মারেফতের গোপন কথা ॥ ৯৬ পরিচয় মেলে না? “সালাত' তথা নামাজ সকলের জন্য অবশ্য পালনীয়, অথচ “যাকাত'- কে বলা হয় শুধু মাত্র কিছু সংখ্যক লোকের জন্য। তাই নয় কি? তাহলে কেমন করে এই দুটো শব্দ বিজ্ঞানসম্মতভাবে সকলের জন্য বার বার আদেশ এবং সতর্ক থাকার জন্য একই সঙ্গে বসানো হল, যদি একটি আদেশ শুধু কতকের জন্য হয়ে থাকে এবং অন্যটি সকলের তরে? এরকম অবৈজ্ঞানিক শব্দচয়ন কোরানের কোথাও নেই। আর যদি একান্তই "গরীবের জন্য খাজনা'-কে কোরানের যাকাত বলে ধরে নেই তাহলে সমগ্ব কোরানের ভাবধারা ও দর্শনের মাঝে আত্মবিরোধী ভাবের সমাবেশ দেখা যায়, কিন্তু কোরানের কোথাও আত্মবিরোধী একটি উক্তিও নেই । বুঝবার ভূলের জন্যই আত্মবিরোধের জন্ম হয়। আত্মবিরোধ মনের মধ্যে অবস্থান করে, আক্ষরিক কোরানের পাতায় নয়। মনের এই আত্মবিরোধের ফলেই আমরা এক ইসলামকে তেহাত্তরটি ভাগ করে ফেলেছি। সবচাইতে দুঃখ লাগে মনে তখনই, যখন দেখতে পাই এমন একজন অনুবাদকারী পেলাম না যিনি অকপটে অনুবাদ গ্রন্থে অন্ততঃ একটিবারও যদি লিখতো যে, ইহার অর্থ বুঝিতে পারলাম না। কি জঘন্য হামবড়া ঠেঁটা মনোবৃত্তি।বনতবিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার আমাদের কুসংস্কার, অজ্ঞতার অন্ধকার, অনুমানে টিল ছোড়া, ঠেটামী আর ভগ্ডামীর মাথায় প্রচণ্ড আঘাত হেনে এক সার্বজনীন চিরন্তন জ্ঞানরাজ্যে নিয়ে চলছে জোর করে, অথচ বুঝতেই পারছি না বন্তৃবিজ্ঞানের শক্তি কত প্রবল, কত অজেয় এবং এই বস্তু- বিজ্ঞানই একদিন থলির লুকানো বিড়ালটি বের করে ছাড়বে এবং পৃথিবীর মানুষগুলোকে সবকিছু পরিষ্কার বুঝিয়ে দেবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা । তাহলে যাকাতের কোরানী অর্থ কি? খুব সংক্ষেপে উত্তরটি হল, মানুষ আল্লাহ হতে যা কিছু লাভ দান। আল্লাহর এই সমস্ত দান ও অনুগ্রহগুলোকে তারই নিকট উৎসর্গ করার নাম হল যাকাত। তাই মানুষের যা কিছু আছে তা আল্লাহর সেবায় নিয়োগ করা ফরজ তথা অবশ্য কর্তব্য । তারই দেওয়া চিন্তা-ভাবনা ও ধন-সম্পদ তারই সেবায় তারই নির্দেশমত উৎসর্গ করার নামই হল যাকাত । মানবীয় আমিত্ব ও আপন ভাবধারা আল্লাহর নিকট বিলিয়ে দিতে হয়। আমিত্বকে নিজের মাঝে রাখলে তার সঙ্গে সংযোগ হয় না। তাই আমিত্বের উৎসর্গ তার সঙ্গে সংযোগের জন্য একান্তই প্রয়োজন। এজন্য লক্ষ্য করবেন, যাকাত কথাটি কোরান শরীফে প্রায়ই সালাতের সঙ্গে মিলিয়ে প্রকাশ করা হয়েছে। যেমন ৪ “অয়াকিমুস সালাতা ওয়াতুষ যাকাত' অর্থাৎ “কায়েম কর (পড়তে বলা হয়নি তথা একরা সালাত বলেনি) সালাত এবং দাও যাকাত ।” সালাত শব্দের যত রকমেরই অর্থ করা হোক না কেন, আসলে সালাতের অর্থ হল আল্লাহর সঙ্গে সংযোগ-প্রচেষ্টা। আল্লাহর সঙ্গে সংযোগ করতে গেলেই মানবীয় আমিত্বের বিসর্জন প্রয়োজন হয়। এজন্য প্রায়ই সালাত এবং যাকাত একত্র করে উল্লেখ করা হয়েছে । মুসলিম রাষ্ট্র এই সাদকা খাজনারূপে আদায় করতো এবং এই খাজনার নাম ছিল যাকাত । এই সাদকাকে যাকাতরূপেই সকলে মনে করে আসছে । আর এই একই কারণে কোরান শরীফের যাকাত অর্থ ভুল করে সাদকার ভাবধারাতে গ্রহণ করার অভ্যাস চলতি হয়ে গেছে। যার ফলে কোরানের অর্থের মিল পাওয়া খুবই কঠিন হয়ে পড়েছে। অতি সাধারণ একটি নমুনা তুলে ধরছি। বিলেত" নামে রাজধানীর বুকে মনে করুন একটি বড় বাজার আছে। “বিলেত' নামে যে একটি দেশ আছে এটা যার জানা নেই সে হয়তো “বিলেত বলতে কি বুঝ?' বলে প্রশ্ন করলেই বাজারটির কথা মনে করিয়ে দেবে এবং এটা তার জন্য নিতান্ত স্বাভাবিক। সেরকম খাজনাটির নাম দেওয়া হয়েছিল যাকাত, আর এই যাকাত নাম দেবার ফলে আমরা এখন ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।