মারেফতের গোপন কথা ॥ ৮৪ আল্লাহ । বৃত্তকারে সৃষ্টিজগৎ ঘুরছে, কোরানের এই ঘোষণাটির সমর্থন পেয়েছি জার্মান দার্শনিক হেগেলের দর্শনে । এই অবিরাম ছুটে চলার গতির কোন একটি নির্দিষ্ট স্থানে দাড়িয়ে কোন কিছুর সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। অবশ্য সিদ্ধান্ত আমরা অসহায়ের মত নিয়ে ফেলি, কিন্তু শত কি হাজার বছর পর উহার আমূল পরিবর্তন দেখতে পাই। ইসলাম ধর্ম ও ব্যক্তিমালিকানা কোরান এবং হাদীস শরীফের কোথাও ব্যক্তিমালিকানার স্বীকৃতি পেলাম না। অবশ্য আমি যতটুকু বিদ্যা অর্জন করেছি তারই একটি প্রকাশমাত্র এবং ইহাই গ্রহণ করতে হবে বলে এমন ওদ্বত্যপূর্ণ আদেশ দিতে চাই না। তবে বেশীর ভাগ শ্রদ্ধেয় আলেম ভাইয়েরা ইসলামে ব্যক্তিমালিকানা আছে বলেই ঘোষণা করেছেন সুতরাং আমার বক্তব্য গ্রহণীয় নাও হতে পারে। যে কোন চিন্তাশীল নিরপেক্ষ ব্যক্তিকে ইসলামে ব্যক্তিমালিকানা নেই' বললে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে । আমার এই অধম প্রবন্ধে চিন্তাশীল ব্যক্তিবর্গের এবং শ্রদ্ধেয় আলেম ভাইদের চিন্তা ধারার পরিবর্তন আসবে কিনা জানি না, তবে তারা যদি ব্যক্তিমালিকানার সপক্ষে কোরান হতে একটিমাত্র দলিল পেশ করে আমাকে দিতে পারেন তবে আমি খুবই খুশি এবং কৃতার্থ হব। কারণ, মানুষ মাত্রেই ভূল করে এবং আমিও মানুষ, সুতরাং ভুল-্রান্তির উর্ধ্বে আমিও নই এবং তাতে আমার ভুল সংশোধন করে নেব। সমগ্ কোরান-হাদীস আমার ক্ষুদ্র বুদ্ধিতে তন্ন তন্ন করে খুঁজেও ব্যক্তিমালিকানার পক্ষে একটি কথাও পেলাম না, বরং তার বিরুদ্ধেই বলা হয়েছে। আমি ব্যক্তিমালিকানার বিরুদ্ধে যে সমস্ত বাণী পেয়েছি উহারই ক্জুদ্দ একটি অংশ প্রবন্ধকারে লিপিবদ্ধ করলাম । 'আলাজি জামাআ মালাও ওয়াদ্দাদা' কোরান শরীফের এই একটিমাত্র আয়াতকেই ব্যক্তিমালিকানার বিরুদ্ধে অকাট্য এবং সর্বশ্রেষ্ঠ দলিলরূপে পেশ করতে চাই । এই আয়াতের হুবহু অনুবাদ হল “জমা করে সম্পদ এবং গুণে-বেছে রাখে'। এখন সবচাইতে বড় প্রশ্নটি হল, সম্পদ কাকে বলে? সম্পদ বলতে কি বুঝায়? সম্পদ বলতে কি কাগজের টাকা এবং ধাতুর তৈরি পয়সা বুঝায়? অর্থনীতির অতি সাধারণ বিদ্যাটুকুও যারা রপ্ত করেছেন তারাও জানেন যে, কাগজের টাকা ও ধাতুর তৈরি পয়সা কেবলমাত্র সম্পদ আদান-প্রদান করার একটি সহজ উপায় ছাড়া আর কিছুই নয়। যেহেতু কাগজের ইহাকে মাধ্যম ছাড়া আর কিছুই বলা যায় না। তা হলে সম্পদ কাকে বলা হয়? জায়গা-জমি, বাড়ি- ঘর, খাদ্যশস্য, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, কাপড়-চোপর ইত্যাদি যাহা জীবন ধারণ করতে প্রয়োজন হয় তাকেই মোটা কথায় সম্পদ বলে। অচল টাকা এবং অচল পয়সায় সারাটি দিন পে পৈ করে ঘুরেও আপনি কি এক টুকরো কাপড় সংগ্রহ করতে পারবেন, অথবা কেউ আপনাকে পেটের ক্ষুধা মেটাবার খাদ্যদ্রব্য দেবে, অথবা যে কোন জিনিস? কেউ আপনাকে দেবে না। কারণ, সম্পদ বিনিময় করার মাধ্যমটি সম্পূর্ণ অচল হয়ে পড়েছে । এমনও পরিস্থিতির উদ্ভব হয়েছে যখন যুদ্ধের ভয়ঙ্কর আঘাতে নাগরিক জীবন সর্ববিষয়ে পর্ুদন্ভ। জীবন বাচানোর প্রশ্নে সম্পদের অভাব, খাদ্যশস্যের ভীষণ ঘাটতি, তখন কাগজের টাকা এবং ধাতুর মুদ্বার মুল্য অনেকক্ষেত্রে এমন মুল্যহীন ; ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।