মারেফতের গোপন কথা ॥ ৯৯ মিথ্যের সমুদ্বের কাছে না দীড়িয়ে সুফিবাদকেই শ্রেষ্ঠ অবলম্বন হিসাবে বহু সত্যাশ্রয়ী মনীষী গ্রহণ করে নিয়েছেন। ইসলামের ইতিহাসে আমরা দেখতে পাই, সাম্য-্রাতৃত্তের বাস্তব দৃষ্টান্ত স্থাপন করার পথে দ্রুত তালে এগিয়ে গেলেও চরম আঘাত খেল হযরত মুয়াবিয়ার (রাঃ) কাছে। অনেকেই হযরত মুয়াবিয়া (রাঃ)-কে বর্ণচোরা মুনাফেক বলে অভিহিত করেন। যে বায়তুল মালের উপর জনসাধারণের সমান অধিকারকে মেনে নেওয়া হতো সেই পবিত্র বায়তুল মালের আমানতকে হযরত মুয়াবিয়া (রাঃ) নিজের ব্যক্তিগত সম্পদ বলে ঘোষণা করতেও বিন্দুমাত্র লজ্জা অনুভব করেননি । হযরত মুয়াবিয়া (রাঃ) করলেন বেতনভূক্ত কিছুসংখ্যক আলেমদেরকে, যারা ইহাকে নৈতিকতা-বিরোধী কাজ বলে ঘৃণা প্রদর্শন করলেন এবং বহু ক্ষেত্রে বিপ্রব শুরু করার প্রস্তুতি নিতেছিলেন তাদেরকে নির্মমভাবে দমন করা হল। আর নিযুক্ত করা হল বেতনভুখ গুপ্তচর এদের মাধ্যমে রাজ্যের আনাচে কানাচে কোথাও যদি বিপ্লব দানা বাধার লক্ষণসমূহ প্রকাশ পেত তবে সেই সমস্ত সন্দেহসূচক বিপ্লবীদেরকে নির্মমভাবে করা হতো হত্যা । প্রয়োজন হলে ভোজের দাওয়াত দিয়ে ঘরের ভেতর এনে মেরে ফেলা হত। হযরত মুয়াবিয়া (রাঃ) সাম্য আর ভ্রাতৃত্বের ফেলে রাখা বাস্তব আদর্শের বুকে বসিয়ে দিলেন ডেগার। কিন্তু আফসোস! কত যুগ পেরিয়ে গেল, কিন্তু সেই আদর্শ আর মাথা তুলে দাড়াতে পারলো না। ইসলামের আদর্শ প্রতিষ্ঠার তরে যখন হযরত মুহাম্মদ (দঃ)-এর নয়নের মণি ইমাম হুসায়েন এগিয়ে এসেছিলেন তখন হযরত মুয়াবিয়ার (রাঃ) সেই পেশাদারী তিন শত তথাকথিত আলেমরাই কাফের এবং বাঘী' ফতোয়া দিতেও বিবেকে বাধেনি। তাই তো হযরত মুহাম্মদ (দঃ) বিশ্বের মানবকে সাবধান করে দিয়ে বলেছিলেন, এমন দিন আসবে যখন আলেমদের স্বভাব জমিনের উপর সবচাইতে নিকৃষ্ট হবে । “মসজিদ ঘরে ধনী-গরীব সমান আর খাবার সানকিতে একজন পোলাও-কোরমা আর একজন দু'মুঠো বাসি ভাত" এটাই কি হযরত মুহাম্মদ দেঃ)-এর সেই সাম্যগান, যে সাম্যগানে অবগাহন করে চাকরকেও বসিয়ে নিয়েছেন? এটাই কি হযরত মুহাম্মদ (দঃ)-এর সেই সাম্যগান, যে গানের সুরে মাতোয়ারা হয়ে হযরত আবু বকর বন্ধুর দেওয়া মধু মিশ্রিত পানি পান করার পর গলায় আঙ্গুল ঢুকিয়ে কি সেদিন সে বেলায় তৃপ্তির সাথে পানি পান করতে পেরেছিলঃ সে খবর কি তুমি নিয়েছিলে? তবে কোন অধিকারে পানির সঙ্গে মধু মিশিয়ে পান করেছো? এটাই কি হযরত মুহাম্মদ (দঃ)-এর সেই সাম্যগান, যে গানে মুগ্ধ হয়ে মাওলা আলী বলেছিলেন, “যেদিন প্রতিটি মানুষ এরকম প্রাসাদে থাকার ব্যবস্থা করতে পারবো সেদিনই এই প্রাসাদে থাকার প্রশ্ন বিবেচনা করা হবে? যে ধন-সম্পদের দাম একটি মাছির একটি ডানার সমানও নয় বলে আল্লাহ আমাদেরকে বার বার জানিয়ে দিলেন, যে ধন-সম্পদের দাম একটি মরা-পচা-দুর্সন্ধযুক্ত ছাগলের বাচ্চার চেয়েও মূল্যহীন বলে হযরত মুহাম্মদ (দঃ) আমাদেরকে বহুবার বহু রকমে উপদেশের পর উপদেশ দিয়ে গেলেন আর সেই ধন-সম্পদ নিজের অধিকারে রেখে কি করে যে আমরা আল্লাহ এবং নবীর আদর্শে বিশ্বাসী বলে জাহির করি সেটা ভাবতেও মন লজ্জা ও ঘৃণায় ভরে উঠে। ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।