মারেফতের গোপন কথা ॥ ৭৮ প্রয়োগ ব্যবস্থা এক নয় এবং এক হতেই পারে না। ইহা অনেক এবং অগণিত । বাংলাদেশের পোশাকে আর শীতের দেশের পোশাকে পার্থক্য থাকতেই হবে । উল্টাপাল্লা করলেই দেহের উপর আসবে প্রবল শাত্তি। সুতরাং প্রয়োগ-পদ্ধতির প্রশ্নে অনেক হতে বাধ্য । যারা প্রয়োগ-পদ্ধতিকেও এক বিভিন্ন নাম দেওয়া যেতে পারে । আসলে এদের যদি এর রহস্যের কিছু জানা থাকতো, তা হলে এই চেচামেচির সৃষ্টিতে মানুষকে বিভ্রান্ত হতে হতো না মোটেই । যেহেতু অন্য কোন পৃথক সত্তায় সত্তাবান প্রাণী, অপ্রাণী এবং কোনকিছুই নেই, সেহেতু আল্লাহ কার সঙ্গে করবে প্রেম? অতএব আল্লাহ নিজের প্রেমে নিজেই প্রেমিক । তাই প্রেমের যে আলোড়ন তোলা ঢেউ জেগে উঠে উহা আল্লাহ হতেই আসে। সেই ঢেউয়ের প্রতিক্রিয়ায় (রিঞ্াকশন) যাহা বিকশিত হয়ে পড়ে সেই বিকাশের নাম কেতাব। কেতাব হতেই প্রকাশিত এবং অপ্রকাশিত সৃষ্টি বেরিয়ে আসে । এই রহস্যময় সৃষ্টির এক একটি নির্দশন এক একটি চিহ্ এবং এই প্রকাশ্য প্রমাণিত চিহন্গুলোকে না মানার তথা অস্বীকার করার কোন উপায় থাকে না এবং এই চিহ্ণগুলোকেই বলা হয় কেতাবের এক একটি আয়াত । এই আয়াতের সঙ্গে সংযোগ করা যায় দুই ভাবে । নিজের ভেতর আমিকে রেখে এবং নিজের আমিকে সাধনার দ্বারা ত্যাগ করে নির্বাণ হয়ে। নিজের ভেতর আমিকে রেখে এই আয়াতের দর্শনকে সাধারণ দর্শন বলা হয়। এরকম দর্শন কম বেশি সবার হয়ে থাকে, কিন্তু নিজের আমিকে সাধনার দ্বারা ত্যাগ করে যে চরম দর্শন লাভ হয় উহাকে অসাধারণ দর্শন বলা হয়। আয়াতের সঙ্গে এরকম অসাধারণ দর্শন লাভ করলে মানুষ হতচেতন হয়ে পড়ে, তথা বাহিরের সাধারণ চেতনার হয় অবলুপ্তি এবং তখনই নিজের রহস্য দর্শন লাভ হয় এবং তখনই সাধক ঘোষণা করেন যে, তিনি আদিতেই মুমিন ছিলেন (আনা আউয়ালুল মুমিনিন)। দুনিয়ার কলুষিত মায়ারূপ আমিত্ব নিজের মধ্যে থাকা অবস্থায় এরূপ রহস্যের দর্শন লাভ হয় না। কারণ, কলুষিত মায়ারূপ আমিত্ব হল এরূপ সত্য দর্শন লাভের পথে সব চাইতে বড় পরদা তথা দেয়াল। আবার বলতে হচ্ছে, আল্লাহ নিজের প্রেমে নিজেই প্রেমিক। কারণ, তিনি ছাড়া যে কিছুই নেই। আল্লাহর প্রেমের যে আলোড়ন তোলা ঢেউ, সেই ঢেউয়ের বিকশিত রূপটির নাম কেতাব। সুতরাং তার সমস্ত সৃষ্টি জগৎ সমূহ এই কেতাব হতেই আগত । সুতরাং যাহা কেতাবে নেই উহা কোথাও নেই, এমন কি কল্পনাতেও নেই । কারণ, এই কল্পনাও কেতাবেরই অন্তর্ভক্ত। সুতরাং কেতাব সৃষ্টির মূলে হল প্রেম যাকে ইশক বলা হয়। ইশক তথা প্রেম অখণ্ড একক এবং অদ্বৈত। তবু বুঝবার খাতিরে প্রেমের আর একটি নাম হল পার্থিব প্রেম । পার্থিক প্রেমের রূপটিও প্রায় একই রকম । মানুষও নিজের প্রেমে নিজেই মত্ত থাকে এবং এই প্রেমের যে ঢেউ জেগে উঠে সেই ঢেউয়ের প্রতিক্রিয়াটাই জরে স্তরে ধীরে ধীরে গড়ে উঠা মানব সভ্যতা । এই সভ্যতা একজনের প্রেমে নয় এবং একজনের প্রেমের প্রতিক্রিয়াও নয়। বহু মানবের বহু অতীত-বর্তমানের একটু একটু করে জমে উঠা বিশাল প্রেম প্রতিক্রিয়ার প্রতিফলন রূপের নাম হল মানব সভ্যতা । আমি নয় আমরা । এক নয় বহু। আমরার মধ্যেই আমি এবং আমার মধ্যেই আমরা । একটি শরীরের মধ্যেও আমি । আবার বহু শরীরের মধ্যেও আমি । বহু শরীরে বহু আমি কিন্তু আসলে এক আমি । বহু মোমবাতির মধ্যে বহু আলো, কিন্তু আসলে এক আলো । বহু বান্বের মধ্যে বহু বিদ্যুৎ, কিন্তু আসলে এক বিদ্যুৎ । বহু জলের কলসের মধ্যে বহু জল, আসলে এক জল । বহু আখের বহু মিষ্টি রসের মধ্যে এক মিষ্টি রস। বহু স্থানের বহু রকম গাভী, কিন্তু একই সাদা দুধ। বহু সোনার গহনার মধ্যে বহু সোনা, কিন্তু আসলে এক সোনা। ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।