Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ৯৫ আসল বিষয়টি উদ্ধার করতে যাওয়া অনেক ক্ষেত্রে অরণ্যে রোদনের সামিল । বরং আসল বিষয়টাকে তারা এমনভাবে কবর-চাপা দিয়ে ফেলেছে যে, আসলটা মাথা উচু করে যদি কখনও উকি-ঝুকি অতল তলে তলিয়ে দেয়৷ শতকরা আড়াই টাকাকে কোরান-হাদীস কোথাও যাকাত না বলে “সাদকা* বলেছেন । যেখানেই সম্পদের উপর করদানের প্রশ্ন, সেখানেই কোরান-হাদীসে “সাদকা" শব্দটি ব্যবহার করা হয়েছে। অনুবাদকারীদের মধ্যে এই শব্দ-পরিবর্তন বিশেষভাবে লক্ষ্য করার বিষয়। কোরান শরীফ ঘোষণা করছেন যে, হযরত লুত, হযরত ইব্রাহীম এবং প্রত্যেক নবীই যাকাত দিয়েছেন । এখন প্রশ্ন হল, হযরত লুতের জন্ম আজ থেকে বহু বছর আগে । অন্যান্য নবীরা তো আরো বহু পুরাতন । ইতিহাসই বলছে মাত্র কয়েক হাজার বছর আগে পণ্যবিনিময় প্রথা তথা বারটার সিসটেম তথা একসচেইঞ্জ অব কমোডিটি ছিল এবং এই প্রচলন বেশ কিছুদিন মানব সমাজের বৃূকে পরিচিত ছিল । কিন্তু পণ্য বিনিময় প্রথার আগের ইতিহাসে আমরা দেখি আদিম সাম্যবাদ । এই আদিম সাম্যবাদ কয়েক হাজার বছর আগেই ছিল। এখন বিরাট প্রশ্নটি হল, যখন পয়সারও প্রচলন ছিল না এবং পণ্য বিনিময় প্রথাও ছিল না তখন কোরানে বর্ণিত নবীরা কোন যাকাত দিয়েছেন, যদি জাকাতের অর্থ একান্তই মাল ও শতকরা আড়াইভাগ অথবা টাকা বলে প্রচার করা হল? এতে কি আত্মবিরোধী কথার সমাবেশ হয় না? তবে কি শ্রদ্ধেয় আলেম ভাইয়েরা সোনার পাথরের বাটি এখানে খুঁজে পাচ্ছেন না? তবে যে সমস্ত তেলেসমাতি গবেষকরা “ডকটরেট" মুণ্ড গলায় ঝুলাবার লোভে সিক্ত, তারা হাতীটাকে নদীতে টেনে বমি উদগীরণ করে । এই বমির গন্ধে সমাজের সহজ, সরল, কীচা গলা মোমের মত মানুষগুলোকে এমনিভাবে আক্রান্ত করে ফেলে যে, এরা আর সহজে কোন প্রতিষেধক ওষধ পায় না। আর যদি একান্ত ওষধ মেলেই, তবে সেই ওঁষধে প্রাণ বাচলেও , মরলে জাহান্নামে যেতে হবে বলে তেলেসমাতি গবেষকেরা ভয় দেখিয়ে ফেলেছেন । মরে যাও তাতে কোন দোষ নেই, কিন্তু এই জাতীয় ওষধ খেয়ে বাচাও মহাপাপ বলে আশা দিয়েছেন তেলেসমাতি গবেষকবৃন্দ। তারপরের প্রশ্নটি হল, প্রত্যেক নবীই যদি যাকাত দিয়ে থাকেন এবং যাকাতের অর্থ যদি মাল ও আড়াই টাকা হয়, তবে প্রথম মানব হযরত আদম (আঃ) কাকে যাকাত দিলেন? বিবেককে আর ফাকি না দিয়ে এই প্রশ্নটির উত্তর দিবেন কি? কোরান বলছেন, “আল্লাজিনাহুম লিষ্‌ যাকাতে ফায়েলুন' অর্থাৎ “তারা (বিশ্বাসীরা) সদা-সর্বদা যাকাতের জন্য কর্মতৎপর থাকে ।' যদি যাকাত বলতে টাকার অথবা মালের ট্যাক্স বুঝায় তা হলে যে যাকাত দিচ্ছে তার আর সবসময় যাকাত নামক ট্যাক্স দেবার মধ্যে ডুবে থাকার প্রশ্নই আসে না। তাহলে সে অথবা তার পক্ষ হয়ে কেউ বাৎসরিক আয়ের হিসাবটা কিছু সময়ের মধ্যে করেই চুকিয়ে দেওয়া যায় এবং বছরের বাকি সময়টা নানা বিষয়ের উপর সহজেই মনোযোগ দিতে পারবে । সদা-সর্বদা যাকাতের জন্য কর্মতৎপরতায় নিমজ্জিত থাকার প্রশ্নই তা হলে এখানে উঠতে পারছে না। বিশ্বাসী হবার যে সংখ্যা কোরান দিয়েছেন তার মধ্যে এটিও একটি প্রধান শর্ত যে, বিশ্বাসী যাকাত দেবার জন্য সবসময় নিজেকে নিমজ্জিত রাখে । যদি যাকাত বলতে ট্যাক্স বুঝায় তা হলে ধরে নিলাম, একটি গরীব মানুষের সেই গুণটির সম্পূর্ণ অভাব আছে এবং যেহেতু যাকাত প্রদান করাটা বিশ্বাসী বলে গণ্য হবার জন্য একটি অন্যতম প্রধান সংখ্যা সেইহেতু সে বিশ্বাসী হবার সংখ্যা হতে কি বঞ্চিত হয়ে পড়ছে না? যদি যাকাত বলতে “গরীবের জন্য খাজনা" বলে ধরে নেই তা হলে কোরানে একই কথাকে বার বার বলার মাঝে কি অবৈজ্ঞানিকতার অথবা গড়মিলের ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।