Ibn Kathir — Ibn Kathir 3
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৬৬ তাফসীরে ইবৃন কাছীর জাহিলিয়াতের সময়ে যে সকল অংগীকার সম্পাদিত হইয়াছে, ইসলাম ইহার ব্যাপারে কোন হস্তক্ষেপ করে নাই; বরং ইসলাম উহাকে আরো দৃঢ় করিয়াছে।” ইমাম আহমাদ (রি)...... কায়স ইব্‌ন আসিম (রা) হইতে বর্ণনা করেন যে, কায়স ইব্‌ন আসিম (রা) বলেন ঃ রাসূলুল্লাহ সো)-কে অংগীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন ঃ “জাহিলী যুগে যে অংগীকার সম্পাদিত হইয়াছিল, তাহা তোমরা আকড়াইয়া থাক, কিন্তু ইসলামে কোন অংগীকার নাই ।” মুহাম্মদ ইবৃন ইসহাক (ি)...... দাউদ ইব্‌ন হাসীন হইতে বর্ণনা করেন যে, দাউদ ইব্‌ন হাসীন (র) বলেন £ আমি উন্মে সাদ বিনতে রবী'আর নিকট তাহার পৌত্র মূসা ইব্‌ন সা'দের সঙ্গে একত্রে কুরআন পাঠ করিতাম। হযরত উম্মে সাদ বিনতে রবীআ ইয়াতীম অবস্থায় হযরত আবূ বকর রো)-এর ঘরে লালিত পালিত হইয়াছিলেন। এক সময়ে আমি এই আয়াতটি পাঠ করি $ ১৮21 55৪.5 523113 তখন তিনি আমাকে বাধা দিয়া বলেন, ১২৪৮০ নয়) ১৪৪০ পড়। অতঃপর তিনি বলেন £ আবূ বকর রো)-এর পুত্র আবদুর রহমান ইসলাম গ্রহণে অস্বীকৃতি জানাইলে আবূ বকর (রা) তাহাকে বলিয়াছিলেন, আমি তোমাকে আমার উত্তরাধিকারী করিব না। অতঃপর যখন তিনি চাপের মুখে ইসলাম গ্রহণ করিতে বাধ্য হন, তখন আল্লাহ তা'আলা এই আয়াতটি নাধিল করিয়া আবু বকরকে নির্দেশ দেন যে, তিনি যেন আবদুর রহমানকে প্রাপ্য অংশ দিয়া দেন। ইবৃন আবূ হাতিম ইহা বর্ণনা করিয়াছেন। তবে এই রিওয়ায়াতটি গরীব । প্রথমোক্ত রিওয়ায়াতটিই শুদ্ধ ও সঠিক। ইসলামের প্রথম যুগে অঙ্গীকার দ্বারাও উত্তরাধিকার প্রতিষ্ঠিত হইত । পরবতীতে উহা রহিত হইয়া যায় । তবে অঙ্গীকারকারীদের সঙ্গে সুসম্পর্ক রাখার নির্দেশ বর্তমানেও কার্ধকর রহিয়াছে। আর এই নির্দেশের পূর্বে অর্থাৎ যাহা দ্বারা রহিত করা হইয়াছে, উহা নাযিল হওয়ার পূর্বে যত অঙ্গীকার সম্পাদিত হইয়াছে, উহা পালন করার নির্দেশও দেওয়া হইয়াছে। কেননা ইতিপূর্বে জুবায়র ইব্ন মুতইম (রা) সহ অনেক সাহাবীর সনদে বর্ণিত হইয়াছে যে, ইসলাম নৃতনভাবে কোন অঙ্গীকারকে অনুমোদন করে না। তবে জাহিলী যুগে যে সকল অঙ্গীকার সম্পাদিত হইয়াছে, ইসলাম উহা বাতিল করে নাই; বরং আরও দৃঢ় করিয়াছে । এমনকি পূর্বের অঙ্গীকার পূরণের জন্যে তাকিদ দিয়াছে। অতএব যাহারা বলেন, বর্তমানেও সেইরূপ অঙ্গীকার করিলে উহা পূর্ণ করিতে হইবে, এই আয়াত ও হাদীসগুলি তাহাদের উক্তিকে জোরালোভাবে খণ্ডন করিয়াছে । ইহা হইল ইমাম আবু হানীফা রে) ও তাহার সহচরবৃন্দের অভিমত। ইমাম আহমদ ইব্‌ন হাম্বলেরও একটি রিওয়ায়াতে ইহা বর্ণনা করা হইয়াছে। তবে সঠিক হইল জমহুর, মালিক এবং শাফিঈর মাযহাব । আহমদ ইবৃন হাম্বলের প্রসিদ্ধ অভিমতও তাহাই । তাই আল্লাহ তাআলা বলিয়াছেন ী 3১৯9? 0101 ০৪ ০০ 5০৯04? 'পিতামাতা এবং নিকটাস্বীয়গণ যাহা ত্যাগ করিয়া যায়, সেই সবের জন্যই আমি উত্তরাধিকারী নির্ধারণ করিয়া দিয়াছি।'

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।