Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ৯৭ সাদকাকেই কোরানের বর্ণিত যাকাত বলে ভুল করে আসছি। তাই পাঠকের কাছে অনুরোধ রইলো, তারা যেন লক্ষ্য করেন যে, বাৎসরিক আয়ের আড়াই ভাগ আদায় করার নিয়ম-কানুন যেখানে লিখা আছে সেখানে সাদকা শব্দটি বসানো হয়েছে এবং দুই কি একবার “মাল' শব্দটি বসানো হয়েছে। কিন্তু যাকাত শব্দটি বসানো হয়নি । এবার আমরা আলোচনা করবো “ফরায়েজী আইন" বিষয়ে কোরান কি বলছেন । আলোচনার আগে বলে রাখা ভাল যে, এই “ফরায়েজী আইন" বিষয়টি এমনভাবে ঘোলাটে ও জটিল করে ফেলেছেন শ্রদ্ধেয় আলেম সমাজ যে তার তুলনা নেই। ব্যক্তির সঞ্চিত ধন-সম্পদ কিভাবে ব্যক্তিটি মারা গেলে প্রা্থী-প্রার্থী কিভাবে সেই মৃত ব্যক্তির সম্পদ পাবে সেটাই বলা হয়েছে। প্রার্থী ও অপ্রার্থী বলতে এখানে মৃত ব্যক্তির অনাত্বীয়দের কথাই বলা হয়েছে, তথা যারা এককথায় গরীব এবং অভাবী তাদেরও সেই সম্পদের উপর হক আছে এবং এই হককে কোন ক্রমেই অস্বীকার করা যায় না। আর অস্বীকার করা যায় না বলেই শ্রদ্ধেয় আলেমেরা মহাফাপড়ে পড়লেন। যদিও এই বন্টনব্যবন্থা কেন এবং কতদিনের জন্য দেওয়া হল সেই মূল সূত্রের সঙ্গে একেবারেই সমাজকে পরিচালিত না করেই এবং উদ্দেশ্যমূলকভাবে বাদ দিয়েই তারা বিরাট ফাপড়ে পড়ে যান। তারা দেখতে পেল যে, যদি গরীব এবং অভাবীদের হককে সেই সম্পদের উপর স্বীকার করে নেওয়া হয় তা হ'লে তারাই মৃতব্যক্তির ধন-সম্পদের কিছু অংশের অধিকারী হয়ে যায়। তাই সবকিছু ভেবে-চিন্তে দেখার পর শ্রদ্ধের আলেমরা এক চমৎকার ফন্দি আবিষ্কার করলেন । সেই ফন্দিটি হল, মৃত ব্যক্তির ধন হতে কিছু খাদ্যদ্রব্য গরীব আর অভাবীদেরকে দিয়ে দিতে হবে । তা হলেই গরীব আর অভাবীদের যা হক তথা পাবার ছিল তা সম্পূর্ণ মিটিয়ে দেওয়া হল। চমবকার শ্রদ্ধেয় আলেম ভাইদের ফতোয়া । ইসলামের এক দেহে তিন কুড়ি তের তালির লেবাস পরিয়ে দিয়েছেন। আর ইসলামের গায়ে এত তালির জামার বাহার দেখে সার্কাস খেলার মাঠের লোক হাসানো জোকার মনে করে । এই শ্রদ্ধেয় আলেমেরা ইসলামকে হেফাজত করতে গিয়ে শিয়াল পণ্ডিতের নমস্য সাধুতার পরিচয় দিয়ে ফেলেছেন, তাই জনতা ইসলামের নাম শুনলেই এই সমস্ত শ্রদ্ধেয় আলেমদের ছায়া মারাতেও ভয় করে। যেহেতু মৃতব্যক্তির সঞ্চিত ধন-সম্পদ বন্টন করার ব্যবস্থা ইসলাম দিয়েছেন সেই হেতু ভিসি ভি ভি ডি রে বিবেককে ফাকি না দিয়ে বিচার করলে মেনে নিতেই হবে যে, ব্যক্তিমালিকানা ইসলামে আছে। যেহেতু ইসলাম বলেছে, তুমি যা খাও ও পরিধান কর ইহা তোমার দাস-দাসীদেরকেও দিতে হবে, সেই হেতু দাসপ্রথার স্বীকৃতি আছে বলেই স্পষ্ট প্রমাণিত হচ্ছে এবং এই স্বীকৃতিকে নিরপেক্ষ মনে বিবেককে ফাকি না দিয়ে বিচার করলে মেনে নিতেই হবে যে, দাসপ্রথা ইসলামে আছে। যেহেতু “দাসপ্রথা ইসলামে নেই' বলে প্রতিবাদ করে সঙ্গে সঙ্গে বলবেন যে, এখানে দাস-দাসীর উপর যে ব্যবহারিক আদেশ রয়েছে সে আদেশ সর্বকালের জন্য আদেশ নয়। যতদিন দাসপ্রথার বিলুপ্তি না হচ্ছে ততদিন পর্যন্ত এই আদেশ সাময়িকভাবে কার্ষকরী বলে ধরা হবে এবং যেহেতু কোরানের স্থানে স্থানে এবং বহু সংখ্যক হাদীসে দাস-দাসীকে মুক্ত করে দেবার আদেশ রয়েছে সেই হেতু দাসপ্রথা থাকে কোথায়? এবং যেহেতু দাসপ্রথা যেদিন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে এবং কোরান ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।