মারেফতের গোপন কথা ॥৮৮ নেই বলাকে ধৃষ্টতা মনে করি। আমি মনে করি ভুল করা অনেক ভাল, জেনে শুনে ভগ্ডামী করার চেয়ে। দার্শনিক ফেডারিক নিটশে নাস্তিক, কিন্তু ইমানুয়াল কান্ট আত্তিক। চিন্তার রাজ্যে উভয়ের ব্যবধান আকাশ আর পাতাল । কিন্তু পশ্চিমা সভ্যতা উভয়কে দিয়েছেন সমান গণতান্ত্রিক সুযোগ-যা মানুষকে পশু বানাবার কমিউনিজম দেয় না। তাই চিন্তার রাজ্যের স্বাধীনতার প্রশ্নে 'সব কিছু বুঝে গেছেন মার্কা' কমিউনিষ্টদের সঙ্গে একমত নই। আদম সন্তানেরা একই জাতি এবং একই সঙ্গে যদি মিলেমিশে চলার তাগিদ থাকে এবং সেই সঙ্গে হিংসা, মারামারি, জুলুম এবং অন্যায় অত্যাচার হতে দূরে থাকার তাগিদ দেওয়া হয়, তবে কি আমরা গভীরভাবে পর্যালোচনা করে দেখবো না যে, কিসের দরুন এই অনর্থ হিংসা বিদ্বেষ মানব সমাজে মাথা চাড়া দিয়ে উঠে এবং উঠতে চায়। নিরপেক্ষ দৃষ্টি দিয়ে যদি বিচার করা যায়, যদি বিবেককে ফাঁকি না দেওয়া হয় তবে দেখা যায় যে, এই ব্যক্তিমালিকানাটাই এক এক সময় এক এক রূপ নিয়ে মানব সমাজকে অকথ্য নির্যাতন এবং বিশৃঙ্খলার মধ্যে নিয়ে ফেলেছে এবং এই নির্যাতন ও বিশৃঙ্খলার অভিশাপে সমাজ জীবনে নেমে এসেছে দিনের পর দিন এক ভয়ঙ্কর করুণ পরিস্থিতি এবং মানব সমাজের ভারসাম্য ছিড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে এবং এরই দরুন পাপ তার সর্পিল গতি নিয়ে কি বিশ্রী এবং জঘন্যরূপে সমাজের আনাচে-কানাচে ফুটে উঠেছে দিনের পর দিন। এই ব্যক্তিমালিকানার উচ্ছেদ করে আদম সন্তানেরা সকলে মিলে আল্লাহর মালিকানায় বিশ্বাস রেখে যদি চলতে পারে, তবেই সেদিন মানবজাতি পাবে সত্যিকার অর্থনৈতিক মুক্তি এবং সেদিনই মানব সমাজে বিরাজ করবে প্রকৃত সাম্য এবং ভ্রাত্ত্ব। এর আগে সাম্য আর ভ্রাতৃত্বের কথা বলাটা নিতান্ত ভণ্তামী করা ছাড়া আর কিছুই নয়। অবশ্য দুদিন আগে আর পরে হোক, এসব ভগ্তামী আস্তে আস্তে সমাজ জীবন হতে মুছে যেতে বাধ্য। কারণ মানুষ এখন বেশ বুঝতে পেরেছে যে, ব্যক্তিমালিকানাটাই যত অপকর্ম এবং বর্বরতার মূল। ব্যক্তিমালিকানার উচ্ছেদ করে আল্লাহর মালিকানায় যদি কোন গোষ্ঠী এগিয়ে আসে তবে তাদের জয় সুনিশ্চিত এবং অর্থনৈতিক দাসত্ব হতে মুক্তিও তারা সম্পূর্ণরূপে পাবে এবং সেই মানব গোষ্ঠীর সকলের মুখেই অর্থনৈতিক মুক্তির হাসি ঝলসিয়ে উঠবে । এই ব্যক্তিমালিকানার খঞ্পরে পড়ে লাখো লাখো গরীবদের ফুটপাতের ধারে রাত কাটাতে হয় জীব-জানোয়ারের মত, অথচ ধনীদের বাড়ীতে যে মোটর গাড়ীর জীবন বলতে কিছুই নেই, সেই গাড়ীটারও থাকার জায়গা হয় দালানের একটি সুরক্ষিত কামড়ায় । এই ব্যক্তিমালিকানার খপ্পরে পড়ে পরে ধনী লোকটি তার ছেলেপুলে নিয়ে নাস্তা খায় এক টুকরা মাখন আর হালুয়া রুটি, আর অপর দিকে বস্তির কাদামাটির ঘরে, বৃষ্টি এলে ঝুপ ঝুপিয়ে জল পড়ে, তারই মধ্যে গরীব বেচারা পয়সার অভাবে চিকিৎসা করতে না পেরে কি করুণ উপবাস আর কি বুক ফাটা শিশুদের কানা । যেহেতু 'ব্যক্তিমালিকানা' যতদিন মানব সমাজে প্রচলিত থাকবে ততদিন পুঁজি থাকছেই এবং যতদিন পুঁজি থাকছে ততদিন শোষণ ও জুলুম থাকবেই । যেহেতু পুঁজিবাদের স্বীকৃতি ইসলামে নেই, সেই হেতু ব্যক্তিমালিকানার কোন অস্তিত্বই ইসলামে নেই। আল্লাহর কাছে যত পাপই করা হোক না কেন, তার ক্ষমা লাভ করার আশ্বাস আপনি পেতে পারেন । কিন্তু যে অপরাধের ক্ষমা নেই সেটি হল মানুষের উপর জুলুম ও শোষণ। কারণ, এরকম শোষণ ও জুলুম আল্লাহর উপর নির্ভর ও বিশ্বাস হারাবার পরই করতে পারে এবং এই নির্ভর ও বিশ্বাস হারানোর অর্থই হলো শেরেক। আত্মকেন্রিক অন্যায়কেও ব্যক্তিগত জুলুম বলা হয়েছে, কিন্তু সামাজিক জুলুম ও শোষণকে বলা হয়েছে অমার্জনীয় অপরাধ এবং এরকম অপরাধের ক্ষমা নেই। আল্লাহ যেহেতু মনে করেন যে, এই অপরাধ তার কাছে ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।