Ibn Kathir — Ibn Kathir 3
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৭০ ূ তাফসীরে ইব্‌ন কাছীর বসরীর কোন উর্ধ্বতন রাবীর নাম উন্লেখ করেন নাই। ইব্‌ন জারীর (র) উহার সকল সনদ তাহার গ্রন্থে উন্লেখ করিয়াছেন। ইব্‌ন মারদুবিয়া (র) হযরত হাসান বসরীর সনদ ভিন্ন অন্য এক সনদে উপরিউক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। তিনি বলিয়াছেন, হযরত আলী (রা) হইতে আহমদ ইবৃন আলী নাসাঈ আমার নিকট বর্ণনা করিয়াছেন £ একদা জনৈক আনসার সাহাবী একটি স্ত্রীলোক লইয়া হুযুর (সা)-এর দরবারে আগমন করত বলিলেন, “ইয়া রাসূলাল্লাহ! এই স্ত্রীলোকটির স্বামী অমুকের পুত্র অমুক। সে ইহাকে মারিয়া ইহার মুখমণ্ডলে দাগ বসাইয়া দিয়াছে। হুযূর (স) ফরমাইলেন ঃ এইরূপ করিবার অধিকার তাহার নাই।” ইহাতে আন্নাহ তা'আলা নিম্নোক্ত আয়াত নাধিল করিলেন £ ০... 11 515 ১১195 ১11 অর্থাৎ আদব শিখাইবার ব্যাপারে পুরুষ নারীর নেতা । হুযূর (সা) ফরমাইলেন £ আমি চাহিয়াছিলাম এক জিনিস, আর আল্লাহ তা'আলা চাহিয়াছেন অন্য জিনিস। কাতাদা, ইব্‌ৃন জারীর ও সুদ্দী উপরিউক্ত হাদীস “মুরসাল" বা বিচ্ছিন্ন সনদের হাদীস হিসাবে বর্ণনা করিয়াছেন । ইব্‌ন জারীর (র) তাহাদের সকলের সনদ উল্লেখ করিয়াছেন। এই আয়াতের ব্যাখ্যায় শা*বী বলিয়াছেন ঃ স্বামী স্ত্রীকে যে “মাহর' প্রদান করে, এখানে উহার প্রতি ঈঙ্গিত করা হইয়াছে । নারীর উপর পুরুষের যে শ্রেষ্ঠত্রে কথা বলা হইয়াছে, উহার একটি নিদর্শন এই যে, স্বামী তাহার স্ত্রীকে ব্যভিচারে অভিযুক্ত করিলে স্ত্রী যদি উক্ত অভিযোগ অস্বীকার করে, তবে প্রমাণের অভাবে স্বামী শুধু “লি'আন'১ করিলেই সে অভিযোগ আনিবার শাস্তি হইতে অব্যাহতি পাইবে । পক্ষান্তরে স্ত্রী স্বামীর বিরুদ্ধে এইরূপ অভিযোগ আনিলে এবং অভিযোগ প্রমাণিত না হইলে, স্ত্রীর জন্য “দোররা'-এর শাস্তির ব্যবস্থা রহিয়াছে। নেককার নারীর পরিচয় দিতে গিয়া আয়াতে আল্লাহ তা'আলা বলিতেছেন ঃ নেক্কার নারীগণ হইতেছে__ 211১: 12১-+5115 ০145 90810105241 05 হযরত ইবৃন আব্বাস রে) প্রমুখ তাফসীরকারকগণ বলেন £ 15১1৪ অর্থাৎ স্বীয় স্বামীদের প্রতি অনুগত । মি সুদ্দী প্রমুখ তাফসীরকারকগণ বলেন ৪ _4,21] 1514 ৪. অর্থাৎ যাহারা স্বামীর অনুপস্থিতিতে স্বীয় সতীত্ব রক্ষা করে এবং স্বামীর মাল হিফাযত করে। 111 ৮৮০ (০5 অর্থাৎ আল্লাহ কর্তৃক সংরক্ষণের নির্দেশ দানের ফলে যে সকল বিষয় সংরক্ষণীয় হইয়াছে, তৎসমুদয়। ইব্‌ৃন জারীর রে)...... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হুযুর (সা) বলিয়াছেনঃ “উত্তম স্ত্রী হইতেছে সেই স্ত্রী যাহার দর্শন তোমাকে আনন্দ দেয় ও যাহাকে তুমি কোন আদেশ দিলে সে উহা পালন করে এবং সে তোমার অনুপস্থিতিতে স্বীয় সতীত্ব ও তোমার মালপত্র হিফাযত করে ।” অতঃপর হুযূর (সা) এই আয়াত তিলাওয়াত করেন £ ১. শরীআত নির্ধারিত বিশেষ পদ্ধতিতে নিজের জন্যে মিথ্যার শাস্তি স্বরূপ আল্লাহর লা'নত কামনা করাকে “লি“আন' বলা হয়।

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।