Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ৮৫ হয়ে দাড়িয়েছে যে, পরনের সাধারণ একটি লুঙ্গি, যার দাম খুব বেশি হলে ত্রিশ টাকার উর্ধে নয় উহাই সাড়ে চার শত টাকায় খরিদ করতে হয়েছে। (দ্বিতীয় মহাযুদ্ধে বার্মার কোন একটি বাজারে) । এক বেলা পেট ভরে হোটেলে খেতে গিয়ে ছয় শত কুড়ি টাকা দিতে হয়েছে এবং তার দুদিন পরেই এক বস্তা টাকা হোটেলের মহাজনকে তেল মেখে দিয়েও পেট ভরে খাওয়াতে পারবে না বলে হুমকি শুনতে হয়েছে। (দ্বিতীয় মহাযুদ্ধে জাপান যখন সিঙ্গাপুর আক্রমণ করে)। ফ্রান্সের প্যারী শহরে তো এর চেয়ে বেশি টাকা দিয়েও মানুষ একমুঠো খাদ্যদ্রব্য সংগ্রহ করতে পারতো না। এখন নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন তো, কাগজের টাকা এবং ধাতুর তৈরি মুদ্রাই কি সম্পদ না জায়গা-জমি, কাপড়-চোপড়, খাদ্যশস্য ইত্যাদিই সম্পদ? নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামঘ্রী যদি আপনি টাকার বস্তা দিয়েও না পান তখন কি আপনি মনে মনে এই ভাববেন না যে, কাগজের টাকা, ধাতুর তৈরি মুদ্রা কখনোই সম্পদ হতে পারে না। তবে আপনি কি এখনো সম্পদ বলতে কাগজের টাকা ও ধাতুর তৈরী পয়সাকে মনে করছেন? না-কখনোই মনে করতে পারেন না । শুধু সম্পদ আদান-প্রদান করার একটি উপায় ছাড়া টাকা ও মুদ্রার কি আর কোন মূল্য আছে? সম্পদ বলতে যে জায়গা-জমি, খাদ্যশস্য, কাপড়-চোপড় ইত্যাদি ব্যবহার্য জিনিসপত্রকেই বুঝায়নো হয়েছে এতে কি আপনার এখনো কোন সন্দেহ থাকতে পারে? যদি এগুলোকেই আপনি সম্পদ বলে মেনে নেন তবে এগুলো জমা করে রাখা তথা মজুদ করে রাখতে পারছেন না। কারণ, কোরান সম্পদ জমা করে রাখতে নিষেধ করছেন এবং নিষেধ অমান্যকারী হুতামা নামক জ্বলন্ত নরক অগ্নিতে অবশ্যই বাস করবে বলে ঘোষণা করা হয়েছে। এখন প্রশ্ন হল কতটুকু সম্পদ জমা করতে কোরান বারণ করেছেন? কোরানে সম্পদের কোন পরিমাণ দেননি বরং বলা হয়েছে যে, যে জমা করে সম্পদ অর্থাৎ জমা করাটাই হুতামা তথা জ্বলন্ত অগ্নি অর্থাৎ যত ক্জুদ্র সম্পদই হোক না কেন, উহা জমা করতে মানা করছে তথা ব্যক্তির অধিকারে কোন সম্পদই জমা করা বারণ করা হয়েছে হুতামার হুমকি দিয়ে । এখন প্রশ্ন হল, সম্পদ ব্যক্তির অধিকারে যে কোন পরিমাণ রূপেই জমা থাক, যদি জ্বলন্ত অগ্নির শাস্তি দেওয়া হয় তবে ব্যক্তিমালিকানায় সম্পদ জমা করা জ্বলন্ত অগ্নি হয় তবে ব্যক্তি মালিকানার স্বীকৃতি তথা প্রাইভেট প্রোপারটির স্বীকৃতি কোথায়? কোরানের এই আয়াতে আমরা ব্যক্তিমালিকানার স্বীকৃতি তো দুরে থাকে বরং ভ্বলন্ত আগুন রূপেই দেখতে পাই । কোরান কি একবার ব্যক্তি মালিকানার বিরুদ্ধে আবার অন্যত্র ব্যক্তিমালিকানার পক্ষে বলতে পারেনঃ অবশ্য যুগের চাহিদা অনুযায়ী সম্পদ বণ্টনের নানা রকম ব্যবস্থা থাকবে এবং থাকতে পারে এবং আছে এবং থাকবে । সব যুগেই যে একই রকম অর্থনৈতিক ব্যবস্থা চালু থাকবে ইহা অসম্ভব এবং ইহা আল্লাহর সৃষ্টির প্রকাশের ধারার মধ্যে নেই। অনেকখানি সম্পদ একজনের আমানতে থাকতে পারে, তাই বলে যার আমানতে আছে উনি যদি নিজেকে সম্পদের মালিক বলে ঘোষণা করে তবে ইহা সম্পূর্ণ কোরান বিরোধী ঘোষণা । মানুষ অনেক কিছুর আমানতদার হতে পারে কিন্তু কোন কিছুরই মালিক হতে পারে না। আমার প্রবন্ধের সার বক্তব্য কিন্তু ইহাই । আমার ভয় হয়, অবশেষে কি বলতে গিয়ে পাঠক কি বুঝে ফেলেন । অর্থনৈতিক ব্যবস্থা ইসলামের শরীয়তের একটি প্রধান আইন, কিন্তু ইহা ইসলামের কখনোই মূলনীতি নয়। ইসলামের মূলনীতি হল, নিজের আমিত্ব বর্জন করে আল্লাতে ফানা হওয়া তথা নিজেকে চেনা । এখানেই ইসলাম এবং মানুষকে পশু বানাবার কমিউনিজমের মধ্যে বিরাট পার্থক্য ৷ যেহেতু কমিউনিজমে মানুষের জৈবিক চাহিদার একটি নিরেট প্রয়োগ ও ব্যাখ্যা এবং দরজা বন্ধ করে দেওয়া হয়েছে সেই হেতু কমিউনিজম হল মানুষকে পশু বানাবার নুতন মতবাদ । ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।