মারেফতের গোপন কথা ॥ ৭৭ আর পানিকে শত শত খণ্ডে ভাগ করে, দেশ আর সাগর নাম দিয়ে, আইনের নামে সরকার তৈরি করে, একটি দেশের সঙ্গে আর একটি দেশের যুদ্ধ বাধিয়ে মানুষ মানুষকে খুন করে, খুন করার জোয়াল কাধে তুলে দিয়ে, সভ্য আর অসভ্যের দেয়াল দাড় করিয়ে অসীম কি এক একটি কার্ষের এক একটি কেবল কারণই দেখিয়ে চলছে কিনা আমি জানি না। পৃথিবীটাই যদি কোনদিন একটি দেশ, একটি সরকার অথবা সরকার ছাড়াই সাম্য বিরাজ করে এবং মানুষের কাছে যদি পৃথিবীটাই তার জন্মভূমি, পৃথিবীর মানুষগুলোই তার ভাই এবং এই পৃথিবীর মানুষগ্ডলোর ভাল করাটাই তার ধর্ম হয়, ইত্যাদি ইজমগুলো কি ভবিষ্যত বংশধরদের কাছে স্বপ্নের মত মনে হবে নাঃ আল্লাহর বর্ণিত রেজেক ও কিতাবের মূলতত্ এক কথায় আল্লাহর আপন গুণাবলীকে রেজেক বলা হয়। যে ব্যক্তি নিজের ইচ্ছার ঘরে বাস করে তথা আমিত্বের কাছে বিক্রি হয়ে যায় তথা স্বকীয়তার বৃত্তে ঘূর্ণায়মান, তথা আপন মনের ইচ্ছায় চলে, তথা এক কথায় যারা দুনিয়াতে (পৃথিবীতে নয়) বাস করে, তাদের কাছে আল্লাহর গুণাবলী প্রকাশিত হবে না তথা রেজেকরপে পাবে না। এই রেজেক পেতে হলে আত্মসমর্পণ করতে হবে। এই আত্মসমর্পণ প্রকৃতির নিয়মের কাছে নয়। আল্লাহর ইচ্ছার কাছে করতে হবে আত্মসমর্পণ । আপন স্মৃতিই বন্ধন এবং বিস্ৃতিই মুক্তি। আল্লাহর গুণাবলী রেজেকরূপে দান করার জন্যই তিনি প্রকাশিত হয়েছেন। এই প্রকাশের ধারার নামই কেতাব। এই কেতাব আল্লাহর জাত হতে আগমন । সুতরাং কেতাব হতেই সমস্ত সৃষ্টির আগমন। প্রকৃতির নিয়মগ্ডুলো কেতাব হতেই বেরিয়ে আসে । সুতরাং সমস্ত সৃষ্টিটাই কেতাবের মধ্যে আছে এবং থাকবে । কেতাব আল্লাহর নূর হতে আসে এবং নূর আসে ইশক হতে। ইশকের অর্থ হল প্রেম, ভালবাসা, মহব্বত, লাভ। আল্লাহ নিজের প্রেমে নিজেই প্রেমিক। নভোমগ্ুল এবং ভূমণ্তলের এবং এর বাহিরে যা কিছু আছে উহা আল্লাহর অখণ্ড রূপের একক প্রকাশ তথা আহাদ । তাই তিনি ছাড়া কিছুই নেই এবং থাকতে পারে না। তাই আর কেহ নেই যে আল্লাহ অন্যের সঙ্গে প্রেম করবে। অন্য কেউ থাকলে, তা সে যত ক্ষুদ্রই হোক না কেন, পৃথক অস্তিত্বকে মেনে নেওয়া হচ্ছে। এবং এই আলাদা কিছু আছে ধারণা করাই শেরেক তথা অংশীত্বের দর্শনকে মনের অজান্তে মেনে নেওয়া হচ্ছে। অথচ সৃষ্টিতে কোথাও অংশীত্বের দোষ আরোপিত করা যায় না। 'লা মওজুদা ইল্লাল্লাহ _-“কোন কিছুই নেই তিনি ছাড়া”। সুতরাং নাপ্তিবাদ বলে কিছুই নেই ইসলামে । নান্তিবাদ থাকে মনের স্বাধীনতার পাশে ছায়ারূপে । এই ছায়াই মায়া এবং ইহা যে সত্যিই মায়া তা ধরা যায় মৃত্যু নামক ঘটনার দ্বারা । মৃত্যু-ঘটনা আবার দুই প্রকার। একটি মরার আগে মরে যাওয়া, অপরটি দেহ-বিনাশের সাধারণ মৃত্যুবরণ । প্রথমটা ব্যক্তিকেন্দ্রিক এবং দ্বিতীয়টি সার্বজনীন; ব্যক্তিকেন্দ্রকটা সাধনার সিদ্ধি লাভের প্রশ্নে এবং দ্বিতীয়টি প্রকৃতির নিয়মে আরোপিত হয়। প্রথমটির সাধনার প্রশ্নে পৃথিবীতে যত মহাপুরুষের আগমন এবং যত ধর্ম-উপদেশ। প্রথমটির সাধনার প্রশ্নে ধর্ম উপদেশের বিভিন্ন প্রয়োগ-ব্যবস্থা। ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।