মারেফতের গোপন কথা ॥ ৭৬ প্রদীপের মধ্যে কি এক আলোরই প্রকাশ? ভিন্ন ভিন্ন পদার্থের মাধ্যমে প্রদীপ জ্বালানো যেতে পারে যেমন কেরোসিন, সরিষা, তিসি, ঘি, গ্যাস, বিদ্যুত ইত্যাদির প্রদীপ, কিন্ত ভিন্ন ভিন্ন পদার্থের দ্বারা যে প্রদীপ ভিন্ন ভিন্ন শক্তির একটি সীমিত মাত্রায় আলো ছড়ায়, উহা কি এক আলোরই প্রকাশঃ অসীম একটি মুহূর্তের তরেও থামে না। ভবিষ্যত মুহূর্তে হয় বর্তমান আবার বর্তমান মুহুর্তে হয় অতীত । অনন্ত ছুটে চলার গতির মধ্য দিয়েই নব নব রূপে তথা আবর্তন-বিবর্তনের মাধ্যমে সসীমকে তথা আমাদেরকে প্রতিটি মুহূর্তেরও কোটি কোটি ভগ্নাংশে জানবার, বুঝবার জ্ঞান দিয়ে অবাক করে চলছে। যত অবাক করে দেয় সসীম, ততই অসীম যেন ক্ষুধার্ত সিংহের মত নতুনের শিকার খুঁজে বেড়ায়। এ খোজার যেন আদি নেই অন্ত নেই। মানুষ যেমন ক্ষুদ্র বন্ত নিয়ে খেলার আনন্দে মেতে থাকে, অসীমও মনে হয় সসীমকে নিয়ে খেলায় মেতে চলছে। প্রিয় তার প্রেয়সীর মান-অভিমানে পায় জটিল প্রশ্ন তুলে রাখা- খেলা, না অভিলাষ । নিজেকে কেমন করে চিনতে পারবো? প্রশ্ন করেন সসীম মানুষ । অসীমের উপদেশ- মোহাম্মদের প্রয়োগ-পদ্ধতি অনুসরণ করলে নিজেকে চিনতে পারবে । সসীমের প্রশ্ন মোহাম্মদের প্রয়োগ-পদ্ধতির অনুসরণ ছাড়া কি নিজেকে চেনার কোন পথ নেই? অসীমের উত্তর, মোহাম্মদ বলতে তুমি কি বুঝ? মোহাম্মদ কি একটি নামের সীমায় বাধা? মোহাম্মদ অর্থ হল প্রশংসিত । ঈসা, মুসা, ইব্রাহীম নাম না জানা দুই লক্ষ চব্বিশ হাজার অবতার সবাই তৌহিদের মধ্যে লীন হয়ে আছেন । আপন প্রকাশের যে ধারা, সেই ধারাতে আমি আবরণী তথা পরদা গ্রহণ করি । নিজেকে প্রকাশ করতে গিয়ে যেন পর্দাহীন হয়ে না পড়ি। মানুষ মোহাম্মদ তো আমারই আবরণী। যে আবরণীর মাঝে আমারই প্রত্যক্ষ খেলা উহাই প্রশংসিত । আমিই প্রভু আবার আমিই দাস। আমার দাসত্বের যোগ্য আমিই, তাই আমার উর কেবলমাত্র আমার এক এক রকম প্রকাশ ও বিকাশের এক এক রকম মর্যাদা ফুটে উঠে। অনেকের কাছে নিজের পরিচয়-জ্ঞানের অনুশীলনটাই একটা হেয়ালী ভাব। যার দরুন মূল বিষয়টা বাদ দিয়ে ধর্ম পালনের নাম দিয়ে কতগুলো কষ্টকর আনুষ্ঠানিক ক্রিয়া করে চলছি। (মূল না থাকলে ইহা হয় মুল্যহীন) কিন্তু অদূর ভবিষ্যতে এর সত্যতা এই বিজ্ঞানের মাধ্যমেই প্রমাণিত হতে পারে বলে আশা করি। কিছুদিন আগেও মানুষের চাদে পা রাখাটা ছিল অসম্ভব ব্যাপার । অদূর ভবিষ্যতে আরো কত রহস্যের পরদা খুলে যেতে পারে যা আমরা ভাবতেও পারি না। পুনর্জন্নের কথাই কি প্রমাণ হবে, না অন্য কিছু অদেখা সত্য? পুনর্জনোর মাধ্যমেই কি আত্মা পরমাত্ৰায় লীন হবে? না আত্মা অগ্নি নামক কোন গরম পদার্থের দ্বারা (ঠাগ্ডাও হতে পারে অথবা এমন কিছু যা জানা নেই) শোধন করে বেহেন্ত নামক পরিবেশ (ইনভায়রনমেন্ট) অথবা স্থানে (রিলম) ঢুকিয়ে দেবে? আমি জানি না _ সত্য ও মিথ্যা, ন্যায় ও অন্যায়, ভাল ও মন্দ, সুন্দর এবং অসুন্দর, স্বপ্ন এবং বাস্তব এই শব্দগুলো অসীমের অবিরাম গতিতে ছুটে চলার মধ্য দিয়ে বিভিন্ন সময়ের বিভিন্ন পরিবেশের বিভিন্ন কার্ষের বিভিন্ন কারণের সমষ্টি ছাড়া আর কিছুই নয় কিনা? ভাই-বোন অসীমের একটি বিশেষ পরিবেশের উপর ভিত্তি করে এবং বিশেষ কার্ষের কারণেই বিবাহবন্ধনে আবদ্ধ হত কিনা আমি জানি না। পাচ ভাই মিলে একটি মেয়েকে বিবাহ করা অথবা একটি যুবক অনেকগুলো বিবাহ করা অথবা বিবাহ ছাড়াই অবাধ যৌন মিলন কি একটি বিশেষ পরিবেশের উপর ভিত্তি করে একটি কার্ষের বিশেষ কারণ কিনা আমি জানি না। কীচা মাংস, ফলমূল খাওয়া, পাথরের অস্ত্র ব্যবহার, গুহায় বাস করা, রোগের কাছে অসহায় হওয়া, সূর্যের রূপ দেখে দেব-দেবীর আসনে বসানো ইত্যাদি কি অসীমের একটি পরিবেশে এক একটি কার্ষের এক একটি কারণ ছিল কিনা আমি জানি না । পৃথিবী গ্রহটার মাটি ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।