0০011191115 অধ্যায় ঃ ফাযায়েলুল কুরআন ৬৫ ইব্ন ইয়া'মার কাতাদাহ, হুমাম, ওয়ালীদ তায়ালেসী ও ইমাম আবু দাউদ (র)-ও উক্ত হাদীস অনুরূপ অর্থে বর্ণনা করিয়াছেন। অতএব দেখা যাইতেছে, উক্ত হাদীস প্র ক্ষেত্রেই হযরত উবাই ইব্ন কা'ব হইতে বর্ণিত হইয়াছে। বর্ণনা দ্বারা মনে হয়, সুলায়মান ইবৃন সর্দ খুযাঈ ' উহার সাক্ষী । আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । হযরত আবূ বুকরাহ (রা) হইতে ধারাবাহিকভাবে তদীয় পুত্র আবদুর রহমান, আলী ইব্ন যায়দ, হাম্মাদ ইবৃন সালমাহ, আবদুর রহমান ইব্ন মাহদী ও ইমাম আহমদ (র) বর্ণনা করিয়াছেন ৪ 'নবী করীম (সা) বলেন যে, একদা হযরত জিবরাঈল (আ) ও হযরত মীকাঈল (আ) আর্মার নিকট আসিলেন। হযরত জিবরাইল বলিলেন- আপনি একটি মাত্র হরফে কুরআন মজীদ তিলাওয়াত করিবেন। ইহাতে হযরত মীকাঈল (আমাকে) বলিলেন- তাহাকে হেরফের সংখ্যা) বৃদ্ধি করিতে বলুন। হযরত জিবরাঈল বলিলেন- “আপনি কুরআন মজীদকে “সাতটি হরফে' তিলাওয়াত করিতে পারিবেন । উহার প্রত্যেকটি আরোগ্যদাতা ও যথেষ্ট । এই অনুমতি ততক্ষণ রহিয়াছে যতক্ষণ না আপনি রহমতের আয়াতকে আযাবের আয়াতের সহিত মিলাইয়া তালগোল পাকাইয়া না দেন।' | ইমাম ইবৃন জারীরও উক্ত হাদীস উপরোক্ত রাবী হাম্মাদ ইবৃন সালমাহ হইতে উপরোক্ত উর্ধ্বতন সনদাংশে এবং হাম্মাদ ইবৃন সালমাহ হইতে ধারাবাহিকভাবে যায়দ ইব্ন খাব্বাব ও আবূ কুরায়েব এই অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। তবে তিনি উহার শেষাংশে নিমোক্ত অতিরিক্ত বর্ণনাটি সংযোজন করিয়াছেন £ “হযরত জিবরাঈল (আ) বলিলেন- যেমন আপনি বলিয়া থাকেন- +!৯ (তুমি আসো) কিংবা ২2 (তুমি আসো)" হযরত সামুরাহ (রা) হইতে ধারাবাহিকভাবে হাসান, কাতাদাহ, হাম্মাদ ইবৃন সালমা, বাহায, আফ্ফান ও ইমাম আহমদ (র) বর্ণনা করেন ঃ নবী করীম (সা) বলিয়াছেন- কুরআন মজীদ “সাতটি হরফে" নাধিল হইয়াছে। উক্ত হাদীসের সনদ সহীহ । তবে সিহাহ সিত্তার সংকলক মুহাদ্দিসগণ উহা উপরোক্ত সনদে বর্ণনা করেন নাই। হযরত আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ সালমা, আবূ হাযিম, আনাস ইব্ন ইয়া ও ইমাম আহমদ বর্ণনা করিয়ছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন- “কুরআন মজীদ সাতটি হরফে নাযিল হইয়াছে, কুরআন মজীদ সম্প্্ফ সন্দেহ করা কুফর । নবী করীম (সা) ইহা তিনবার উচ্চারণ করিলেন । উহার যতটুকু তোমরা জানিতে পারো, ততট্ুকুর উপর আমল কর। আর উহার যতটুকু তোমরা জানিতে না পার, ততটুকু আলিমের নিকট লইয়া যাও (এবং তাহার নিকট হইতে উহা জানিয়া লও)।' ইমাম নাসায়ী উপরোক্ত হাদীস উপরোক্ত রাবী আবূ যুমরাহ আনাস ইব্ন ইয়া হইতে উপরোক্ত উর্ধতন সনদাংশে এবং আনাস ইব্ন ইয়ায হইতে কুতাইবার অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। উম্মে আইন্উব হইতে ধারাবাহিকভাবে আবু ইয়াধীদ, তৎপুত্র উবায়দুল্লাহ্, সুফিয়ান ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন £ নবী করীম (সা) বলিয়াছেন- কুরআন মজীদ 'সাতটি হরফে' রি বা উহার কোন হরফে তুমি উহা পড়িলেই চলিবে । উক্ত হাদীসের সনদ সহীহ । তবে সিহাহ সিত্তার কোন . সংকলক উহা উপরোক্ত সনদে বর্ণনা করেন নাই। কাছীর (১ম খণ্ড)-_-৯
— পৃষ্ঠা ৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।