001119115 অধ্যায় £ ফাযায়েলুল কুরআন | ৮৫ উবাই ইব্ন কা“ব (রা) ছিলেন আনসার সাহাবা । তাহাদের স্থান ছিল নেতুস্থানীয় মুসলমানদের মধ্যে । শাকীক ইবন সালমাহ হইতে ধারাবাহিকভাবে আ'মাশ, হাফস, উমর ইব্ন হাফস ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন £ শাকীক বলেন- একদা হযরত আবদুল্লাহ্ ইবন মাসউদ রো) আমাদের সম্মুখে বক্তৃতা প্রদান করিতে গিয়! বলিলেন, "আল্লাহ্র কসম! আমি নিশ্চয় স্বয়ং নবী করীম (সা)-এর পবিত্র মুখ হইতে কুরআন মজীদের সন্তরোরধ্ব সূরার শিক্ষা লাভ করিয়াছি।১ আল্লাহ্র কসম! নবী করীম (সা)-এর সাহাবীগণ জানেন যে, “তাহাদের মধ্যে যাহারা আল্লাহ্র কিতাব সম্বন্ধে অধিকতর জ্ঞানের অধিকারী, আমি তাহাদের অন্যতম । কিন্তু আমি তাহাদের মধ্যে উত্তম ব্যক্তি নহি।' রাবী শাকীক বলেন- বক্তৃতা শেষ হইবার পর আমি লোকদের মজলিসে বসিয়া পড়িলাম ৷ তাহারা কি বলে, তাহা শ্রবণ করা আমার উদ্দেশ্য ছিল। কিন্তু ক্কাহাকেও হযরত ইবৃন মাসউদ (রা)-এর উপরোক্ত কথার বিরোধিতা করিতে শুনিলাম না। আলকামাহ হইতে ধারাবাহিকভাবে ইবরাহীম, আ'মাশ, সুফিয়ান, মুহাম্মদ ইব্ন কাছীর ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন 8 আলকামা বলেন- একদা আমরা হিমস্ নগরে অবস্থান করিতেছিলাম । সেখানে একদিন হযরত ইবৃন মাসউদ (রা) সূরা ইউসুফ তিলাওয়াত করিলেন! জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করিল- ইহা কি এইরূপেই নািল হইয়াছে? হযরত ইবৃন মাসউদ (রা) বলিলেন- আমি নবী করীম (সা)-কে (উহা) পড়িয়া শুনাইয়াছি।২ লোকটি বলিল- আপনি সঠিক পড়াই পড়িয়াছেন।' লোকটির মুখে হযরত ইবৃন মাসউদ (রা) মদের গন্ধ পাইলেন। তিনি বলিলেন- “তুমি একদিকে মদ্য পান করো আর অন্যদিকে আল্লাহ্র কিতাবকে অবিশ্বাস করিতে সাহস করিতেছ?', অতঃপর তিনি (মদ্য পানের শাস্তিস্বরূপ) লোকটিকে দোররা মারিলেন। মাসরূক হইতে ধারাবাহিকভাবে মুসলিম, আ“মাশ, হাফস, উমর ইব্ন হাফস ও ইমাম বুখারী (র) বর্ণনা করিয়াছেন ৪ "একদা হযরত ইবৃন মাসউদ (রো) বলিলেন- যে সত্তা ভিন্ন কোন মাবুদ নাই, সেই সত্তার কসম! কুরআন মজীদের প্রতিটি সূরার অবতীর্ণ হইবার স্থান সম্বন্ধে আমি অধিকতর জ্ঞানের অধিকারী । কুরআন মজীদের প্রতিটি আয়াতের শানেনুমূল সম্বন্ধে আমি অধিকতর জ্ঞানের অধিকারী । আমি যদি জানিতে পারিতাম, কুরআন মজীদ সম্বন্ধে আমার চাইতে অধিকতর জ্ঞানের অধিকারী কোন ব্যক্তি রহিয়াছে, তবে তাহার নিকট উ্ট্রযান পৌছিলে আমি উহাতে আরোহণ করিয়া তাহার নিকট পৌছিতাম ।' হযরত ইব্ন মাসউদ (রা) নিজের সম্বন্ধে উপরে বর্ণিত যে কথা বলিয়াছেন, তাহা সত্য ও বাস্তব । নিজের সম্বন্ধে প্রয়োজনবোধে এইরূপ প্রশংসামূলক তথ্য প্রকাশ করা কাহারও পক্ষে অন্যায় বা অসমীচীন নহে। এইরূপে হযরত ইউসুফ (আ) নিজের সম্বন্ধে মিশরের অধিপতির নিকট প্রশংসামূলক তথ্য প্রকাশ করিয়া বলিয়াছিলেন £ -4০ ১০৯ /-১০৯১৪ ০১৯ ০০ পেস ১. হাফিজ ইবৃন হাজার আসকালানী তাহার 'ফাতহুল বারী' নামক ব্যাখ্যা গ্রন্থে উল্লেখ করিয়াছেন ঃ বদর হইতে আসিম কর্তৃক বর্ণিত রিওয়ায়েতে অতিরিক্ত এই কথাটিও রহিয়াছে ঃ “অবশিষ্ট সুরাসমূহ আমি নাহাবাদের নিকট হইতে শিখিয়াছি।' ২. ইমাম মুসলিম (র) কর্তৃক বর্ণিত রিওয়ায়েতে উহা এইরূপে উল্লেখিত হইয়াছে ঃ "স্বয়ং নবী করীম (সা) আমাকে উহা শিখাইয়াছেন।' উহাতে আরও উল্লেখিত হইয়াছে ঃ সনিরিনিলারাতি এ রিনা, সময়ে তাহার মুখে মদের গন্ধ পাইলম........ |
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।