Ibn Kathir — Ibn Kathir 8
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0017121715 সুরা আন-নূর ১০৯ অতঃপর হযরত আনাস (রা) তীহাকে মুকাতাব করিয়া দিলেন। ইমাম বুখারী (রি) রিওয়ায়েতটি তা'লীকরূপে বর্ণনা করিয়াছেন । আব্দুর রাজ্জাক (র) ইব্ন জুরাইজ (র) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন,আমি আ'তা (র)-কে জিজ্ঞাসা করিলাম, আমার গোলামের মাল আছে বলিয়া আমার জানা থাকিলে তাহাকে মুকাতাবৰ করা কি আমার উপর ওয়াজিব? তিনি বলিলেন, আমি ওয়াজিব বলিয়াই মনে করি। ইব্‌ন জরীর (র) বলেন, মুহাম্মদ ইবৃন বাশৃশার (র) ..... হযরত আনাস ইবৃন মালিক (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার ইব্ন সীরীন (র) তাহার নিকট মুকাতাব হইবার দরখাস্ত করিলে তিনি অমত প্রকাশ করিলেন। কিন্তু হযরত উমর (রো) ইহা জানিতে পারিয়া তাহাকে মুকাতাব করিবার নির্দেশ দিলেন । রিওয়াতের সনদ বিশুদ্ধ । সাঈদ ইব্‌ন মানসুর (র) হুশাইম ইব্‌ন জুওয়াধির এর সূত্রে যাহ্হাক (র) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, এইরূপ ক্ষেত্রে মুকাতাব করা ওয়াজিব । ইমাম শাফিঈ (র)-এর ইহাই প্রমাণ মত। কিন্তু তাহার পরবর্তী মত হইল, তাহাদের 'মুকাতিব করা ওয়াজিব নহে। কারণ রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন £ ৪8-৪০৪-১৪$4 81114551028 “কোন মানুষের মাল তাহার সন্তুষ্টি ছাড়া গ্রহণ করা জায়িয নহে।” ইব্ন ওহব (র) বলেন, এই ব্যাপারে ইমাম মালিক (র)-এর মত হইল, কোন গোলাম মুকাতাব হইবার জন্য আবেদন করিলে মালিকের উপর উহা মঞ্জুর করা ওয়াজিব নহে । কোনইমাম কোন গোলামের মালিককে মুকাতিব করিবার জন্য বাধ্য করিয়াছেন বলিয়াও আমার জানা নাই। ইমাম মালিক (র) বলেন, “ইহা আল্লাহ্‌র পক্ষ হইতে কেবল একটি অনুমতি মাত্র, বাধ্যতামূলক নহে।” ইমাম সাওরী (র) ইমাম আযম আবূ হানীফা (র) আবদুর রহমান ইব্‌ন যায়িদ ইবন আসলাম (র) এবং আরো বহু উলামায়ে কিরামের মতও ইহাই। কিন্তু ইব্‌ন জরীর (র) ইহা ওয়াজিব বলিয়াই মনে করেন। -1১2১1$১০+৯2 ও] কোন কোন উলামায়ে কিরাম বলেন, ১১২ অর্থ আমানত । কেহ বলেন, ইহার অর্থ সত্যতা । কেহ কেহ বলেন, ' ইহার অর্থ মাল। আবার কেহ বলেন, ইহার অর্থ উপার্জনের যোগ্যতা ৷ ইমাম আবূ দাউদ (র) তাহার “মারাসীন' -এর মধ্যে ইয়াহইয়া ইব্ন আবু কাসির (র) হইতে বর্ণনা করিয়াছেন রাসূলুল্লাহ্‌ (সা) +৫১১-/০ ০1 ₹৯৬-( ।১-১এর ব্যাখ্যা করিয়াছেন, এ! ০ ১৫ ৮৯১ 4১০ 3 2৪১৯ 45375 1 ১১11 “যদি তাহাদের মধ্যে কোন পেশাগত কোন যোগ্যতা বিদ্যমান থাকে তবে তাহাদিগকে মুকাতাব কর। মানুষের উপর বোঝা হিসাবে তাহাদিগকে ছাড়িয়া দিও না”।

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।