Ibn Kathir — Ibn Kathir 3
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011169115 সূরা নিসা ২১৯ ইচ্ছাকৃতভাবে সংঘটিত হত্যার জন্যেও অনুরূপভাবে অনিচ্ছাকৃতভাবে সংঘটিত হত্যার কাফফারার বিধান থাকা যুক্তিসংগত । ইমাম আহমদ (রে)-সহ একদল ফকীহ বলেন ঃ আল্লাহ্‌র নামে শপথ পূর্বক ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলিবার পাপের জন্যে যেরূপ কাফফারা দিবার বিধান নাই, সেইরূপ ইচ্ছাকৃত হত্যার জন্যে কাফফারা দিবার বিধান নাই। ইচ্ছাকৃত হত্যা এইরূপ জঘন্য পাপ যে, উন্লেখিত কাফফারা উহার মাফ হইবার জন্যে যথেষ্ট নহে। ইমাম শাফিঈ ও তাহার মতাবলম্বীগণ ইচ্ছাকৃতভাবে পরিত্যক্ত নামাযের পরিবর্তে কাফফারার বিধানের যে দৃষ্টান্ত উল্লেখ করিয়াছেন, তৎসম্বন্ধে ইমাম আহমদ (র)-ও তাহার সহমতাবলীম্বগণ বলেন ঃ মূলত উল্লেখিত ক্ষেত্রেও ক্লাফফারার বিধান নাই। সুতরাং ইমাম শাফিঈ প্রমুখের নিজেদের নিকট তাহাদের পক্ষ হইতে উপস্থাপিত দৃষ্টান্তের মূল্য থাকিলেও আমাদের নিকট উহার মূল্য নাই। প্রথমোক্ত অভিমতের ধারকগণ নিম্নোক্ত হাদীস তাহাদের সমর্থনে পেশ করেন £ ইমাম আহমদ ()...... হযরত ওয়াসিলা ইব্ন আসকা (রো) হইতে বর্ণনা করিয়াছেন ঃ একদা বনূ সালীম গোত্রের এক দল লোক নবী করীম (সা)-এর নিকট আগমন করিয়া বলিল, আমাদের মধ্যকার এক ব্যক্তি (ইচ্ছাকৃতভাবে নরহত্যা করিয়া নিজের জন্যে) দোযখকে ওয়াজিব করিয়া লইয়াছে। নবী করীম (সা) বলিলেন ঃ সে যেন একটি দাস বা দাসীকে মুক্ত করিয়া দেয়। আল্লাহ তা“আলা উহার একেকটি অঙ্গের পরিবর্তে তাহার একেকটি অঙ্গকে দোযখ হইতে মুক্তি দিবেন। ইমাম আহমদ (র)......গারীফ দায়লামী হইতে বর্ণনা করিয়াছেন ৫ একদা আমরা ওয়াসিলা ইব্‌ন আসকা” আল-লায়সী (রা)-এর নিকট গমন করিয়া তাহাকে বলিলাম, আমাদিগকে নবী করীম (সা)-এর নিকট হইতে শ্রুত একটি হাদীস শুনান। তিনি বলিলেন, একদা আমরা আমাদের এক সহচরের বিষয় লইয়া নবী করীম (সা)-এর নিকট আসিলাম। সে (অন্যায়ভাবে নর-হত্যা করিয়া) নিজের জন্যে দোযখকে ওয়াজিব করিয়া লইয়াছিল। নবী করীম (সা) বলিলেন ঃ তাহার তরফ হইতে তোমরা একটি দাস বা দাসী মুক্ত করিয়া দাও। আল্লাহ তাআলা উহার একেকটি অঙ্গের পরিবর্তে তাহার একেকটি অঙ্গকে দোযখ হইতে মুক্তি দিবেন । ইমাম আবৃ দাউদ ও ইমাম নাসাঈ (র) উপরোল্লেখিত রাবী ইব্রাহীম ইব্ন আবালা হইতে উপরিউক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। ইমাম আবূ দাউদ রে) কর্তৃক বর্ণিত হাদীস হইতেছে এই ঃ গারীফ দায়লামী বলেন, একদা আমরা ওয়াসিলা ইবন আসকা (রা)-এর নিকট গমন করিয়া তাহাকে বলিলাম, আমাদিগকে এইরূপ একটি হাদীস শুনান যাহার মধ্যে সংযোজন- বিয়োজন নাই । তিনি অসন্তুষ্ট হইয়া বলিলেন, লিখিত কুরআন মাজীদ ঘরে ঝুলন্ত থাকা অবস্থায় তোমাদের কেহ মৌখিকভাবে আল্লাহ্র কালাম তিলাওয়াত করিলে সে কি উহাতে কোনরূপ সংযোজন-বিয়োজন ঘটায় ? আমরা বলিলাম, আমরা উহা দ্বারা এইরূপ হাদীসকে বুঝাইতে চাহিতেছি, যাহা আপনি স্বয়ং রাসূলুল্লাহ (সা)-এর নিকট হইতে শুনিয়াছেন। তখন তিনি বলিলেন, একদা আমরা আমাদের জনৈক সহচরের বিষয় লইয়া রাসূলুল্লাহ (সা)-এর নিকট

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।