0০011191115 সুরা নিসা ১১১ “আর আমার হস্ত তাহার হস্তকে স্পর্শ করিল। আমি (হা দ্বারা) ধনাঢ্যতা কামনা করিতেছিলাম 1" আয়াতের শেষোক্ত অর্থের প্রবক্তাগণ নিম্নের হাদীসটিও তাহাদের অভিমতের সমর্থনে পেশ করেন ঃ ইমাম আহমদ (র)......হযরত মু'আয (রা) হইতে বর্ণনা করেন £ একদা জনৈক ব্যক্তি নবী করীম (সা)-এর খিদমতে হাযির হইয়া আরয করিল, হে আল্লাহর রাসূল! জনৈক ব্যক্তি একটি অপরিচিতা মহিলাকে পাইয়া স্বীয় স্ত্রীর সহিত যে সকল যৌন কাজ করা যায়, সঙ্গম ব্যতীত উহাদের সমূদয়ই তাহার সহিত করিল । হে আল্লাহর রাসূল! এইরূপ বক্তি সম্পর্কে কি করণীয়, তাহা নির্দেশ করুন। ইহাতে নিম্ন আয়াত নাধিল হইল ঃ ০05 ১০০ 01-981 350055০41০০ ৯:০1) ০ ৪০৪৪ |, “আর দিনের দুই প্রান্তে এবং রাতের অংশসমূহে নামায কায়েম কর; নিশ্চয়ই নেককাজসমূহ বদকাজসমূহকে মোচন করিয়া দেয়। উপদেশ গ্রহণকারীদের জন্যে ইহা একটি উপদেশ ।' অতঃপর রাসূলুল্লাহ (সা) তাহাকে বলিলেন £ উযু কর; অতঃপর নামায আদায় কর। হযরত মু'আয (রা) বলেন ঃ আমি জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহর রাসূল ! এই ব্যবস্থা কি শুধু তাহার জন্যে নির্দিষ্ট, না সকল মু'মিনের জন্যে একইরূপ ব্যবস্থা? হুযুর সো) বলিলেন ঃ না; বরং সকল মুমিনের জন্যেই এই ব্যবস্থা । ইমাম তিরমিযী (র) যায়িদা রে)-হইতে উপরোক্ত সনদে হাদীসটি বর্ণনা করিয়া মন্তব্য করিয়াছেন, “উক্ত হাদীসের সনদ অবিচ্ছিন্ন নহে ।' ইমাম নাসাঈ (র)......আবদুর রহমান ইবৃন আবু লায়লা (র) হইতে উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন । তবে তাহার সনদে বর্ণনাকারী সাহাবীর নাম উল্লেখিত হয় নাই। শেষোক্ত অভিমতের প্রবক্তাগণ বলেন, উল্লেখিত হাদীসের বর্ণনা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির সংশ্লিষ্ট মহিলার সহিত যৌন-সঙ্গম না করা সত্তেও তাহাকে শুধু স্পর্শ করিবার কারণে রাসূলুল্লাহ (সা) তাহাকে উযূ করিতে নির্দেশ দিয়াছিলেন। অতএব হাদীস ছারা প্রমাণিত হয়, পুরুষ নারীকে স্পর্শ করিলেও তাহার উযূ নষ্ট হইয়া যায়। উপরোক্ত যুক্তির উত্তরে আয়াতের প্রথমোক্ত অর্থের প্রবক্তাগণ বলেন ঃ আলোচ্য হাদীসের সনদ অবিচ্ছিন্ন নহে, বরং উহা বিচ্ছিন্ন সনদের হাদীস । সনদে উল্লেখিত দুই বর্ণনাকারী হযরত মু'আয (রা) এবং আবদুর রহমান ইবৃন আবূ লায়লার মধ্যে পারস্পরিক সাক্ষাত লাভ ঘটে নাই। অধিকন্তু ইহাও অসম্ভব নহে যে, আলোচ্য হাদীসে উল্লেখিত ব্যক্তিটির উধূ ভঙ্গ হইবার কারণে নহে, বরং তাহার গুনাহ মার্জনার বিশেষ ব্যবস্থা হিসাবে নবী করীম (সো) তাহাকে উযু করিতে ও নামায আদায় করিতে নির্দেশ দিয়াছিলেন। যেমন সূরা আলে-ইমরান-এর অন্তর্গত আয়াত ঃ ০ ১ %% ০59০৪ ৪ ০ 5 ০৮ 209৭ ৩৩২০১ পপ 5পকুশ পা ০67৮০ ৩০:৫৭ ৫১৬১১] 1১১৯৯৮৪4441 19৩১ ৫-০ 1১75 ৩1 ০০৯৮৪11৪151 ০3১413
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।