Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ৯১ রত পাচজনে একই জিনিসের জন্য সমান অভাব অনুভব করছে। ইসলাম এই বিভিন্ন কর্মে রত পাঁচজনের যেখানে একই রকম অনুভব, সেখানেই রেখেছে সাম্য ৷ অর্থাৎ জৈবিক প্রয়োজনের বেলায় যেহেতু বিভিন্ন কার্যে রত পাঁচজন একই রকম অভাব অনুভব করছে, সেইহেতু ইসলাম জেবিক প্রয়োজনের বেলায় সবাইকে সাম্যবাদের শিক্ষা গ্রহণ করতে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে এবং ইসলাম এটাও ঘোষণা করে দিয়েছে যে, এই জৈবিক প্রয়োজনের বেলায় সবাই যেখানে সমান অনুভব করছে সেখানে অসাম্য থাকতে পারে না এবং এই জৈবিক প্রয়োজনের বেলায় যারা অসাম্য তৈরি করতে চায় তথা বৈষম্য রাখতে চায় তারাই তাগ্তত পুজা করে, তথা কলুষিত বস্ত্তবাদের (কোরাপটেড মেটিরিয়ালিজম) গোলামী করছে এবং ইহাই কুফুরী জিন্দিগী এবং এদেরকে ইসলাম কাফের বলে ঘোষণা করেছে। জৈবিক প্রয়োজনের বেলায় বৈষম্য তৈরি করে মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের কথা কল্পনা করাটাও জঘন্য অপরাধ বলে ইসলাম বার বার উপদেশ দিয়েছে । ভাতের বাসনে পাঁচজন খেতে বসলে একই রকম এবং একই পরিমাণ না খেলেই যে অসাম্য হয়ে গেল তা নয়। বিভিন্ন কর্মে নিয়োজিত এই পাঁচজনের খাটুনী একই রকম হতে পারে না। মাটি যে ব্যক্তি কাটে এবং যে ব্যক্তি বসা কাজ করে, উভয়ের খাটুনি সমান নয় বলেই খেতে বসলে উভয়ের সমানই খেতে হবে এরকম কল্পনার সাম্যও ইসলাম প্রচার করেনি। খাটুনি অনুযায়ী যার যতটুকু অভাব পূরণের প্রয়োজন ততটুকুই শুধু তাকে দিতে হবে এবং ততটুকু তাকে গ্রহণ করতে হবে। যেহেতু জমা করাটাই জাহান্নামের আগুন, সেইহেতু জমা করে রাখার প্রশ্নই আসতে পারে না। খলিফা আবু বকর, উমর, আলী, মাআজ ইবনে জাবাল, আবুজর গিফারী এই মহামান্য সাহাবারা নিজেদের ব্যক্তিগত জীবনধারণের বেলায় এবং অনেক সময় এমন কঠোর সাম্যনীতি অনুসরণ করছেন, যা যুগে যুগে মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে । খলিফা উমর যেভাবে জালুলার যুদ্ধে পাওয়া কাপড় জনসাধারণকে ভাগ করে দিয়েছিলেন তাহা আজকের যুগে কল্পনার সাম্যের মতই মনে হয়। খলিফা আবু বকর মদীনাতে যখন কোন এক যুদ্ধে পাওয়া সম্পদ এলো, তখন তিনি সেই সম্পদকে সমানভাবে ভাগ করে দিলেন। বড়-ছোট, দাস-দাসী, নারী -পুরুষ সবাইকে দিলেন সমান ভাগ । এতে আপত্তি করেছিলেন কেউ এবং বলেছিলেন, ইসলাম যারা আগে গ্রহণ করেছেন তাদের ভাগটা অন্যরকম করা হোক। কিন্তু খলিফা আবু বকর বজ্্রকষ্ঠে এর বিরোধিতা করে বললেন, এটা হল জৈবিক প্রয়োজন তথা খাদ্য সংক্রান্ত ব্যাপার । মর্যাদাভিত্তিক ব্যবহার এই ব্যাপারে হয় না। এরকম অবিস্মরণীয় বিস্ময়কর বহু অনেকাংশে বিরাজ করছে। সেই যুগে সেই পরিবেশের ভয়ঙ্করত্বের মধ্যে সহসা এরকম শিক্ষা ও মানবতার বাণী শুনি সাহাবাদের কণ্ঠে ও ব্যক্তিগত জীবনে ৷ এরকম হাজার হাজার মানবতার বাণী আজো পুরনো পুথির পাতায় লিখা আছে কিন্তু তার আদর্শ ও শিক্ষা, আজকের মুসলমানদের মধ্যে নেই বলেই তো এত লাঞ্ছনা আর অপমান। ইসলাম কোন অর্থনৈতিক প্রয়োগ ব্যবস্থা দিয়ে যায়নি । যেহেতু ইসলাম অর্থনৈতিক প্রয়োগ ব্যবস্থা দিয়ে যায়নি সেই হেতু ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান । যদি ইসলাম অর্থনৈতিক প্রয়োগ ব্যবস্থা দিয়ে যেতো তবে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান বলে দাবী করতে পারতো না। তার কারণ? কারণ হল, আদিম যুগের অর্থনৈতিক ব্যবস্থা এবং আজকের আধুনিক যান্ত্রিক যুগের অর্থনৈতিক ব্যবস্থা কখনোই এক হতে পারে না। যেহেতু কোরান নিজেই দাবী করছেন যে, তিনি একটি বিশেষ যুগের জন্য নাযেল হননি, সেই হেতু কোন একটি বিশেষযুগের অর্থনৈতিক ব্যবস্থাও দিয়ে যাননি । যেহেতু কোরান কোন একটি বিশেষ যুগের অর্থনৈতিক ব্যবস্থাপত্র দিয়ে যাননি, সেইহেতু কোরানের বাণী ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।