মারেফতের গোপন কথা ॥ ৯০ দিতে হবে । রবের সঙ্গে সংযোগের জন্য তিনি রবরূপে যে সব গুণাবলী দান করেন, যার দ্বারা রবের সঙ্গে সংযোগ করার অধিক সুযোগ পাওয়া যেতে পারে, সেই সকল সুযোগগুলো রবকে পাবার চেষ্টায় ব্যয় না করে দুনিয়ার আধিক্য পাবার চেষ্টা করলে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। তাই সঙ্গে সঙ্গে বলা হয়েছে, “নিশ্চয়ই তোমার রব শান্তিদানে ত্বরান্িত'। এবং যদি সংযোগ করার অধিকতর সুযোগ এবং অবলম্বনপ্তলোকে উপযুক্ত ব্যবহার কেউ করে, তবে নিশ্চয়ই তিনি হবেন সেই ব্যক্তির জন্য ক্ষমাশীল রহিম'। এখানে “ক্ষমাশীল রহিম' কথার ব্যাখ্যা একটু প্রয়োজন। আল্লাহ শুধু দ্বীনের মধ্যে রহিমরূপে আছেন । দুনিয়াতে নয়। দুনিয়াতে আল্লাহর রূপ হল “রহমান: । দ্বীনের মধ্যে রহিমরূপে যে দয়া তিনি ক্ষমার পর দান করেন তা অপার্থিব । কারণ, ক্ষমা অর্থই হল মানবীয় গুণ ও ভাবধারা তথা আমিত্ব বা অহম হতে মুক্তিদান করে সম্পূর্ণ শুদ্ধ করে তোলা । আলোচ্য আয়াতগুলোতে ব্যক্তিমালিকানা বা অধিকারের কথার কোন ইঙ্গিত নেই । শুধু মাত্র এতটুকু বলা হয়েছে যে, পূর্ববর্তী লোকদের স্থলাভিষিক্ত হিসাবে মানুষ পৃথিবীর অধিবাসী হয়ে বাস করছে। প্রকৃতিগতভাবে একজনের উপর অন্য জনের যে শ্রেষ্ঠত্ব দান করেন, সেই দানগুলির ব্যবহারের মধ্যে রয়েছে মানুষের পরীক্ষা। অর্থাৎ নফসের তথা চিত্তবৃত্তির এ সকল শ্রেষ্ঠত্বের উপকরণের দ্বারা সে কি দুনিয়া সন্ধান করে, না রবকে সন্ধান করে, এটাই হবে একমাত্র বিচার্য বিষয়। প্রবৃত্তির সুখ-সম্পদ অথবা অন্য ব্যক্তি হতে অধিক অর্থ উপার্জন করার অপর নাম দুনিয়া উপার্জন করা | দুনিয়া উপার্জন 'রব'-এর একান্ত অপ্রিয় বিষয় । কাজেই আর্থিক শ্রেষ্ঠত্ব বা প্রভূত্ব অন্যের উপর বিস্তার করার সহায়তা রব কখনোই করতে পারে না। যেহেতু দুনিয়া উপার্জন ইসলামে হারাম । যে মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের কথা কোরান ঘোষণা করছে উহা বুদ্ধি, বিবেচনা, চিন্তাধারা, শারীরিক ও আধ্যাত্মিক মর্ধাদা ও শ্রেষ্ঠত্বের কথাই বলা হয়েছে। এসব বিষয়ে মানুষের মধ্যে বিভিন্নতা এবং গুণগত পার্থক্য থাকবেই । যেমন ধরুন, রহিম নামক একটি মানুষ অধ্যাপক, করিম ইনজিনিয়ার, মতিন ডাক্তার, আবুল শ্রমিক এবং সেলিম কৃষক। কর্মক্ষেত্রে এই পাচজনের কাজ মোটেই এক নয়। কাজের বিভিন্নতা এবং গুণগত পার্থক্য এখানে স্পষ্ট ধরা পড়ছে । এই বিভিন্নতা এবং গুণগত পার্থক্য জীবন ধারণের বিভিন্ন সমস্যার উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত হয়েছে এবং যতদিন মানব জীবনে বিভিনন সমস্যা থাকবে ততদিন কর্মেরও বিভিন্নতা থাকতে বাধ্য । এবং যতদিন কর্মের বিভিন্নতা থাকছে ততদিন মর্যাদা ও শ্রেষ্ঠত্বের প্রশ্নও থাকবেই । যে কোন একটি কাজের কথাই ধরে বিবেচনা করলে আমরা দেখতে পাই যে সেই কাজের বিষয়ে একজন প্রচুর অভিজ্ঞতা এবং অনুশীলন করার ক্ষমতা রাখে, পক্ষান্তরে অপর একজন সদ্য সেই কাজে যোগ দিয়েছে। এই দু'য়ের মাঝে গুণগত পার্থক্য থাকবেই এবং থাকছে । এই দুয়ের মর্যাদা এক হতে পারে না। কারণ, মর্যাদার দিক দিয়ে এখানে একজন শিক্ষক অন্যজন ছাত্র। সেরকমভাবে সমাজ জীবনের বিভিন্ন সমস্যার অভাব পুরণ করতে গিয়ে এই পাঁচজনের পাঁচ রকম কাজ করতে হচ্ছে । এই পাঁচ জনের পাঁচ রকমের কাজের মধ্যে কোন মিল নেই। এক একজন এক এক রকম সামাজিক সমস্যার দায়িত্ব পালনে রত, কিন্তু এই পাচজনকে যদি এক সঙ্গে বসিয়ে পাচজনের হাতে একটি করে ঝাল মরিচ হাতে দিয়ে খেতে বলেন, তবে পাচজনেই ঝাল লাগছে অথবা মুখ পুড়ে যাচ্ছে বলে একই রকম বেদনার কথা আপনাকে জানাবে । এই পাঁচ জনের মধ্যে কেউ মরিচ খেয়ে মিষ্টি লাগছে বলবে না। তার কারণ কি? কারণ হল জৈবিক প্রয়োজনের (বায়লজিক্যাল নিডের) বেলায় সবাই সমান বেদনা এবং আনন্দ অনুভব করে তথা জৈবিক প্রয়োজনের বেলায় সবাই সমান । খিদে পেলে সবাই খেতে চাইবে এবং এখানে বিভিন্ন কার্ষে ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।