাজারে পরিণত করিবে না” । ওয়াইল ইবৃন আস্ফা (রা) রাসূলুল্লাহ্‌ (সা) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, তোমরা তোমাদের কচি শিশুদিগকে ও পাগলদিগকে মসজিদে আনিবে না। ক্রয়-বিক্রয় করিবে না, ঝগড়া ফাসাদ হইতে বিরত থাকিবে । উচ্চস্বরে কথা বলিবে না। হদ্দ কায়েম করিবে না। তরবারী খুলিবে না। উহার দরজার সম্মুখে অযুর স্থান বানাও ও জুমু'আর দিনে উহাকে সুগন্ধিযুক্ত কর। রিওয়ায়েতটি ইবৃন মাজাহ (র) বর্ণনা করিয়াছেন । কিন্তু ইহার সনদ দুর্বল। কোন কোন ওলামায়ে কিরাম অনিবার্য প্রয়োজন ছাড়া মসজিদে চলাকে মাকরূহ বলিয়াছেন । বর্ণিত আছে, সালাত পড়িবার উদ্দেশ্য ব্যতিত কেহ মসজিদে চলিলে, ফিরিশ্তাগণ তাহার প্রতি বিন্ময় প্রকাশ করেন। যেহেতু মসজিদে মুসল্লীগণের ভীড় হইয়া থাকে তাহাদের শরীরে আঘাত লাগিতে পারে এই কারণে মসজিদে অস্ত্র লইয়া চলিতে, ধনুকে তীর লাগাইয়া চলিতে নিষেধ করা হইয়াছে। এই কারণেই বর্ষা হাতে লইয়া চলিলে উহার মাথা হাতের মুর্ধনীর মধ্যে লইয়া চলিতে রাসূলুল্লাহ (সা) হুকুম করিয়াছেন (বুখারী)। কীচা গোশত লইয়া মসজিদে চলিতে নিষেধ করা হইয়াছে । এই কারণে উহা হইতে মসজিদে ফৌটা ফৌটা রক্ত পড়িতে পারে । এই কারণে খতুমতী স্ত্রীলোককে ও মসজিদে চলিতে নিষেধ করা

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।