মারেফতের গোপন কথা ॥ ৮০ অন্য কোন লেখক দাড়িয়ে যা লিখবে তা হবে অনেক উন্নত, অনেক গ্রহণযোগ্য এবং অনেক নতুন বৈজ্ঞানিক ভিত্তির উপর নতুন রূপে প্রতিষ্ঠিত। কারণ, আধুনিক বিজ্ঞান যেমন অবাক করা কম্পিউটার রোবট এবং টেষ্টটিউবে মানুষ তৈরি করার অপূর্ব কৌশল আবিষ্কার করেছেন এবং আরো কিছুদিন পর যে আরো নতুন নতুন অভাবনীয় আবিষ্কার করবে, সেটা তো জলের মত পরিষ্কার বুঝা যায়। এই বিজ্ঞানই এমন একদিন আসবে যেদিন কোন ধর্মের মধ্যে কতটুকু সত্যতা ধারণ করে আছে উহা পরিষ্কার প্রমাণ করে দিবে । এবং যেদিন এই বিজ্ঞান এ বিষয়ে অকাট্য প্রমাণ করে দিতে পারবে সেদিন সবাই বিনা বাক্যে সেই ধর্মটিকে অবিসংবাদিত সত্য বলে মেনে নেবে এবং সেদিনই একটি মাত্র শাশ্বত ধর্ম বিরাজ করবে সমগ্র পৃথিবীতে । এই প্রকৃতির বিধানগ্তলো (লস অফ নেচার) আসে কেতাব হতে । তাই যাহা কেতাবে নেই তাহা কোথাও নেই । যাহা কেতাবে আছে উহাতে বিন্দুমাত্র সন্দেহের প্রশ্নটাই অবান্তর ৷ সন্দেহ মনের ছায়া, সুতরাং উহা মায়া । সুতরাং মন যতদিন আছে ছায়াও ততদিন আছে এবং ছায়া যতদিন আছে মায়াও ততদিন আছে। সুতরাং মনটাকে যাকাত দিতে হয়, কোরবাণী করতে হয় তথা বিসর্জন দিতে হয় আল্লাহর মহামনের মধ্যে এবং ইহাই আমিত্ের বিনাশ, স্বকীয়তার বিলুপ্তি। সুতরাং মন কোরবাণী দিলে ছায়া আর থাকছে না এবং ছায়া না থাকলে মায়াও থাকছে না এবং তখনই আল্লাহর গুণাবলীতে সম্পূর্ণ নিমজ্জমান তথা ফানাফিল্লাহ এবং ইহাই হল আল্লাহর অফুরন্ত রেজেকের অধিকারী হওয়া । কারণ, এই রেজেক লাভ হয়ে গেলে সময়সীমা (টাইম এ্যাণ্ড স্পেস) আর থাকছে না তথা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ একাকার হয়ে যায়। তাই আরবী কোরানে তথা বড় সহিফায় আল্লাহর দেওয়া অনেক আদেশ যাহা নবীকে দেওয়া হয়েছে উহাতে আছে আপনি কেতাবে দেখে নিন'-এর গভীর রহস্যটা । তাই আমরা নবীকে বলতে শুনি যে, তিনি দেয়ালের ভেতর যাহা দেখেন দেয়ালের বাইরেও তাহাই দেখেন । তিনি সামনে যা দেখেন, পেছনেও তাই দেখেন। আল্লাহর রেজেক যিনি লাভ করেছেন, কেতাব তার হস্তগত । কেতাৰ যার হস্তগত কেতাবের মধ্যে যে বিশ্ব প্রকৃতির বিধানপগ্তলো আছে তাও স্বাভাবিক ভাবেই তার হস্তগত, আর প্রকৃতির বিধানগুলো যার হস্তগত তার ফলাফল ভোগ করাটাও স্বাভাবিক ভাবেই হস্তগত । সুতরাং প্রকৃতির বিধানের মধ্যেই একটি মুরগী একটা ডিম দিল। মনে করুন, ডিম দিবার সময়কে ক নাম দিলাম। একুশ দিন পর বাচ্চাতে পরিণত হবার সময়কে খ নাম দিলাম এবং এই বাচ্চাটির এক বছর পূর্ণ হবার পর যখন সম্পূর্ণ মুরগীতে পরিণত হল, অর্থাৎ ইহাও ডিম দেবার মত বয়সের অধিকারী হল, সেই সময়টির নাম দিলাম গ। ক, খ, গ, এই তিনটি আলাদা সময় ও অবস্থা প্রকৃতির বিধানের মধ্যেই আছে। আল্লাহর রেজেক যিনি লাভ করতে পেরেছেন তিনি ডিমটির ক, খ, গ, তিনটি সময় ও তিনটি অবস্থান পরিষ্কার দেখতে পাচ্ছেন। কারণ, কেতাব তার করায়ত্ত ও আজ্ঞাধীন হয়ে যায়। আল্লাহর প্রকৃত দাসের পূর্ণ অধীন এই কেতাব ৷ কেতাবের নিয়মকে আপন অধীন করে তোলার নামই হল পূর্ণ কামালিয়াৎ অর্জন করা তথা সাধনায় পূর্ণ সিদ্ধি লাভ করা। এখানেই অন্য সব সৃষ্টি হতে মানুষের শ্রেষ্ঠত্ব । তাই যার মধ্যে আমিত্ব আছে তার পক্ষে এই কেতাব অধীন হওয়া তো দুরের কথা স্পর্শ করার ক্ষমতাও নেই (লা ইয়া মাসসাহু ইল্লাল মুতাহারুন)। যেহেতু আল্লাহর জাত ও সেফাতের বিকাশের নামই কেতাব সেই হেতু কেতাবের বাইরে কিছু নেই। বৃহত্তম নক্ষত্র হতে আরম্ভ করে ক্ষুদ্রতম অনু পর্যন্ত সবই কেতাবে অবস্থান করে। আল্লাহর ইচ্ছার সঙ্গে নিজের ইচ্ছার মিলন হয়ে গেলে অর্থাৎ ফানা হলে আল্লাহ তাকে স্থায়িত্ব দান করেন অর্থাৎ “বাকা”-এর অবস্থান দান করেন। ইহাকে বলা হয় ফানাফিল্লাহ এবং বাকাবিল্লাহ। এবং সাধক এখানেই কেতাব পরিচালনার ক্ষমতা লাভ করে এবং ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।