মারেফতের গোপন কথা ॥ ৮৩ “কেতাবের জ্ঞান” অর্জন করতে হলে মনটিকে মসজিদ বানাতে হবে ।মনের মসজিদে অবস্থান করতে না পারলে কেতাব জ্ঞান লাভ করা যায় না। “বিজ্ঞানের জ্ঞান' অর্জন করতে হলে মনটিকে প্রজ্ঞার (ইনটিউশন) মসজিদ বানাতে হবে । প্রজ্ঞার মসজিদে ধ্যানছ্ না হলে বিজ্ঞানের জ্ঞান লাভ করা যায় না। উভয়ের জ্ঞান অর্জনের পদ্ধতির পরিবেশ অভিন্ন, কিন্তু গভীরতায় ভিন্ন । একজন আপন স্বকীয়তায় কোরবানীর তাকোয়ায় রত, অপরজন আপন ম্বকীয়তাকে সাময়িক ভাবে ভুলে থেকে সাধনায় রত। পৃথিবীর নিকটতম উপগ্রহ চাদে এই সেদিন পা রাখলেন মানুষ । হযরত মুহম্মদ (দঃ) সমস্ত সৃষ্টি অতিক্রম করে গিয়েছেন মেরাজে। সৃষ্টির বাইরে যেখানে বিজ্ঞান কল্পনা করতে পারে না সেই বন্তুহীন, স্থান কালহীন 'লা মোকামে' হযরত মুহাম্মদ (দঃ) বিজ্ঞানের সাহায্যেই গিয়েছিলেন । ইহাই আল্লাহর মনোনীত বিজ্ঞান । এই বিজ্ঞান বলে হযরত মুহাম্মদ (দঃ) পৃথিবীতে থেকেই শুধু আঙ্গুলের ইশারায় চাদকে দুটুকরো হতে বলেছিলেন এবং সেই আদেশ সঙ্গে সঙ্গে পালিত হয়েছিলো । দুনিয়ার বিজ্ঞান এরূপ শক্তি অর্জনের ধারণা এখনো করেনি, তবে ভবিষ্যতে কি হয় বলা না। কারণ, জ্ঞানরাজ্যে ভেটো বলে কোন কথা নেই। লোকের মুখে শুনি যে চাদের ফাটল দেখে এলদ্রিন, আর্মস্ট্রং এবং কলিন্স অবাক হয়ে একসময় মুসলমান হয়ে যান। তারা যে মুসলমান হয়েছেন এ বিষয়ে সন্দেহ নেই, তবে চাঁদের ফাটল দেখে না অন্য কিছু বুঝে মুসলমান হয়েছেন উহা তারাই জানেন । খুষ্টান ধর্ম ত্যাগ করে তারা যে মুসলমান হয়েছেন ইহা বাংলাদেশে কোন এক দৈনিক খবরের কাগজে প্রকাশিত হয়েছিল। কোরানে উল্লেখিত “হেকমত', যার অর্থ বিজ্ঞান, কথাটির তাৎপর্য ও অর্থ না বুঝে প্রায় তফসীরেই গৌজামিল দেওয়া হয়েছে। এমনিই তো প্রায় তফসীরই গোজামিলের এক একটি আজব বস্তা বানিয়ে রেখেছে, তার উপর “হেকমত' কথাটির অনুবাদে বিজ্ঞান শব্দ ব্যবহার না করে অন্য শব্দ ব্যবহার করতেও দ্বিধাবোধ করেননি । কারণ, অনুবাদকারীরা মনে করেন যে, হযরত মুহাম্মদ (দঃ)-এর সময়টি তো বিজ্ঞানের যুগ ছিল না। অবশ্য এজন্যই এরকম মনগড়া অনুবাদ করা হয়েছে। গৌজামিলের আজব বস্তা কেউ ইচ্ছে করে বানাতে চায় না। প্রত্যেকেই গৌজামিল দেওয়াটা অন্তর থেকে ঘৃণা করেন, কিন্তু যার যতটুকু বুঝবার শক্তি অর্জন করা হয়েছে ততটুকু আন্তরিকার সঙ্গেই তিনি ব্যবহার করেন এবং যা জ্ঞানে ধরে না উহা নিরুপায় হয়ে অন্য আর একজন যা বুঝেছেন তারটা গ্রহণ করতে বাধ্য হন। তাই অনেক সময় অসহ্য হয়ে অধম লেখক গালাগালি দিয়েছি। আমার চেয়ে যিনি ভাল বুঝতে পেরেছেন তিনি আবার আমাকে গাল দেবেন - ইহা স্বাভাবিক এবং গালমন্দ হজম করার মানসিকতা তৈরি করতে হবে । কারণ, আল্লাহর সমস্ত সৃষ্টি-জগৎ ছুটে চলছে। একছানে থেমে নেই । সরল রেখার মত পথ দিয়ে সৃষ্টি-জগৎ ছুটে চলে না। কোরান সরল রেখার গতির সমর্থন দেননি । দর্শনিক স্পিনোজার অনুমানটা তাই ঠিক হয়নি । বৃত্তাকারে সৃষ্টি-জগৎ ঘূর্ণায়মান, তাই সুন্না তাল্লাহে লা তাবদিলার ঘোষণা দেওয়া হয়েছে। মেরাজে হযরত মুহাম্মদ (দঃ)-এর গমন এবং আল্লাহ পাকের সঙ্গে মিলনের রূপটি বৃত্তকার। দুই ধনুকের ব্যবধানে | একটি ধনুক অর্ধবৃত্ত। দুই ধনুকের দুই অর্ধ বৃত্ত সমান এক বৃত্ত। যদিও বলা হয়েছে আরো নিকটে । এই “আরো নিকটে" বাক্যটি দিয়ে উভয়ের ব্যবধান একাকার করে দেওয়া হয়েছে। এই একাকার করে দেবার প্রকাশিত ছ্ানটিকে নূরে মোহাম্মদী বলা হয়। অনেকে আবার ইহাকে নূরে মোহাম্মদী না বলে নূরে ঈসা, নূরে মুসা, নূরে ইব্রাহীম নামও দিয়ে থাকেন। তা যে নামেই ডাকা হোক না কেন সেই প্রকাশিত স্থানটিকে মুসলমানেরা নূরে মোহাম্মদী বলে এবং অপ্রকাশিত স্বানটিকে বলে আল্লাহ। তাই বলতে শোনা যায় যে জাহিরিতে মোহাম্মদ বাতেনিতে ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।