মারেফতের গোপন কথা ॥ ৮৯ করা হয়নি, করা হয়েছে মানুষের উপর, সেই হেতু ক্ষমা করে দেবার প্রশ্ন ও প্রতিশোধ নেবার প্রশ্ন উভয়ই নির্ভর করে তাদেরই উপর, যারা শোষিত এবং অত্যাচারিত হয়েছে । যেহেতু শোষিত এবং অত্যাচারিত মানবদের উপর ক্ষমা অথবা প্রতিশোধ নেবার ইচ্ছাশক্তি প্রদান করা হয়েছে, সেই হেতু মানবজাতি যদি শোষক এবং অত্যাচারীকে ক্ষমা না করে তাদের বিরুদ্ধে জেহাদ করে প্রতিশোধ গ্রহণ করে, তবে আল্লাহর আইন মোতাবেকই ইহা করা হবে এবং এই শোষক ও জালেমের বিরুদ্ধে দাড়ানোকেই আল্লাহ 'জালেমকে সাহায্য কর' বলে আহ্বান জানিয়েছেন । ইসলাম ব্যক্তিমালিকানা স্বীকার করে বলে যারা কোরান হতে উদ্ধৃতি পেশ করেন তাদের উদ্ধৃতিসমূহের মধ্যে ব্যক্তিমালিকানার কথাই বলা হয়েছে কিনা সেটাই তুলে ধরতে চাই । তুলে ধরতে চাই, কিভাবে সহজ সরলমনা জনতাকে, কিভাবে কোরান হতে আগা মাথা-বাদ দিয়ে দু একটি কথা তুলে ধরে ভূল পথে টেনে নিয়ে চলছে। কোরানের প্রতিটি কথা উহার সমস্ত ভাবধারার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কোরানে সামান্য একটু কথার ব্যাখ্যা লিখতে গেলে প্রথমেই জনতাকে কোরানের বিশেষ বিশেষ শব্দ ও সংজ্ঞার সঙ্গে পরিচিত করানো উচিত এবং কোরানের দু'একটি কথার সত্যিকার আলোচনা করা অল্প কথায় এক প্রকার অসম্ভব । কোরানের সুরা আনআমের ১৬৫ আয়াতে বলেছেন, এবং তিনিই, যিনি তোমাদেরকে উত্তরাধিকারিত্ব দিয়েছেন এবং কতককে অন্য কতকের উপর মর্যাদা দিয়েছেন তোমাদের পরীক্ষা করার জন্য সেই বিষয়ে যা তোমাদেরকে দেওয়া হয়েছে। নিশ্চয়ই তোমার রব শাস্তিদানে ত্বরান্বিত এবং নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়ালু।' কোরানের সুরা বনি ইসরাইলের ২১ আয়াতে বলছেন, “দেখো কিভাবে আমরা দিয়েছি শ্রেষ্ঠত্ব কাউকে কারো উপর এবং নিশ্চয়ই পরকাল শ্রেষ্ঠত্ব ও মর্যাদার দিক দিয়ে অনেক বেশি ।” কোরানের সুরা যুখরূফের ৩২ আয়াতে বলছেন, “তারা কি রবের রহমত বিতরণ করে? আমরাই দুনিয়ার জীবনে বন্টন করে দিয়েছি তাদের মধ্যে উপার্জনের উপায় উপকরণ এবং কর্তৃত্ব করে, কিন্তু তোমার রবের রহমত তো এর (সম্পদ) থেকে শ্রেষ্ঠ, যা তারা জমা করছে ।" কোরানের এই জাতীয় আয়াতগুলির দ্বারা অসাম্য এবং ব্যক্তিমালিকানার পক্ষে দলিল রূপে দাড় করানো হয়। কিন্তু একটু গভীর ভাবে লক্ষ্য করলেই আমরা দেখতে পাব যে, ইহার দ্বারা অর্থনৈতিক অসাম্য এবং ব্যক্তিমালিকানার স্বপক্ষে দলিলরূপে মোটেই দীড় করানো যায় না। আয়াত তিনটির ব্যাখ্যা হল, হে মানব, তোমাদেরকে তোমাদের পুর্ববর্তীদের উত্তরাধিকারীরূপে পৃথিবীতে স্থান দান করেছেন এবং মর্যাদায় তোমাদের একজনকে অন্যান্যের উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। এই মর্যাদা কথাটির দ্বারা বুদ্ধি, বিবেচনা, চিন্তাধারা, শারীরিক ও আধ্যাত্মিক শক্তি লাভ করাকেই বুঝানো হয়েছে। ধন-সম্পদের যে শ্রেষ্ঠত্ব, তথা একজন আর একজনের উপর অর্জন করে থাকে, সে কথা মোটেই বলা হয়নি। তার কারণ হল, ধন-সম্পদের শ্রেষ্ঠত্ব আল্লাহ কখনোই স্বীকার করেন না এবং ধন-সম্পদ উপার্জন করার শ্রেষ্ঠত্ব কখনোই রবের দান হতে পারে না। এই আয়াতে “আল্লাহ' শব্দের ব্যবহার করা হয়নি । ব্যবহার করা হয়েছে 'রব' শব্দ। রব কখনোই ধন-সম্পদের ব্যতিক্রমকে মর্যাদার কারণ হিসাবে গ্রহণ করতে পারেন না। ধনসম্পদ ছাড়া শ্রেষ্ঠত্ব লাভের অন্যান্য যে সকল উপায় রয়েছে সেগুলোর কথাই এই আয়াতগুলোতে উল্লেখ করা হয়েছে এবং বিশেষ করে নফসের তথা চিত্তবৃত্তির শ্রেষ্ঠত্বের মর্যাদাই এখানে বলা হয়েছে। কারণ এ মর্ধাদাই রবের কাছে বিশেষভাবে গ্রহণীয়। মানুষকে তার রবের কাছে যে পরীক্ষা দিতে হবে তা হবে এ দানগ্তলোর মধ্যেই। অর্থাৎ রবরূপে তিনি মানুষকে যতকিছু দান করে থাকেন এই দানগুলোর ব্যবহারের মধ্যে তাকে পরীক্ষা ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।