Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ৭৯ আল্লাহ বলছেন যে, তিনি নভোমগুল এবং ভূমগ্ডলের সমস্ত জীবের রেজেক দাতা । “নভোমগ্ডল এবং ভূমগ্ডল' এই সামান্য শব্দ দুটোর বিশালতা যে কত বড় উহার ধারণা করাটাও বিরাট কষ্টসাধ্য ব্যাপার । তবে মোটামুটিভাবে বলতে গেলে এ দুটো শব্দের বিশালতার সামনে আমাদের এই ছোট পৃথিবী নামক গ্রহটার আয়তন কথায় কথায় একটা আপেলের সমান হতে পারে । পৃথিবী নামক গ্রহের সীমানা যেখানে শেষ আকাশের সীমা শুরু হয় সেখান থেকে । এই নিকটের আকাশের তুলনায় তার উপরের আকাশ আরো অনেক বড়। আরশে আজিম এরকম আকাশগুলো হতে আরো বড় । আরশ, কুরসী, আকাশ, পৃথিবী এবং এই আকাশগুলোর মধ্যে যা কিছু আছে সব মিলেই হল সৃষ্টিজগৎ, এবং এই সৃষ্টিজগতের যেখানে শেষ সেখান হতে শুরু হল ফেরেশতার জগত যাকে বলা হয় “'আলমে মালাকৃত ।'সৃষ্টিজগৎকে একটি আপেলের মত তুলনা করা চলে ফেরেস্তাদের জগতের সামনে । আবার ফেরেন্তাদের জগৎকে একটি আপেলের মত তুলনা করা চলে রূহের জগতের সামনে । রূহের জগতকে বলা হয় আলমে জবরুত'। নভোমগ্তল এবং ভূমণ্ডলের শাব্দিক অর্থে যে জগৎ আল্লাহ বুঝাতে চেয়েছেন সেটা আমাদের মত পৃথিবী নামক কুয়োর ব্যাঙ কি করে ধারণা করতে পারে? তাই আমার মত কুয়োতে বাস করা ব্যাঙের পক্ষে কি বর্ণনা দেওয়াটাও সাজে? সুতরাং আল্লাহর কথায় স্পষ্ট বুঝা যাচ্ছে যে, আরো অসংখ্য জগৎই কেবল নেই সেই সঙ্গে অসংখ্য জীবও আছে এবং এই অসংখ্য জীবদের রেজেক দাতাও একমাত্র তিনি। তাহলে স্বাভাবিকভাবেই এই পৃথিবী নামক কুয়োতে বাস করা অধম লেখক এই অগণিত কি আমাদের চেয়ে বহুপ্তণে বেশি না আমাদের চেয়ে অনেক কম, তাদের সঙ্গে আমাদের কোনদিনও পরিচয় হবে কি না, তাদের ধর্ম এবং আমাদের ধর্ম এক কিনা, আমাদের পৃথিবী নামক কুয়োতে বাস করা জীবগুলোর নানা প্রকার মত ও পথের বিভিন্নতার জটিলতার কি অবসান হয়ে সবাই এক ধর্মে এক আদর্শে লীন হতে পারবো না এবং উহা কি ইমাম মেহদী নামক কোন মহামানবকে দিয়ে করানো হবে কিনা, সেই রহস্যের প্রকাশিত রূপটি কি অন্য গ্রহের রহস্য, এবং হযরত মুহাম্মদ (দঃ)-এর বুকে কেন জিব্বাইল নামক ফেরেস্তা অপারেশন করলেন এবং এই সিনাচাক যাকে “বুক অপারেশন” বলে এরই কি-বা রহস্য, ইত্যাদি হাজারো প্রশ্ন আসে । কেন এত প্রশ্ন বুকের মধ্যে জমা হয়ে থাকে? এবং এর রহস্য কি কোনদিনও ভেদ করা যাবে না? কথার সত্যকে প্রমাণিত সত্যরূপে জানতে হলে আমাদের পৃথিবী নামক গ্রহের প্রচলিত এবং অপ্রচলিত সবগুলো ধর্ম গভীর মনোযোগ সহকারে অধ্যয়ন করতে হবে এবং আপন ধর্মীয় সাইনবোর্ড ফেলে দিয়ে একদম নিরপেক্ষ মনোবল নিয়ে যাচাই এখানে ভগ্তামী বলে গৃহীত হবে । আন্তরিক এবং ইতিবাচক মনোবৃত্তির নিরপেক্ষ ভাবধারা নিয়ে কষ্টি পাথরে সোনা যাচাই করার মত প্রতিটি বিষয়কে যাচাই করতে হবে । তারপর ভুল হোক আর শুদ্ধ হোক একটা আন্তরিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এবং সেই সিদ্ধান্ত যদি একান্তই ভুল হয় তবু আন্তরিকতার প্রশ্নে একদম প্রশ্নীতীত বলে দুষণীয় মনে করা হবে না। যদিও উহা বর্জনীয় কিন্তু আন্তরিকতার সঙ্গে বর্জনীয় । সময়ের একটি সুনির্দিষ্ট স্থানে দাড়িয়ে সবাইকে লিখতে হয় গবেষণামূলক রচনা । সুতরাং সময়ের গন্তীতে সেই রচনা স্থান করে নেয় একান্ত বাধ্য হয়ে। বিজ্ঞানী নিউটন একটি নির্দিষ্ট সময়ের উপর দাড়িয়ে এবং বৈজ্ঞানিক আলবার্ট আইনস্টাইনের বেলায়ও একই কথা প্রযোজ্য । আমি অধম লিখকও একটি সুনির্দিষ্ট সময়ের গন্তীর বৃত্তে অবস্থান করে ধর্ম দর্শন লিখছি কিন্তু অন্য একটি সময়ে হয়তো ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।