0০011191115 সূরা তোহা ১৫৯ জানিতে পারিলেন যে, তিনি তাহার প্রতিপালকের সহিত সাক্ষাৎ করিয্াছেন। এই জন্যই ইরশাদ হইয়াছে £ যেন আমি তোমাকে আমার বড় বড় নিদর্শনসমূহের কিছু দেখাইতে পারি । ওহব (র) বলেন, তাহার প্রতিপালক তাহাকে বলিলেন, তুমি নিকটবর্তী হও, তিনি নিকটবর্তী হইতে লাগিলেন, এমনকি উক্ত গাছের মূলের সহিত তাহার পিঠ লাগাইয়। দিলেন। তখন তাহার ভয়-ভীতি দূর হইয়া গেল এবং তিনি প্রশান্ত হইলেন। তিনি স্বীয় হাত দ্বারা ধরিলেন এবং অবনত মস্তক হইলেন। তাহাকে বলা হইল ঃ | ০:৮০ 05525 | ০৯৪ যেই মিসর হইতে তুমি পলায়ন করিয়া আসিয়াছ, সেই মিসরেই ফির“আউনের নিকট গিয়া তাহাকে কেবল আল্লাহ্র ইবাদতের প্রতি আহান কর এবং তাহাকে এই নির্দেশ দাও সে যেন বনী ইস্রাঈলের প্রতি সদ্যবহার করে, তাহাদিগের প্রতি যুলুম না করে । ফির“আউন বড়ই সীমালংঘন করিয়াছে আর তাহার প্রতিপালককে ভূলিয়া গিয়াছে। ওহব ইব্ন মুনাব্বেহ (র) বলেন, আল্লাহ্ তাআলা হযরত মুসা (আ)-কে বলিলেন, তুমি আমার রিসালাতের দায়িত্ গ্রহণ করিয়া ফির'আউনের নিকট যাও । তুমি আমার চক্ষু ও কর্ণের সম্মুখে, তোমাকে আমি দেখি ও তোমার কথা আমি শ্রবণ করি । আমার সাহায্য সহায়তা তোমার সাথেই রহিয়াছে । আমার পক্ষ হইতে তোমাকে দলীল প্রমাণ দান করিয়াছি । আমার নির্দেশ পালনে ইহা দ্বারা তুমি শক্তি লাভ করিবে । তুমি এরাই পূর্ণ সেনাবাহিনী সমতুল্য । আমার এক দুর্বল মাখলূকের প্রতি তোমাকে প্রেরণ করিতেছি। যে আমার নিয়ামত ভুলিয়া গিয়াছে এবং আমার পাকড়1ও হইতে নির্বিব হইয়াছে। পার্থিব আকর্ষণ তাহাকে ধোকা দিয়াছে । এমন কি সে আমার হক্ অস্বীকার করিয়ছে, আমার প্রতিপালনকে অস্বীকার করিয়াছে এবং সে আমাকে জানেই না । আমার ইয্যাতের কসম! আমার মাখলুকের কাছে মর্যাদার পার্থক্য যদি না হইত তবে এক মহা প্রতাপশালীর পাকড়াও তাহাকে এমনভাবে পাকড়াও করিত যে, তাহার ক্রোধের কারণে আসমান যমীন ও পাহাড় পর্বত ও তাহার প্রতি ক্রোধাবিত হইত । যদি আমি আসমানকে নির্দেশ দান করি তবে আসমান তাহার প্রতি প্রস্তর নিক্ষেপ করিবে । যমীনকে হুকুম করিলে উহাকে গ্রাস করিবে এবং পাহাড় পর্বতকে হুকুম করিলে উহাকে বিধ্বস্ত করিয়া দিবে আর সমুদ্রকে হুকুম করিলে উহাকে ডুবাইয়া দিবে। কিন্তু ইহ। আমার তুলনায় অতি নিকৃষ্ট, আমার দৃষ্টিতে অতি তুচ্ছ, আমার ধৈর্য অতি প্রশস্ত, তাহার ইবাদত বন্দেগী
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।