Ibn Kathir — Ibn Kathir 3
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

00171917115 সূরা নিসা ৭৩ হযরত ইব্ন আব্বাস (রা) সহ একাধিক তাফসীরকার আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বলিয়াছেন যে, স্ত্রীর প্রতি স্বামী কর্তৃক প্রযোজ্য প্রহার হইতেছে “সামান্য প্রহার ।' হাসান বসরী রে) বলিয়াছেন, উহা হইতেছে এইরূপ প্রহার যাহা প্রহারের স্থানে দাগ সৃষ্টি না করে। ফকীহগণ বলিয়াছেন যে, উহা হইতেছে এইরূপ প্রহার, যাহা না স্ত্রীর কোন অঙ্গ ভাঙ্গিয়া ফেলে আর না তাহার দেহে কোনরূপ আঘাতের চিহ্ন সৃষ্টি করে। আলী ইব্‌ন আবু তালহা (র)..... হযরত ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, অবাধ্য স্ত্রীকে স্বামী শয্যায় পরিত্যাক্ত অবস্থায় রাখিবে। উহাতে সে আনুগত্যের পথে আসিলে ভালো; নতুবা স্ত্রীকে “সামান্য প্রহার' করিবার জন্যে স্বামীকে আল্মাহ তা'আলা অনুমতি দিয়াছেন। এই প্রহার এত কঠোর হইতে পারিবে না, যাহাতে তাহার দেহের কোন অস্থি ভাঙ্গিয়া যায়। ইহাতে সে পথে আসিলে তো ভাল; নতুবা আল্লাহ তাআলা তাহার নিকট হইতে তাহাকে তালাক প্রদানের পরিবর্তে ফিদয়া লইবার অধিকার স্বামীকে দিয়াছেন । সুফিয়ান ইব্‌ন উয়ায়না (র)...... হযরত ইয়াস ইব্ন আবদুল্লাহ ইব্ন আবূ যিব হইতে বর্ণনা করিয়াছেন যে, একদা রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ “তোমরা আল্লাহর দাসীদিগকে অর্থাৎ স্বীয় স্ত্রীদিগকে প্রহার করিও না।” অতঃপর হযরত উমর (রা) নবী করীম (সা)-এর খিদমতে হাযির হইয়া আরয করিলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনার নিষেধে স্ত্রীগণ তাহাদের স্বামীদের প্রতি বেপরোয়া ও উদ্ধত হইয়া গিয়াছে। ইহাতে রাসূলুল্লাহ (সা) স্ত্রীদিগকে মারিতে স্বামীদিগকে অনুমতি প্রদান করিলেন। অনুমতির ফলে অনেক মহিলা তাহাদের স্বামীদের বিরুদ্ধে তাহাদিগকে প্রহার করিবার অভিযোগ লইয়া রাসূলুন্নাহ (সা)-এর দরবারে উপস্থিত হইল। রাসূলুল্লাহ (সো) সাহাবাদিগকে বলিলেন $ “অনেক মহিলা মুহাম্মাদের পরিজনদের কাছে তাহাদের স্বামীদের বিরুদ্ধে (তোহাদিগকে প্রহার করিবার) অভিযোগ আনিয়াছে। (যাহারা সত্রীদিগকে এইরূপ প্রহার করে) তাহারা তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি নহে।” ইমাম আবু দাউদ, নাসাঈ ও ইব্‌ন মাজাহ উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন । ইমাম আহমদ (র)......আশআস ইব্‌ন কায়স হইতে বর্ণনা করিয়াছেন যে, আশআস ইব্‌ন কায়স বলেন ঃ “একদা আমি হযরত উমরের বাড়িতে মেহমান ছিলাম । দেখিলাম, স্ত্রীর সহিত অবনিবনা হইবার কারণে তিনি তাহাকে প্রহার করিলেন। অতঃপর বলিলেন, “ওহে আশআস! আমার নিকট হইতে তিনটি কথা শিখিয়া উহা স্মরণ রাখো। এই কথাগুলি আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট হইতে শিখিয়াছি ও স্মরণ রাখিয়াছি। ১. স্বামী তাহার স্ত্রীকে মারিলে তৎসম্পর্কে তাহাকে জিজ্ঞাসাবাদ করিও না, তাহার নিকট কৈফিয়ত চাহিও না; ২. বিতরের নামায আদায় না করিয়া ঘুমাইও না। রাবী তৃতীয় কথাটি ভুলিয়া গিয়াছেন। ইবৃন মাজাহ (র).......দাউদ আল-আওদী হইতে উপরোন্লেখিত হাদীস অবিচ্ছিন্ন সনদের হাদীস হিসাবে বর্ণনা করিয়াছেন। অতঃপর ব্থামীর প্রতি তীর বাধ্য ও অনুগত থাকিবার অবস্থায় তাহার সম স্বামীর করদীর কর্তব্য নির্দেশ করিতে গিয়া আল্লাহ তা'আলা ইরশাদ করিতেছেন ঃ | ৫ র রি (155 95 ১৫2৮071 91$ কাছীর-_-৩/১০

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।