Ibn Kathir — Ibn Kathir 5
/ ৫৬১
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৭৮ তাফসীরে ইবনে কাছীর তবে দেখিতেন-__-আমি একটি মিথ্যা ওজর পেশ করিয়া তাহার অসন্তোষ হইতে নিজেকে মুক্ত করিয়া লইতাম। আর উহার যোগ্যতাও আমার মধ্যে রহিয়াছে; কারণ, আমি একজন তর্ক-বিশারদ ব্যক্তি । কিন্তু আল্লাহর কসম! আমি ভাবিয়াছি__“আমি আজ আপনার নিকট কোন মিথ্যা কথা বলিয়া আপনাকে সন্তুষ্ট করিলেও আল্লাহ তা'আলা আপনাকে আমার উপর অসন্তুষ্ট করিয়া দিতে পারেন । পক্ষান্তরে, আমি আপনার নিকট সত্য কথা বলিলে আপনি বিনা কারণে আমার যুদ্ধে না যাইবার কারণে আমার প্রতি অসত্তৃষ্ট হইলেও আল্লাহ তাআলা আমাকে আমার সত্যবাদিতার জন্যে পুরস্কৃত করিবেন ।' আল্লাহর কসম! আমার কোনো ওজর বা অসুবিধা ছিল না। আল্লাহর কসম! যখন আমি আপনার সঙ্গে যুদ্ধে না গিয়া বাড়ীতে বসিয়া রহিয়াছিলাম, তখন যতটুকু ঝামেলামুক্ত ও সঙ্গতি-সম্পন্ন ছিলাম, ততটুকু ঝামেলামুক্ত ও সঙ্গতিসম্পন্ন ইতিপূর্বে কখনো ছিলাম না।' নবী করীম (সা) বলিলেন-_-“এই ব্যক্তি সত্য কথা বলিয়াছে। আচ্ছা; তুমি যাও। আল্লাহ তা'আলার তোমার বিষয়ে কোন ফায়সালা না দেওয়া পর্যন্ত তুমি অপেক্ষা করো।' আমি নবী করীম (সা)-এর নিকট হইতে উঠিয়া আসিলাম। আমার সঙ্গে বানৃ-সালামা গোত্রের একদল লোক উঠিয়া আসিল। তাহারা আমাকে বলিতে লাগিল-__“আল্লাহর কসম আমাদের জানামতে তুমি এই গোনাহ্টি করিবার পূর্বে কোন গোনাহ করো নাই। তোমার গোনাহ্‌ মা'আফ হইবার জন্যে নবী করীম (সা)-এর তোমার জন্যে ইস্তিগফার করাই তো যথেষ্ট ছিল। তুমি কেন যুদ্ধে না যাওয়া অন্য লোকদের ন্যায় মিথ্যা ওজর নবী করীম (সা)-এর নিকট পেশ করিলে না? এইরূপে তাহারা আমাকে তিরঙ্কার করিতে থাকিল। তাহাদের তিরঙ্কারের আতিশয্যে একবার আমার মনে ইচ্ছা জাগিল ফিরিয়া গিয়া নবী করীম (সা)-এর নিকট বলি-_'আমি মিথ্যা কথা বলিয়াছি। প্রকৃতপক্ষে ওজর ও অসুবিধা থাকিবার কারণেই আমাকে যুদ্ধে না গিয়া বাড়ীতে বসিয়া থাকিতে হইয়াছিল ।' পরক্ষণে তাহাদের নিকট জিজ্ঞাসা করিলাম__-অন্য কেহ কি আমার অবস্থার অনুরূপ অবস্থায় পতিত হইয়াছে? তাহারা বলিল-_হা আরো দুইটি লোক তোমার অবস্থার অনুরূপ অবস্থায় পতিত হইয়াছে । আর তুমি নবী করীম (সা)-এর নিকট যাহা বলিয়াছ, তাহারাও তাহার নিকট তাহাই বলিয়াছে। নবী করীম (সা) তোমাকে যাহা বলিয়াছেন, তাহাদিগকেও তাহাই বলিয়াছেন ।' আমি জিজ্ঞাসা করিলাম তাহারা কাহারা? তাহারা বলিল- “তাহাদের একজন হইতেছে “মুরারা ইবৃনে রাবী” আমেরী %১ ০৮2 %/ ৩ ০” £1, এবং মরার 1:20915 জ্জ ব্যক্তিদ্বয় ছিলেন নেককার লোক । তাহারা বদরের যুদ্ধে শরকি ছিলেন। তাহাদের মধ্যে আমার পক্ষে অনুসরণীয় গুণ ছিল। তাহাদের নাম শুনিয়া আমি সত্যের উপর দৃঢ় থাকিবার জন্যে সিদ্ধান্ত করিলাম।

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।