মারেফতের গোপন কথা ॥ ৮৭ আছে তথা এক কথায় সমগ্র সৃষ্টিরাজ্য আল্লাহর এক, একক এবং অখণ্ড বিধান তথা দ্বীনে এলাহিতে বাস করছে, সেইহেতু সমগ্র সৃষ্টিরাজ্য মুসলমান তথা আত্মসমর্পণকারী । ব্যতিক্রম কেবলমাত্র মানব এবং জ্বিন জাতির ক্ষেত্রে, যেহেতু মানব এবং জ্বিন জাতিকে ব্যক্তিত্বাধীনতা প্রদান করা হয়েছে তথা হয়েছে, ভয়ঙ্কর শাস্তির হুকুম দিতে হয়েছে এই বলে যে, তোমাদের ব্যক্তি স্বাধীনতাকে সম্পূর্ণ বর্জন করে তথা আমিত্বকে ধ্বংস করে তথা হান্তি বা খুদিকে মিটিয়ে দিয়ে, তথা মরার আগে মরতে, তথা নিজের স্বল্টস্থায়ী দ্বীনকে বর্জন করে অষ্টার একক, অখণ্ড দ্বীনে এলাহিতে আত্মসমর্পণ করতে, তথা ইবাদত করতে । তাই কোরান ঘোষণা করেন যে, তিনি কেবলমাত্র মানব এবং জ্বিনকে ইবাদত করার জন্যই তথা দাসত্ব করার জন্যই তৈরি করেছেন । যেহেতু মানব এবং জ্বিন জাতির অনেকেই আন্লাহর দাসত্ব তথা ইবাদত করতে নারাজ এবং নিজের স্বাধীন প্রবৃত্তির ইচ্ছায় চলতে চায় সেইহেতু কেবলমাত্র এই দুটো জাতিকেই ইবাদত করবার জন্যই সৃষ্টি করেছে' বলে কোরানকে ঘোষণা করতে হয়েছে। কেবলমাত্র এই দুটি জাতি ছাড়া আর কাউকে কোরান ইবাদত কর' বলে আবেদন করেননি । কারণ, সৃষ্টিরাজ্যে আর কোন প্রাণীকেই নির্বাচনী ক্ষমতা দেওয়া হয়নি, তথা ব্যক্তিত্বাধীনতা দেওয়া হয়নি এবং সেইহেতু সমগ্র সৃষ্টিরাজ্য আল্লাহর একক বিধানে তথা আল্লাহর দ্বীনে বাস করছে এবং সেইহেতু তারা সদা সর্বদা ইবাদতে রত আছে এবং সেইহেতু তারা সবাই মুসলমান। কেবল মানব এবং জ্বিনকেই এর ব্যতিক্রম করে তৈরি করা হয়েছে এবং এই ব্যতিক্র,হেতু তারা কেউ ততক্ষণ পর্যন্ত মুসলমান তথা আত্মসমর্পণকারী হতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের নির্বাচনী ক্ষমতা তথা ব্যক্তির স্বাধীনতাকে বিসর্জন দিয়ে আল্লাহর দ্বীনের দাসত্বঁকে হাসি মুখে বরণ না করে । মনে থাকে যেন, এখানে বলা হয়েছে ইসলামের ভিতর ব্যক্তিস্বাধীনতা নেই । তা হলে প্রশ্ন আসবে, তবে কি ব্যক্তি স্বাধীনতা ইসলামের বাইরে? হ্যা, ব্যক্তি স্বাধীনতার আর এক নাম আমিত্ব। সম্পূর্ণ আত্মসমর্পনের আগে এই আমিত্ব কিছু না কিছু থাকবেই । এখানে ইসলামের সর্বোচ্চ পর্যায়ের কথা বলা হয়েছে। কিন্তু প্রবৃত্তির বশবর্তী হয়ে যা ইচ্ছে তাই করে যাবেন, এটা ইসলাম স্বীকার করে না। তবে প্রয়োগ পদ্ধতিতে স্বাধীন মতামত এবং দর্শন প্রদান করার পূর্ণ স্বাধীনতা আপনার আছে। আধ্যাত্মিক বিষয়ে বিভিন্ন চিন্তাবিদের বিভিন্ন মত ও দর্শনের সৃষ্টি হতে পারে এবং তা হয়েই থাকে। যেমন ইমাম গাজ্জালী এবং ইমাম তাইমিয়ার কথা ধরা যাক । বিবেককে ফাঁকি না দিয়ে বিচার করলে ইমাম গাজ্জালীর দর্শন ইমাম তাইমিয়ার ঠিক বিপরীত । তাই বলে কি চট করে কাফের ফতোয়ার তরবারি বসিয়ে দেব? তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় মাওলানা ইলিয়াস সাহেবের বিরুদ্ধে অনেক রকম যা-তা ফতোয়া মারতে দেখে ভীষণ দুঃখ পাই। এই অল্পদিন আগে আল্লামা ইকবালকে কয়েকশত আলেম কাফের ফতোয়া দিয়েছিল এবং কবি কাজী নজরুল ইসলামকেও । ইসলামের মধ্যে দল তৈরি করে এক শ্রেণীর আলেম সমাজ যে কত বড় ক্ষতি করে চলছেন এবং এই ফতোয়ার কাদা ছুঁড়াছুড়ি করেই তো আজ আমাদের এহেন রূপখানা দেখে পৃথিবী হি হি করে হাসে। সবাইকে যদি দার্শনিক হতেই হবে বলেন তা হলে বাজারের তরকারী, মাছ-মাংস বিক্রি করবে কারা? তারা না থাকলে আপনি চলবেন কেমন করে? সেটা একবার ভেবে দেখেছেন তো? না, না ভেবেই ফতোয়া মেরে দেবেন? ব্যক্তিত্বাধীনতার দোহাই দিয়ে অর্থনৈতিক বৈষম্য তৈরি করা -ইহা কি মেনে নিতে চাইছেন? টোটাল সিনসিয়ারিটি তথা সম্পূর্ণ সততার মাধ্যমে কোরান হাদীস গবেষণা করতে হবে এবং এতে কার সঙ্গে কতটুকু মিলে বা মিলে গেল উহা বিচার্য নয়। ইসলামের রূপ ও দর্শন যা বুঝতে পেরেছি উহাই প্রকাশ করে গেলাম । আমার দর্শনই একমাত্র সত্যদর্শন এবং এর বাইরে আর কিছু ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।