মারেফতের গোপন কথা ॥৯ আমি অবাক চোখে কিছুক্ষণ চেয়ে রইলাম । অবাক হবার কারণটি হলো, ওনার বড় বাবা ঢাকার বিখ্যাত অলী বাবু বাজারের হযরত বাবা বাহার শাহ। ঢাকার নবাব স্যার সলিমুল্লাহর মতো প্রতাপশালী নবাব সবার সামনে বাবা বাহার শাহের কদম মোবারক স্পর্শ করে সম্মান করতেন। পুতিন বাবা বিল্লাল শাহ অধম লিখককে খুবই ভালবাসেন । সুফিবাদের উপর আমার লিখনী বাবা বিল্লাল শাহের কাছে এতই ভালো লাগে যে, আমার বাড়িতে এসে ধন্যবাদ জানিয়ে যান এবং লিখনী চালিয়ে যাবার উপদেশ দান করেন। আমার লিখনীর এরকম প্রশংসা করেন যে, তা ভাষায় প্রকাশ করতে গেলে অহমিকার বিশেষণে ফেলার সম্ভাবনা থাকতে পারে । একটি প্রশংসার ভাষা কতখানি উচ্চমার্গের হতে পারে তার নমুনা তুলে ধরছি। যেমন উনি বলেন,বর্তমান বিশ্বে সুফিবাদের উপর কোনো লেখকের লিখা তো বহু দূরের কথা, দীড়াবার সামান্য ক্ষমতাটুকুও নাই ।' বিশ্বাস করুন, এ কথা কয়টি বাবা বিল্লাল শাহের । শুধু কথা দিয়ে নয়, আদেশ-উপদেশ দিয়ে নয়, বরং সর্বপ্রকার আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়ে পকেট হতে পঞ্ণাশ হাজার টাকা বের করে হাতে তুলে দিলেন, আর বললেন, “বই ছাপাতে যত টাকা লাগে, আপনি একটি ফোন করবেন শুধু” আমি বিনয়ে হাসলাম । বাবা বিল্লাল শাহ বললেন, 'আপনি হাসছেন! একবার চেয়ে দেখুন না, গাছে কি ফলের পরিচয় দেয় ।' কেন প্রথমেই বললাম যে, আমি অবাক চোখে চেয়ে রইলাম? বাংলাদেশের কোনো গীর-ফকির এবং বিশেষ করে চার পুরুষ ধরে যারা পীর, তাদের কাছে বই ছাপাবার আর্থিক অনুদান পাওয়াটা কল্পনাই করা যায় না। কারণ, বেশিরভাগ পীর সাহেবেরা পেট ভরে খেতে জানে, দুই হাতে অর্থ নিতে জানে, কিন্ত দিতে জানে না। ওহাবীদের প্রচারে দেশ ছেয়ে গেছে, তাই এর মোকাবেলা করতে হলে সেরকম বই দিয়েই মোকাবেলা করতে হবে । প্রায় পীর সাহেব জানেন যে, আমার লিখনীর মূল্যায়ন এবং প্রচারের প্রয়োজনীয়তাটা এবং উৎসাহ দেন, কিন্তু সামান্য আর্থিক অনুদান কোনদিন কোনকালেও দিতে ভুলে যান। অধম লিখকও একজন পীর সাহেব। কম-বেশি সবাই আমার লিখা পড়েছেন এবং প্রশংসা করেছেন, কিন্তু সাহায্যের আবেদন করেও কোন সাড়া পাইনি । তবে হ্যা, পেয়েছি । যারা সাধারণ পাঠক তারাই কম-বেশি সাহায্য করেছেন, যার দরুণ কিছু বই বাজারে পাওয়া যায়। সমগ্র বাংলাদেশে মাত্র দুইজন পীর সাহেব সুফিবাদের প্রচার করছেন । দুজনই ইচ্ছা-করে গরীব পীর। সুফিবাদের দর্শনের সামনে এই দুই গরীব পীরের সামনে কেউ দীড়াবার সাহসটুকু পাবে না- এটা সুফিবাদের পাঠকমাত্রেই মেনে নেয়। এই দুই জন পীরের একজন হলেন সুফি সদর উদ্দিন ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।