Ibn Kathir — Ibn Kathir 8
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

০01119115 ্ ৃ : সূরা আন-নূর | ১০১ কিন্তু সহীহ বুখারী শরীফে বর্ণিত, ইমাম যুহরী (র) উরওয়াঁহ রে)-এর সুত্রে হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, একজন মুখান্নাস রাসূলুল্লাহ্‌ (সা)-এর ঘরে প্রবেশ করিত। ঘরের লোকজন তাহাকে মনে করিতেন যে, তাহার বুঝি সত্রীলোকের প্রতি কোন আকর্ষণ নাই। কিন্তু একবার রাসূলুল্লাহ্‌ সো) ঘরে প্রবেশ করিয়া তাহাকে একজন স্ত্রীলোকের গুণাগুণ করিতে শুনিতে পাইলেন। সে বলিতেছিল, এ সত্রীলোকটি যখন আগমণ করে তখন তাহার পেটে চারটি ভাজ*দেখা যায়। ইহা শুনিয়া রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন, এই লোকটি এত কিছু বুঝে! খবরদার আর কখনও যেন সে তোমাদের কাছে প্রবেশ না করে । অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে মদীনা হইতে বাহির করিয়া দিলেন এবং বায়দা নামক স্থানে সে বসবাস করিতে লাগিল। এবং প্রত্যেক জুমু'আর দিনে মদীনায় আসিত এবং কিছু খাবার ভিক্ষা করিয়া চলিয়া যাইত । ইমাম আহমাদ (র) বলেন, আবু মু'আবীয়াহ্‌ রে) ..... হযরত উম্মে সালামাহ্‌ (রো) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) তাহার ঘরে প্রবেশ করিল। তখন তাহার নিকট একজন মুখান্নাস ও তাহার ভাই আবদুল্লাহ্‌ ইব্‌ন আবূ উমাইয়াহ্‌ ছিলেন। তখন মুখান্নাস লোকটি আবদুল্লাহৃকে বলিল, হে আবদুল্লাহ্‌ । যদি আগামীকল্য তায়িফ বিজয় হয়, তবে তুমি অবশ্যই গয়লানের কন্যাকে লইবে। সোযখন সম্মুখের দিকে থাকে তখন তাহার পেটে চারটি ভাজ পড়ে আর যখন পিছনের দিকে যায় তখন আটটি ভাজ দেখা যায়। রাসূলুল্লাহ্‌ সো) তাহার কথা শুনিতে পাইলেন, এবং উম্মে সালামাহ্‌ (রা)-কে উদ্দেশ্য করিয়া বলিলেন, “এই ব্যক্তি যেন আর কখনও তোমার নিকট না আসে” । বুখারী ও মুসলিম শরীফে হিশাম ইবৃন উরওয়াহ্‌ রো) হইতে হাদীসটি বর্ণিত হইয়াছে। ইমাম আহমদ রে) বলেন, আবদুর রাজ্জাক ..... হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একজন মুখান্নাস নবী করীম (সা)-এর বিবিগণের কাছে যাতায়াত করিত। তীহারা তাহাকে মনে করিতেন যে, স্ত্রীলোকের প্রতি তাহার কোন আকর্ষণই নাই। কিন্তু একদিন সে রাসূলুল্লাহ্‌ (সা)-এর কোন এক বিবির নিকট একজন স্ত্রীলোকের প্রসংগে বলিতেছিল যে, সে যখন সম্মুখে অগ্রসর হয়, তখন তাহার পেটে চারটি ভাজ দেখা যায়, আর যখন পিছনের দিকে যায়, তখন তাহার পেটে আটটি ভাজ দেখা যায়। এমন সময় নবী করীম (সা) তথায় উপস্থিত হইলেন এবং তাহার কথা শুনিয়া বলিলেন, “খবরদার এই লোক যেন আর কখনও তোমার নিকট প্রবেশ না করে”। অতঃপর এ লোকটি হইতে পর্দা করিলেন। আবু দাউদ, মুসলিম ও নাসাঈ (র) আবদুর রাজ্জাক -এর সূত্রে হযরত আয়েশা (রা) হাদীসটি বর্ণনা করিয়াছেন । - 5৮441 51955 15195452171 92301 4৮1 এ “অথবা যেই সকল বালক স্ত্রীলোকদের আকর্ষণীয় বিভিন্ন অবস্থা সম্পর্কে কিছুই বুঝিতে সক্ষম নহে” । তাহাদের আকর্ষণীয় কথাবার্তা, আকর্ষণীয় চালচলন ও তাহাদের

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।