0০011191115 ১৩৮ তাফসীরে ইবৃন কাছীর ইমাম আহমদ (র)......মাঁবাদ আল-জুহানী হইতে বর্ণনা করেন ঃ হযরত মুআবিয়া (রা) রাসূলে করীম (সা) হইতে খুব কম হাদীস বর্ণনা করিতেন। তবে তিনি প্রায় প্রতি জুমু'আর দিনে রাসূলে করীম (সা) হইতে নিম্নোক্ত কথাগুলি বর্ণনা করিয়া শুনাইতেন £ আল্লাহ কাহারও প্রতি কল্যাণ করিতে চাহিলে তাহাকে দীন সম্পকীয় জ্ঞানে সমৃদ্ধ করেন। আর এই যে ধন-সম্পত্তি দেখো, উহা সুস্বাদু ও আকর্ষণীয় । কেহ ন্যায় পথে উহা গ্রহণ করিলে উহাতে তাহাকে বরকত প্রদান করা হয়। আর তোমরা স্তব-স্তুতি হইতে দূরে থাকিও। কারণ উহা হইতেছে স্তৃতিপ্রাপ্তকে যবেহ করিয়া দিবার শামিল । আবূ বকর ইবৃন আবূ শায়বা (র)...... শুবা (র) হইতে বর্ণনা করেন এবং ইমাম ইব্ন মাজাহও ইহা বর্ণনা করিয়াছেন ঃ ০2১1 4১৮ - 0১৮০11১০৮51 'তোমরা স্তব-স্তুতি হইতে দূরে থাকো। কারণ উহা হইতেছে প্রশংসিত ব্যক্তিকে যবেহ করিয়া দেওয়া ।' উপরিউক্ত হাদীসের অন্যতম রাবী মা“বাদ হইতেছেন মাবাদ ইব্ন আবদুল্লাহ ইবৃন উয়াইম আল-বাসরী আল-কাদরী । ইব্ন জারীর (র).....হযরত আবদুল্লাহ ইব্ন মাসউদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত ইবৃন মাসউদ (রা) বলেন £ একটি লোক সকালবেলায় নিজের দীন লইয়া বাহির হয়। অতঃপর দিনশেষে দীনের সবটুকু হারাইয়া প্রত্যাবর্তন করে। সে এমন কোন লোকের সহিত সাক্ষাত করে যাহার কোন উপকার করিবার ক্ষমতা তাহার নাই। অতঃপর সে তাহাকে খুশি করিতে গিয়া বলে, আল্লাহ্র কসম! নিশ্চয়ই আপনি এইরূপ ও এইরূপ । সে হয়ত তাহার দ্বারা কোনরূপ উদ্দেশ্য সিদ্ধি ব্যতিরেকেই বিফল মনোরথ হইয়া ফিরিয়া আসে । পক্ষান্তরে সে স্বীয় কার্য দ্বারা আল্লাহকে অসন্তুষ্ট করে। অতঃপর হযরত ইব্ন মাসউদ (রা) নিঙ্নোক্ত আয়াত পাঠ করিলেন £ ২231 ১০। 511 165851 9589 0231 এ 95৮1 এতদসম্পকীয় বিস্তারিত আলোচনা নিম্নোক্ত আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে আসিবে ঃ অর্থাৎ “বরং আল্লাহ পাকই যাহাকে ইচ্ছা পবিত্র করিয়া থাকেন।' কারণ তিনি সকল বিষয়ের রহস্য ও অন্তর্নিহিত তথ্য সম্পর্কে অধিকতম অবগত রহিয়াছে! অতঃপর তিনি বলিতেছেন ৪ ১০৩৬ ০৬ 9৩ অর্থাৎ “সামান্যতম পারিশ্রমিক হতে বঞ্চিত করিয়াও আল্লাহ তা'আলা কাহারও প্রতি অবিচার করিবেন না।' হযরত ইব্ন আব্বাস (রো) মুজাহিদ, ইকরিমা, আতা, হাসান, কাতাদা এবং পূর্বসূরী একাধিক ভাষাবিদ বলিয়াছেন 8 |: শব্দের অর্থ হইল খেজুরের বীচির দ্বিখগ্তিত অংশের ফীকে
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।