Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ৯৮ হাদীসের আদেশ অনুযায়ী দাসপ্রথা উচ্ছেদ করতেই হবে এবং যেদিন আর দাসপ্রথা সমাজে থাকবে না সেই হেতু দাস-দাসীদের উপর মানবিক আচরণের আদেশগুলো যাহা কোরান-হাদীসে দেওয়া হয়েছে উহা থাকে কোথায়? যেহেতু “যে ধন-সম্পদ জমা করে' তার জন্যই হুতামা তথা জ্বলন্ত আগুনে চিরদিন অবশ্যই জ্বলতে হবে বলে কোরান ঘোষণা করছেন এবং ধন-সম্পদ জমা করাটাই যেখানে মারাত্বক শাস্তি পাবার কথা কোরান-হাদীসে অসংখ্যবার বলা হয়েছে সেই হেতু মৃত ব্যক্তির সঞ্চিত ধন-সম্পদের বন্টন ব্যবস্থাটি যাহা কোরানে দেওয়া হয়েছে উহা থাকে কোথায়? এবং যেহেতু দাসপ্রথা চালু থাকা অবস্থায় দাসদের উপর কি কি রকম আচরণ করা হবে উহা বলে দেওয়া হয়েছে, সেই হেতু ধন-সম্পদ যতদিন ব্যক্তির হাতে জমা থাকার প্রথা চালু থাকবে ততদিন সেই ব্যক্তির মৃত্যুর পর অবশ্যই বণ্টন ব্যবস্থাটিও থাকতে হবে এবং সেই হেতু ততদিন ব্যক্তিমালিকানার শ্বীকৃতিও থাকছে। যেহেতু যেদিন থেকে দাসপ্রথা আর থাকছে না, সেদিন থেকে দাসদের উপর কি কি রকম ব্যবহার করতে হবে সেই প্রশ্নটিও আর থাকছে না। যেহেতু যেদিন থেকে ধন-সম্পদ জমা করার নিয়ম আর থাকছে না, সেদিন থেকে ধন-সম্পদ ব্যক্তির মৃত্যুর পর যে বন্টন করার পদ্ধতি উহাও আর থাকছে না। এবং সেই হেতু ইসলামের অর্থনৈতিক চূড়ান্ত সিদ্ধান্ত যেখানে টানা হয়েছে, সেখানে ব্যক্তিমালিকানা মোটেই থাকছে না, এবং সেখানে থাকছে অর্থনৈতিক সাম্য । ইসলাম প্রদত্ত অর্থনৈতিক ব্যবস্থা যদি সর্বতোভাবে মানুষের মধ্যে শ্রেণীভেদ ঘুচিয়ে দিয়ে সাম্য আর ভ্রাতৃত্বের নজীরবিহীন দৃষ্টান্ত বিশ্বের বুকে স্থাপন করার কোন দর্শন না দিয়ে যেতো তবে ইসলামের অর্থনৈতিক ব্যবস্থাকে কখনোই সর্বশ্রেষ্ঠ অর্থনৈতিক ব্যবস্থা বলা যেতে পারে না। গায়ের জোরে বিশ্বের সর্বশ্রেষ্ঠ অর্থনৈতিক ব্যবস্থা বলা যেতে পারে না। গায়ের জোরে বিশ্বের জনতার কাছে গুরু হওয়া যায় না। একথাটি যারা মনে-প্রাণে বিশ্বাস করেন তারা কখনোই ইসলামের অর্থনৈতিক পদ্ধতিকে উপেক্ষা করতে পারেন না। ইসলামে কোন সাম্প্রদায়িকতার প্রশ্ন তো উঠতেই পারে না, বরং এর সম্পূর্ণ বিরোধিতাই করছে। কোরান এবং হাদীস শরীফ হতে তন্ন তন করে খুঁজেও যদি আপনি একটি মাত্র প্রমাণও দীড় করাতে পারেন যে, রহিমের ছেলে করিমকে ইসলাম মুসলমান বলেছে এবং রামের ছেলে শ্যামকে ইসলাম তাহলে আমি মেনে নেব যে, নিশ্চয়ই ইসলামে সাম্প্রদায়িকতা আছে এবং তা যত ক্ষুদ্র আকারেই থাক না কেন। কিন্তু অবাক হবেন, ইসলাম এরূপ অশোভন উক্তি কোথাও করেনি । ইসলাম মুসলমান হবার সংখ্যা দিয়েছে এবং এই সংখ্যার বাইরে যারা তাদেরকে মুসলমান বলা হয়নি। অথচ মিথ্যার পাহাড় দিয়ে এবং বানায়োট ব্যাখ্যার জগাখিচুড়ী পরিবেশন করে যুগে যুগে সবার ইসলামকে কিছু লোকের ব্যক্তিগত ইসলামে পরিণত করে রেখেছে। যারা ইসলামের সত্য সুন্দর রূপটি ধরতে পেরেছেন তারা এসব সংকীর্ণতা দেখে এ পথ ছেড়ে সুফিদের মধ্যে আশ্রয় নিয়েছেন এবং অনেকে রাজশক্তির প্রবল বাধা আসতে পারে বলে বাধ্য হয়েছেন। এদের সঙ্গে ঝগড়া করে এবং কলম না চালিয়ে আত্ম দর্শনের সাধনার রাজ্য সুফিবাদের মধ্যে চলে গেছেন। “কুকুরদের জন্য হাড় রেখে জ্ঞানীদের জন্য প্রতিষ্ঠিত সত্যরূপে রেখে গেলেন। এত মিথ্যার পাহাড়, ঢেউ-এর পর ঢেউ-এর মত কেবল সেই হাদীস তৈরি করার সময় হতে চলে আসছে যে, সামান্য সত্য লিখনীর দ্বারা এত বড় ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।