Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ৮২ সমর্পণের ব্যবস্থামূলক দ্বীনই আল্লাহর নিকট একমাত্র দ্বীন”। মানবরচিত দ্বীনগ্ুলোত যদি আল্লাহর নিকট আত্মসমর্পণের উপায় ও ব্যবস্থা না থাকে তবে মানুষের দ্বীনগ্ুলোকে তখনই “দুনিয়া” নাম দেওয়া হয়। কারণ দুনিয়া আল্লাহর পছন্দও নয় এবং মনোনীতও নয়। অনেকেরই প্রশ্ন, ধর্ম ও বিজ্ঞানের মধ্যে বিরোধ আছে কি-না? চিন্তা করলেই বুঝা যায় যে, ধর্মের সঙ্গে বিজ্ঞানের কোন বিরোধ নেই। কারণ প্রকৃতির নিয়মগুলো শিক্ষা করাই বিজ্ঞান । আর প্রকৃতির সমস্ত নিয়ম কেতাবেরই বিষয়সমূহ । ধর্ম মানুষকে “কেতাব জ্ঞান” শিক্ষা দেয়। এই শিক্ষার পূর্ণতা তখনই হয় যখন আল্লাহ তার দাসকে “কেতাব দান” করেন তথা কেতাবের উপর পূর্ণ কর্তৃত্ব প্রদান করা হয় এবং তখনই আল্লাহর দাস বেহিসাব তথা অফুরন্ত রেজেকের অধিকারী হন । সুতরাং ধর্ম শিক্ষা ও বিজ্ঞান শিক্ষার মধ্যে কোন বিরোধ নেই। ধর্ম শিক্ষার মাধ্যমে যে কেতাব জ্ঞান লাভ হয় উহা সেই ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ, কিন্তু বিজ্ঞান শিক্ষার মাধ্যমে যে কেতাব জ্ঞান লাভ হয় উহা ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষালাভ করাটা প্রথমে সীমাবদ্ধ কিন্তু পরে ব্যাপকতার মধ্যে ছড়িয়ে পরে। ধর্ম শিক্ষার মাধ্যমে যে কেতাব জ্ঞান লাভ হয় উহাতে প্রকৃতির যে কোন আইনকে বদলিয়ে নিতে পারবেন, যদিও ইহা একান্ত ব্যক্তিকেন্দ্রিক এবং ব্যাপকতার প্রশ্ন এখানে অবান্তর । তবে ব্যাপকতার বিশাল অপ্রতিহত ক্ষমতা এখানে যতটুকু থাকে আধুনিক বিজ্ঞান শিক্ষার মাধ্যমে এখনো আমরা ততটুকু পাইনি । একই ব্যক্তি এক স্থানে মৃত অবস্থায় দাফন করার আয়োজন হচ্ছে এবং অন্যস্থানে ভক্ত মুরীদদেরকে নিয়ে খানা খাবার আয়োজন চলছে । এটাই ধর্মের মাধ্যমে কেতাব জ্ঞানদান। একই ব্যক্তি পাচ স্থানে একই সময়ে পাঁচটি মরা দেহ ফেলে গেছেন। সবাই দাফন করেছে একই ব্যক্তিকে । পরে জানাজানি হবার পর বুঝা গেল যে ইহা পীর-ফকিরের কারামত । আসলে এই কারামতই হল ধর্ম শিক্ষার বিজ্ঞান। সুতরাং এই শিক্ষায় শিক্ষিতের সংখ্যা সাংঘাতিকভাবে নগণ্য তাই সমাজে ইহার গুরুত্ব বহন করা তো দূরে থাক বরং ঠাট্রা-তামাশার বিষয় হয়ে দাড়িয়েছে এবং ইহাকে ভদ্রলোকেরা গাজাখোরী গল্প বলে হি হি করে হাসতে থাকে । হাসাটাই খুব স্বাভাবিক এবং ইহাতে ভক্তদের মনে দুঃখ পেলেও বলবার মত কিছুই নেই । তাই পীর-ফকির খাজা উসমান হারুনী বলেছেন যে, তিনি মানুষের অসহ্য ঠাট্টা-তামাশার উপর দাঁড়িয়ে প্রভুর প্রেমে নেচে চলেছেন। তাই ভক্তদেরও দৃঢ় মনোবল নিয়ে এই ঠাট্টা-তামাশার উপর দীড়িয়ে সাধনা করতে হবে । এই ঠাট্টা-তামাশার ভয়ঙ্করতা দিনে দিনে চারদিক হতে এমনভাবে বেড়ে চলছে যে, অধিকাংশই ঠাট্টার শিকারে পরিণত হয়ে বরবাদ হয়ে যান। 'এমন এক সময় আসবে যখন ঈমান ঠিক রাখাটা হাতে জলন্ত কয়লা রাখার মত অসহ্য হবে'_ হযরত মুহাম্মদ (দঃ)-এর বাণীটি মনে পড়ছে। বিজ্ঞান শিক্ষার মাধ্যমে প্রকৃতির মহানিয়মের কিছু অংশ মানুষের ব্যবহারে আনতে পেরেছে। প্রকৃতির নিয়মকে বিজ্ঞান শিক্ষায় বদলাতে না পারলেও কোন কোন ক্ষেত্রে প্রকৃতির নিয়মকে বদলাতে সক্ষম হয়েছে । যেমন গর্ভে ধারণ করার বাচ্চাটিকে টেস্টটিউবে বানিয়ে দিচ্ছে। একজনের হর্থপণ্ড ফেলে দিয়ে আরেকটা লাগিয়ে দিচ্ছে। একুশদিনের মেয়াদী ডিম ফোটানোকে একদিনের কিছু অংশে ফুটিয়ে দিচ্ছে। কৃত্রিম হীরা, মুক্তা, কাপড়, চামড়া বানাচ্ছে _ ইত্যাদি । ধর্ম শিক্ষা করলেই যে সকলে কেতাব জ্ঞান পাবে এটা মোটেই ঠিক নয় । বিজ্ঞান শিক্ষা করলেই যে সকলে বিজ্ঞানী হবে এটা মোটেই ঠিক নয়। বিজ্ঞানের ডিগ্রী নেওয়া ছাত্র বরিশালের স্বরূপকাঠির সবরি আমের মত টুকরি টুকরি অনেক পাওয়া যায়, কিন্তু বিজ্ঞানী কয়টি পাওয়া যায়? ধর্ম শিক্ষার ব্যাপারেও এ একই প্রশ্ন? কারণ, মাদ্রাসায় পাশ করে কেহই নবী হননি। ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।