Ibn Kathir — Ibn Kathir 3
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

00171917115 সুরা নিসা | ১২৭ ইব্‌ন আবূ হাতিম ()......আবু ইদরীস আয়েযুল্লাহ আল-খাওলানী হইতে বর্ণনা করিয়াছেন যে, আবূ ইদরীস বলেন 8 আবূ মুসলিম আল-জালীলী কা'ব-এর শিক্ষক ছিলেন। তিনি রাসূলে করীম (সা)-এর দাওয়াতে সাড়া দিয়া ইসলাম গ্রহণ করিতে কা"ব-এর বিলম্ব করিবার কারণে তাহাকে তিরস্কার করিতেন। পূর্ববর্তী আসমানী কিতাবে রাসূলে পাক (সা)-এর যে গুণাবলী ও পরিচয় লিপিবদ্ধ রহিয়াছে, তিনি প্রকৃতই সেই গুণাবলী ও পরিচয়ের অধিকারী কিনা তাহা জানিতে একদা আবূ মুসলিম কা“বকে রাসূলে পাক (সা)-এর নিকট পাঠাইলেন। কা'ব বলেন, আমি মদীনায় আসিলাম। সেখানে জনৈক তিলাওয়াতকারীকে কুরআন মাজীদের নিমোক্ত আয়াত তিলাওয়াত করিতে শুনিলাম £ ্‌ -৮৯3024 ৪1০ (৯১১৭৪ (২১৭১ ০০৮১ আমি অবিলম্বে গোসল করিলাম । আমার চেহারা বিকৃত হইয়া যাইতে পারে এই ভয়ে আমি নিজের চেহারায় হাত বুলাইয়া দেখিতে লাগিলাম । অতঃপর আমি ইসলাম গ্রহণ করিলাম । আসমানী কিতাবপ্রাপ্ত জাতিসমূহ কুরআন মাজীদের প্রতি ঈমান না আনিলে তাহাদের উপর যে সব শাস্তি নাযিল হইতে পারে, উহার আরেকটির বর্ণনা প্রসঙ্গে আল্লাহ তা'আলা বলিতেছেন ঃ ০০৪ চরিত কঠিন অর্থাৎ যাহারা নিষিদ্ধ শনিবারে মৎস্য শিকারের ফন্দি বাহির করিয়া সীমালংঘন করিয়াছিল, তাহাদের উপর আমি যেরূপ গযব নাযিল করিয়াছিলাম, এই সকল আহলে কিতাব কাফিরদের প্রতি আমি সেইরূপে গযব নাধিল করিবার পূর্বে তাহারা যেন ঈমান আনে। উক্ত সীমালংঘনকারীদিগকে তাহাদের অপরাধের কারণে বানর ও শূকর বানাইয়া দেওয়া হইয়াছিল। সুরা আরাফে তাহাদের ঘটনা বিস্তারিতভাবে বিবৃত হইবে । তঃপর তিনি বলিতেছেন £ 'আর আল্লাহ্র আদেশ বাস্তবায়িত হইয়াই থাকে ।' অর্থাৎ তিনি যখন কোন আদেশ প্রদান করেন, তখন কেহই উহার বিরোধিতা করিতে পারে না এবং কেহই তাহাকে বাধা দিতে পারে না। আয়াতে শিরকের জঘন্যতা বর্ণনা প্রসঙ্গে আল্লাহ তা'আলা বলিতেছেন £ 21555511195 155৯3 এ ১২ ১ ১৪১০ 2 411 | অর্থাৎ 'কেহ শিরক করিয়া আল্লাহ্র নিকট উপস্থিত হইলে তিনি তাহাকে ক্ষমা করিবেন না। শিরক ভিন্ন অন্য যে কোন গুনাহ যাহাকে ইচ্ছা তিনি ক্ষমা করিবেন ।' আলোচ্য আয়াতের সহিত সংশ্লিষ্ট একাধিক হাদীস রহিয়াছে । নিঙ্গে উহার কয়েকটি উল্লেখ করিতেছি।

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।