Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ৯৩ জীবনের এরূপ শক্তিদানের নমুনা হতে মানুষের বুঝা উচিত যে, আল্লাহকে একমাত্র ইলা রূপে তের্থাৎ কর্তা, নেতা, অধিকারী রূপে) গ্রহণ করতে পারলে অর্থাৎ দ্বীনের মধ্যে, আল্লাহ মানুষকে সারা সৃষ্টির উপর পূর্ণ কর্তৃত্ব দান করবেন । পার্থিব জীবনে পশুর উপর কর্তৃত্ব দান উহারই একটি নমুনা মাত্র। এই আয়াত তিনটি পরবর্তী আয়াতসমূহে কোরান যে ভাবধারা অঙ্কন করেছে তা নিচরূপঃ - পার্থিবজীবনে মানুষ আল্লাকে ছেড়ে অন্যান্য ইলার সাহায্য সন্ধান করে এবং অন্যসব ইলার সাহায্য লাভে তৃপ্ত হয়ে থাকে। কিন্তু পরিণামে দেখা যাবে যে, আল্লাহ ছাড়া অন্য কেউ তাকে সাহায্য করতে পারে না, অথচ দুনিয়ার জীবনে অনেক ইলার সাহায্য নিয়েই সে তার জীবনযাপন করে থাকে । তাই মানুষকে সাবধান করবার জন্য আল্লাহ বলছেন যে, এ বিষয়ে কোরান কোনরূপ কবির কল্পানাপ্রসূত এক প্রকার সাবধান বাণী নয়। কাজেই যারা জাগ্রত ও জীবন্ত তারাই কেবল উপদেশ লাভ করে সাবধান হবে পরকাল ও দ্বীন সম্বন্ধে। আল্লাহ পাকই যে মানুষের জন্য একমাত্র সাহায্যকারী এবং সৃষ্টির উপর কর্তৃত্বদানকারী, তারই একটি নমুনা দুনিয়ার জিন্দেগীতেই তিনি দেখিয়েছেন গৃহপালিত পশুর উপর কর্তৃত্বদানের কথা উল্লেখ করে। কাজেই ব্যক্তিমালিকানার কোনরূপ প্রসঙ্গই ইহা নয়। এবং কাহাকেও আমরা তার রেজেক নির্দিষ্ট করে দেই ।” আল্লাহর রেজেকের অর্থ যে কেবলমাত্র পার্থিব ধন-সম্পদকে বুঝানো হয়েছে তা মনে হয় না। বেহিসাব তথা অফুরন্ত রেজেক দান করেন ইহা কোরানেরই ঘোষণা । যদি ধরে নিলাম আল্লাহর রেজেক বলতে একমাত্র পার্থিব সম্পদকেই বুঝানো বানাবার কমিউনিজমের দেশে বঞ্চিত হয়ে পড়েন। ধরে নিলাম সারা পৃথিবীতে যদি কখনো সাম্য প্রতিষ্ঠিত হয় এবং সেই সাম্য ধর্মসহ অথবা ধর্মনিরপেক্ষ অথবা যে কোন রকমেই সাম্য প্রতিষ্ঠিত হোক না কেন, উহাতে আল্লাহ তার বেহিসাব রেজেক দেবার ক্ষমতা হতে কি বঞ্চিত হয়ে পড়েন না? “বেহিসাব রেজেক' অর্থে যদি দুনিয়ার সম্পদকেই বুঝানো হয়ে থাকে তা হলে এমন কোন ব্যক্তি আছেন যার ধনের ব্যবহার বিধির উপর আল্লাহ 'হিসাব' তথা কৈফিয়ৎ করবেন না? আল্লাহ প্রত্যেকের দিয়েছেন । কিন্তু যেখানে আল্লাহর বেহিসাব ধন-সম্পদ দেবার কথা বলা হয়েছে সেখানে আবার হিসাব চাইবার প্রশ্ন উঠলে কি আত্মবিরোধী ভাবধারার সমাবেশ হয়েছে বলে মনে হয় না? যদি দুনিয়ার একমাত্র ধন-সম্পদকেই “আল্লাহর রেজেক' বলে ধরে নেই? যদি ধরে নেই যে, একমাত্র দুনিয়ার ধন-সম্পদই আল্লাহর রেজেক, তা হলে প্রশ্ন আসবে, আল্লাহ এই ধন-সম্পদ কাহাকে বেহিসাব (?) দিলেন অথবা দিচ্ছেন অথবা দেওয়া হয়েছে? যদি ধরে নেই, পৃথিবীর বড় বড় ধনীদের দেওয়া হয়েছে তা হলে “যে জমা করে ধন-সম্পদ এবং গুণে বেছে রাখে' তার জন্য ওয়াইল নামক নরকের আগুনে জ্বলতে হবে বলার মাঝে কি আত্মবিরোধী ভাবের সমাবেশ হয় নাঃ অথবা 'সুঁচের ছেদা দিয়ে উট ঢুকে যেতে যতটুকু অসম্ভব বলে মনে হয় তার চেয়ে অনেক বেশি অসম্ভব হবে একজন ধনবান ব্যক্তির বেহেস্তে ঢুকা বলার মাঝে কি এখনো আপনি স্পষ্ট আত্মবিরোধী ভাবের সমাবেশ পাচ্ছেন না, যদি আল্লাহর রেজেক বলতে একমাত্র দুনিয়ার ধন- সম্পদকেই বুঝানো হয়ে থাকে? দুনিয়ার ধনী লোক যত সম্পদশালীই হোক না কেন তার সম্পদ কখনো বেহিসাব হতে পারে না। তাছাড়া বেহিসাব রেজেক বলতে যদি দুনিয়ার ধন-সম্পদই হয় তবে এমন একটি ব্যক্তি কি দুনিয়াতে আপনি দেখাতে পারবেন যার ধন-সম্পদের হিসাব নেই? বরং নিশ্চয়ই তার ধনের হিসাব নিকাশ ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।