Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ৮৬ অবশ্য গুরুদেব কার্লমার্কস পোল্যান্ডের এহেন অবস্থা দেখলে কয়বার যে দাতে দাতে লেগে জ্ঞান হারাতেন! ব্যক্তিমালিকানার স্বীকৃতি যেহেতু ইসলামে নেই, সেই হেতু ব্যক্তির জমা করে রাখা পুঁজির প্রশ্নটিও কিছু কল্পনা করাটাও ইসলামে নেই । ব্যক্তির হাতে পুঁজি থাকছে না, তাই সুদের প্রশ্নও আসছে না। যেহেতু ইসলামে সুদ হারাম তথা নিষিদ্ধ, সেই হেতু ব্যক্তির কাছে পুঁজি তথা মাল থাকার স্বীকৃতিও হারাম, তথা ব্যক্তি মালিকানায় কিছুই থাকছে না। মানুষকে জানোয়ার বানাবার কমিউনিজম, ব্যক্তি মালিকানার মৌলিক স্বীকৃতি না দিলেও ব্যক্তিকে ভরণ-পোষণের জন্য যা রাষ্ট্র কর্তৃক নির্ধারিত করে দেওয়া হয় তার উপর ব্যক্তির পূর্ণ কর্তৃত্বকে মেনে নেওয়া হয়, কিন্তু ইসলাম সেটুকুরও স্বীকৃতি দেয় না। তথা মেনে নেয় না অর্থাৎ কোন কিছুরই মালিক হওয়া তো দূরের কথা, এমনকি তার দেহ মন তথা সে-ও তার নয়, অর্থাৎ ব্যক্তি নিজেও তার নয় এবং সেই হেতু ব্যক্তি কোন কিছুরই মালিক নয়। মানুষ আল্লাহর গোলাম। কিন্তু এই গোলামরূপে চলার পথে বিদ্রোহ ঘোষণা করে নিজের মন বা আইডিয়া । এই জন্য ইসলাম নিজের খেয়াল খুশী মত চলাকেই কুফুরী জিন্দিগী বলেছে এবং এই জিন্দিগীকে নফসে আম্মারা' খেতাব দিয়েছে। ইসলামের ভেতর নিজের খেয়াল-খুশী মত চলার স্বাধীনতা নেই এবং থাকতে পারে না। কারণ, খেয়াল-খুশী মত চলাকেই ইসলাম “দুনিয়াতে বাস করছে বলে অভিহিত করেছে এবং এরূপ দুনিয়াতে যে ব্যক্তি বাস করতে চায় তাকে মরদুদ তথা শয়তান বলা হয়েছে। কারণ, শয়তান আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ না করে নিজের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছিল, তথা নিজের প্রবৃত্তির গোলামী করেছিল এবং এই গোলামীকে ইসলাম জঘন্য জীবন বলে অভিহিত করেছে এবং এর পরিণাম জাহান্নাম তথা অনুশোচনার আগ্তনের শাস্তি। অনুশোচনার আগুন কথাটি অনেকেই ভাল করে বুঝতে পারেন না। কারণ জাহান্নামের আগুন কিন্তু কোন ঘর-বাড়ী পোড়ায় না, জাহান্নামের আগুন কোন কাপড়-চোপড় পোড়ায় না, কোন কাঠ-কয়লা পোড়ায় না, এমনকি ইহা মানুষের দেহটিও জ্বালায় না। তবে জাহান্নামের আগুন কি জ্বালায়? ইহা কেবল একটি জিনিসই জ্বালায় । উহা কি জিনিস? উহা তথা জাহান্নামের আগুন শুধু মানুষের অন্তরকে জ্বালিয়ে-পুড়িয়ে একাকার করে দেয়। জাহান্নামের আগুনের কত বড় শক্তির অদৃশ্য উত্তাপ হলে, করে ফেলে-ভাবতে গেলেও অবাক হতে হয়; আর অবাক হতে হয় কোরানের বিজ্ঞানময় ভাষার লালিত্য ও গভীর দর্শন দেখে । কোরানের গভীর দর্শন দেখতে পেয়ে ইউরোপের কিছু দলপ্রিয় দার্শনিক হিংসায় যা-তা বলতেও বিবেকে বাধেনি। আল্লাহর সমগ্র সৃষ্টিরাজ্যে এইরকম স্বাধীনতা কাউকে দেওয়া হয়নি (অবশ্য আমাদের জানা মতে)। সমগ্র সৃষ্টিরাজ্য আল্লাহর গোলামী করছে কেবল দুটো প্রাণী বাদে। একটি মানুষ অপরটি জ্বিন। এই দুটোকেই ব্যক্তিস্বাধীনতা দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে এও বলা হয়েছে যে, তোমাদের ব্যক্তিস্বাধীনতা সম্পূর্ণরূপে বর্জন করে আল্লাহর হয়ে যাও তথা দাস বা গোলাম হও । কারণ, সমগ্র সৃষ্টিরাজ্য আল্লাহর গোলামী করছে এবং যেহেতু সকলেই আল্লাহর গোলামী করছে সেইহেতু সকলেই মুসলমান, কেবলমাত্র মানব এবং জ্বিন নামক দুটো প্রাণীকে গোলামীর বাধ্যকতায় না ফেলে স্বাধীনতা প্রদান কলেছেন এবং সেই সঙ্গে এই স্বাধীনতার কুফুরী হতে পরিত্রাণ পাবার জন্য কেবলমাত্র এদুটো জাতিকেই ইবাদত তথা গোলামী করার আহ্বান জানানো হয়েছে। যেহেতু সমগ্র সৃষ্টিরাজ্যই ষ্টার গোলামী করছে তথা ইবাদত করছে তথা তসবিহ পাঠ করছে তথা জিকির করছে তথা সেজদায় ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।