Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ৮১ প্রেমে প্রেমিক না হলে আপন ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সঙ্গে মিলানো যায় না। তাই যীশুখৃষ্ট পবিত্র বাইবেলে বলেন, “তোমার সবটুকু হৃদয় দিয়ে, তোমার সবটুকু প্রাণ ও তোমার সমস্ত মন দিয়ে তোমার প্রভু আল্লাহকে প্রেম করবে । এটাই মহৎ ও প্রথম আদেশ । আর দ্বিতীয় আদেশটি হল, তোমার প্রতিবেশীকে আপনার মত প্রেম করবে এবং এই দুইটি মাত্র আদেশের মধ্যেই সমস্ত বিধান ও ভাববাদী কেতাবও ঝুলছে। যীশুখুষ্ট পবিত্র বাইবেলে বলেন, “যে কেহ নিজের আমিত্বকে উর্ধ্বে উঠাতে চায় তাকে নত করা হবে আর যে কেহ নিজের আমিত্বকে নত করে দেয় তাকে উঁচুতে উঠান হবে। ধর্ম নিয়ে যারা ভগ্ডামী করে ধিক তাদের । কারণ, তারা মানুষের সামনে বেহেস্তের দরজা বন্ধ করে দেয়। তারা নিজেরাও প্রবেশ করে না এবং যারা প্রবেশ করতে চায় তাদেরকেও প্রবেশ করতে দেয় না। চোর কখন ঘরে ঢুকে পড়বে ঘরের মালিক তা জানে না। যদি জানতে পারতো তবে জেগে থাকতো এবং ঘরে সিধ কাটতে দিত না। জেগে থাক ও ইবাদত কর। আত্মা ইবাদত করতে চায় কিন্তু শরীরের মাংস দুর্বল । যারা খুন করার অস্ত্র হাতে নেয় তারাই খুনের অস্ত্রে খুন হয়।” যীশু পথ দিয়ে যাবার সময় একটি ডুমুর গাছে কেবল পাতাভর্তি দেখতে পেলেন। কোন ফল নেই দেখে যীশু কাঠ হয়ে গেল এবং উহা দেখে ভক্তবৃন্দ অবাক হয়ে গেলেন। অবাক হবার কথাই । কারণ, শিষ্যদের তখনো কেতাব অধীন হয়নি। আর যীশুর কথা! কেতাব হস্তগত হওয়া তো তার মত নবীর জন্য একদম মামুলী ব্যাপার । তাই যীশু তার ভক্তদের লক্ষ করে বলছেন, “তোমাদের আল্লাহতে বিশ্বাসে (ঈমানে) এক সরিষা কণা সন্দেহ যদি না থাকে তা হলে ডুমুর গাছ তো মামুলী ব্যাপার, যদি একটি পর্বতকে বল যে সাগরে গিয়ে পড়, তবে সেই আদেশও পালিত হবে এবং যা চাইবে তাই পাইবে । যীশুধৃষ্টের এই উপদেশের মাধ্যমে কেতাব এবং বেহিসাব রেজেকের পূর্ণ ইঙ্গিত পাচ্ছি। হযরত মুহাম্মদ মোস্তফার (দঃ) আদেশ-উপদেশকে কয়জন গ্রহণ করতে পেরেছি? মনগড়া ব্যাখ্যা ও অনুবাদ করে মনগড়া মেকী ভালবাসি, তাই ফলটাও আসে মেকী। কোন নবী বড় আর কোন নবী ছোট এই সব বাজে কথার বিকৃত, নোংরা আর ঠেটামীর গবেষণা করে নিজেকে চেনার অপূর্ব সময় ও সুযোগ হারালাম । অথচ কোরান পাক ধমকের সুরে নবীদের মধ্যে নুফাররেক তথা ছোট বড় করতে মানা করে দিয়েছেন । কারণ, তারা সবাই মিলে আহাদের তথা অখণ্ডতার সৌন্দর্যের উজ্জ্বলতম স্বাক্ষর । গুণ অঙ্ক না জানলে ভাগ অঙ্ক করা যায় না। কান টানলে মাথা আসবেই । রেজেকের কথা বলতে গেলে কেতাবের কথা আসবে । কেতাবের কথা আসলে বিজ্ঞানের কথা আসে । বিজ্ঞানের কথা আসলে আল্লাহর দ্বীন ও মানুষের দ্বীনের কথা আসে আর দ্বীন আসলে মসজিদের কথা আসে । একটার সঙ্গে আরেকটা যেন হাতের পাচ আঙুল সাজানোর মত। বাদ দিয়ে যেন কিছু বলার উপায় নেই। আল্লাহর আইনের দুটি দিক। একটি প্রকৃতির আইন (লস অফ নেচার) অপরটি মানুষের চরিত্রের নিয়ন্ত্রণ আইন (কোড অফ হিউম্যান কনডাকট)। প্রথমটির নাম কেতাব এবং দ্বিতীয়টির নাম “দ্বীনে এলাহি” তথা দ্বীন ইসলাম । দ্বিতীয়টির অনুসরণ করলে প্রথমটির জ্ঞান লাভ হয় তথা “কেতাব জ্ঞানলাভ হয়। যে সকল আইন-কানুন আল্লাহ তার নবীদের মাধ্যমে পাঠিয়ে দেন ইহাকে “দ্বীনে এলাহি” বলা হয়। মানবীয় স্বকীয়তার পূর্ণ সমর্পণের ব্যবস্থাই হল দ্বীনে এলাহির মূল বৈশিষ্ট্য ও সুত্র। “দ্বীনে এলাহি” মানবীয় সকল প্রকার স্বকীয়তার উপর তথা ব্যবস্থাদির উপর তথা মানবীয় সকল ক্ষণস্থায়ী দ্বীনের উপর প্রাধান্য লাভ করুক তথা মানুষের ছ্বীনগুলো আল্লাহর দ্বীনের রঙে রাঙিয়ে নেওয়া হোক _ এটাই আল্লাহর ইচ্ছা। এই জন্য কোরান বলছে, “ইন্না বীনা ইনদাল্লাহিল ইসলাম” অর্থাৎ “নিজেকে ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।