001121715 ১১২ তাফসীরে ইবনে কাছীর ২21 ০801 গা ১০5১19৯১২52 আবু দাউদ তায়ালিসী (র) সুলায়মান ইব্ন মু'আয (র) ..... ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণিত। তিনি বলেন,আবদৃল্লাহ্ এর একটি বাদী ছিল। জাহেলী যুগে সে ব্যভিচার করিত এবং এইভাবে অনেক সন্তান জন্ম দিয়াছিল। একদিন তাহার মালিক তাহাকে ব্যভিচারের জন্য বলিলে, সে বলিল, আল্লাহ্র কসম! আমি ব্যভিচার আর করিব না। সুতরাং সে তাহাকে প্রহার করিল। তখন আল্লাহ্ তা'আলা নাধিল করিলেন ঃ ৮081 5 ৫855815৯০২5 8৩ বায্যার (র) আরো বলেন, আহমাদ ইব্ন দাউদ ওয়াসিতী (র) ..... হযরত আনাস (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ্ ইবন উবাই -এর একটি বাদী ছিল। তাহার নাম ছিল মু'আযাহ্। আবদুল্লাহ্ ইবৃন উবাই তাহাকে ব্যভিচার করিবার জন্য বাধ্য করিত ইসলামের আভির্ভাব হইলে এই আয়াত অবতীর্ণ হইল ঃ রি ডিন ০ আবদুর রাজ্জাক (র) বলেন, মা'মার (র)-এর সুত্রে যুহরী হইতে বর্ণনা করিয়াছেন, বদর যুদ্ধে একজন কুরাইশলী বন্দি হইয়াছিল এবং আবদুল্লাহ্ ইবৃন উবাই এর নিকট সে বন্দি ছিল। আবদুল্লাহ্ ইবৃন উবাই এর একটি বাদী ছিল। তাহার নাম ছির মু'আযাহ্। বন্দি কুরাইশী এ বাদীর সহিত তাহার কাম চরিতার্থ করিবার বাসনা করিয়াছিল । বাদীটি ছিল মুসলমান । এই কারণে সে উহা হইতে তাহাকে বাধা দিত। কিন্তু আবদুল্লাহ্ ইব্ন উবাই তাহাকে এর জন্য বাধ্য করিত এবং এর জন্য তাহাকে প্রহারও করিত। তাহার আশা ছিল তাহার বাদীটি উক্ত কুরাইশ দ্বারা গর্ভবতী হউক । এবং সন্তান ভূমিষ্ট হইবার পর তাহার থেকে তাহার সন্তানের বিনিময়ে অর্থ গ্রহণ করিবে । অতঃপর আল্লাহ্ তা'আলা এই আয়াত নাধিল করেন। ূ ০০৪ 9501 91 এ ৮০185128২55, সুদ্দী (র)বলেন, আলোচ্য আয়াতটি মুনাফিক নেতা আবদুল্লাহ্ ইব্ন উবাই ইব্ন সালুল সম্পর্কে অবতীর্ণ হইয়াছে। মু'আযাহ্ নামক তাহার একটি বাদী ছিল। তাহার বাড়ীতে যখনই কোন মেহমান আগমন করিত, সে তাহাকে মেহমানের নিকট প্রেরণ করিত যেন সে তাহার সহিত কাম চরিতার্থ করিতে পারে । এইভাবে তাহার প্রতি সম্মান প্রদর্শন করা হইত। একদিন উক্ত বাঁদী হযরত আবূ বকর (রা)-এর নিকট গিয়া ইহার অভিযোগ করিল, অতঃপর তিনি হযরত নবী করীম (সা)-এর নিকট অভিযোগটি পেশ করিলেন। নবী করীম (সা) তখন তাহাকে উদ্ধার করি জন্য তাহাকে হুকুম দিলেন ।
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।