মারেফতের গোপন কথা ॥ ৯২ সর্বকালের জন্য চিরন্তনরূপে বিরাজ করছে এবং সেইহেতু কোরান প্রতিটি বিষয়ের মূলনীতি দিয়ে গেছেন এবং সেইহেতু সর্বকালের জন্য ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। ইহুদি শব্দটির একটু ব্যাখ্যা দেবার প্রয়োজন মনে করছি। মীর জাফরকে যেমন বিশ্বাসঘাতকতার প্রতীক এবং প্রতিশব্দরূপে ব্যবহার করা হয়, ঠিক সেইরকমভাবে ইহুদিকে ধন জমাকারী তথা পুঁজিপতির প্রতীক এবং প্রতিশব্দরূপেই ব্যবহার করা হয় এবং এর এঁতিহাসিক কারণও আছে। কারণ, ইহুদিরাই ধনের প্রতি এত বেশি লোভী হয়ে পড়ে যে, তাদের ধর্মগ্রন্থকে পর্যন্ত তারা বিকৃত করে ছেড়েছে। আমাদের দেশে যেমন কৃপণকে সাহা বলে গাল দেওয়া হয়, সেরকম ইহুদি বলতে এখানে যারা মাল জমা করে তাদের কথাই বুঝানো হয়েছে । মুসলমানের ঘরে জন্ম নিলেই সে মুসলমান হয় না ততক্ষণ, যতক্ষণ তার সার্বিক জীবনটা কোরানে বর্ণিত মুসলমানের মত না হয়। হুজুর পাক (দঃ) এরকম ইহুদিদের থেকেই মুসলমানদেরকে সাবধান থাকার উপদেশ দিয়েছেন। কারণ মুসলমানী মুখোশে এই সমস্ত ইহুদীরা দ্বীন ইসলামের উপর যথেষ্ট কলঙ্ক লেপন করেছে এবং এখনো করে যাচ্ছে। কোন একটি প্রচারপত্রে দেখতে পেলাম কোরানের সুরা ইয়াসিনের ৭১নং আয়াতটি ব্যক্তিমালিকানার পক্ষে দলিলরূপে ব্যবহার করেছে। উক্ত প্রচারপত্রটি ইসলামে 'ব্যক্তিমালিকানা' স্বীকৃতি আছে বলে রায় দিয়েছে এবং ইহার ফলে কোরানের সত্যিকার ভাবধারা বিকৃত হয়ে পড়ে এবং আরবী ভাষা না জানা সরল প্রাণের লোকেরা বিভ্রান্তির মধ্যে পড়ে রীতিমত হাবু-ডুবু খাচ্ছে। অথচ এই আয়াতে পশুর উপর মানুষের যে কর্তৃত্ব ও অধিকার দেওয়া হয়েছে কেবলমাত্র সেকথাটার এখানে উল্লেখ করা হয়েছে । ইহাকে ব্যক্তি মালিকানার নজির রূপে তথা উদাহরণ রূপে কেমন করে যে দেখানো যেতে পারে তাহা বুঝাই মুশকিল । এক মানুষের উপর অন্য মানুষের অথবা একদল মানুষের উপর অন্য দলের কর্তৃত্ব পাবার নির্দেশ এই আয়াতের দ্বারা কেমন করে যে বুঝা যেতে পারে তাহা আবিষ্কার অথবা কল্পনা করাও যায় না। ব্যক্তিমালিকানার স্বার্থবাদী ভূত যারা দেখেন তাদের পক্ষে এইরূপ অদ্ভুত অর্থ আবিষ্কার করা সম্ভব হতে পারে । যদি কেহ একান্তই এই আয়াতটিকে ব্যক্তিমালিকানার দিকে লাগাতে চান তা হলেও এই মালিকানা ব্যক্তিমালিকানা নয়। ইহা পশুর উপর সমগ্র মানবজাতির মালিকানা বা অধিকার বুঝায়। ব্যক্তিমালিকানার কোন প্রশ্নই আসে না। আল্লাহর বিধান মতে আমরা সবাই এই অধিকার পেয়েছি পশুর উপর । একজনকে বঞ্চিত করে অথবা বাদ দিয়ে অন্যজনের অধিকার বুঝায় না। এই অধিকার সার্বজনীন। কোরানের আয়াত কয়টি নিচরূপঃ- (৭১) “তারা (অর্থাৎ লোকেরা) কি দেখে না যে, আমাদের হস্ত পরিচালনার দ্বারা যত সৃষ্টি আমরা করেছি তার মধ্যে গৃহপালিত পশু একপ্রকার সৃষ্টি, কাজেই তারা (অর্থাৎ লোকেরা) উহার মালিক হয়েছে? (৭২) এবং উহাদিগকে আমরা তাদের অধীন (বশীভূত) করেছি। কাজেই উহাদের মধ্যে কতকগুলিতে তারা চড়ে এবং উহাদের কোনটি ভক্ষণ করে। (৭৩) এবং উহাদের মধ্যে তাদের জন্য অনেক উপকার ও পানীয় দেগ্ধ) আছে, তথাপি তারা কি কৃতজ্ঞ হবে না মানুষকে পশুর উপর কর্তৃত্ব করার অধিকার আল্লাহ দান করেছেন। তাই মানুষ পশুর উপর কর্তৃত্ব করতে পারে। ইহাদের উপর আরোহণ করে, মাংস খায় ইত্যাদি। যদি মানুষকে পশুর উপর মালিকানা অর্থাৎ অধিকার ও শ্রেষ্ঠত্ব দান না করতেন তাহলে পার্থিব জীবনে মানুষ পশুকে আপন ব্যবহারে আনতে পারতো না এবং পশু মানুষের বাধ্য থাকতো না। সে তার অধিকতর শারীরিক শক্তি দ্বারা এবং বুদ্ধি বেশি দেওয়া হলে উহা দ্বারা হয়তো মানুষের উপরই কর্তৃত্ব করতে চাইতো । পার্থিব ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।