মারেফতের গোপন কথা ॥ ৭৫ দিয়ে দেখলে দেখতে পাবেন অগণিত পোকা কিলবিল করছে। এই বাক্কা দৃশ্য দেখার পর অনেকেই তওবা তওবা করে দধি খাওয়া ছেড়ে দিয়েছে। যেহেতু এই পোকাগুলো চোখে ধরা পড়ে না, সেইহেতু মনের উপর তেমন কোন রেখাপাত করে না। যেহেতু দেহ হতে আমি বিদায় নিয়েছি এবং যেহেতু আমি আর চোখে ধরা পারছি না, সেইহেতু “আমি” কে জানার সীমানা যেন শেষ হয়ে গেল মনে হয়। জানবার সীমানা দেবার অধিকার আপনার নেই, বরং বলতে শিখুন, “আমি জানি না।” এখানে এসেই দেখতে পাই অনেক বিদ্বান ব্যক্তি ভণ্তামী করে বসেন। জানি না বলে অকপটে দার্শনিক সক্রেটিসের মত খুব কম পণ্তিতই স্বীকার করেছেন । পণ্ডিত ভাইদেরকে আবার অনুরোধ করবো, আপনারা ভুল করুন তাতে তেমন দোষ নেই, কিন্তু “এখানেই শেষ, আর নেই” বলে ভগ্তামী করবেন না। আপনি মানুষ। ভুল আপনার স্বাভাবিক, কিন্তু ভগ্ডামীটাই কি অস্বাভাবিক নয়? যেহেতু আপনি যা আপনার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে বুঝলেন উহাই সত্য তথা সহি, আর যেহেতু যা আপনি আপনার ক্ষুদ্র বুদ্ধিতে বুঝতে পারলেন না উহাই ভুল তথা জয়িফ বলে রায় অথবা সিদ্ধান্ত টানা ওদ্ধত্য আর অহঙ্কার । সেই ওদ্ধত্য আর অহঙ্কার বহু পঞ্তিতের মন-মগজে বিরাজ করতো বলেই হযরত মুহাম্মদের (দঃ) বহু গোপন বিজ্ঞানময় রহস্যপূর্ণ বাণীগুলোকে অসত্য তথা জয়িফের অপবাদ দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে । ইসলামের ইতিহাস এই কথাই আমাদেরকে জানায়। অনুবীক্ষণ যন্ত্রে দই-এর রূপ অসংখ্য পোকার একটি কিলবিল করার ভাগাড় যেখানে দেখতে পাচ্ছেন, সেখানে যন্ত্র ছাড়া খালি চোখে কি একটি পোকাও আপনি দেখতে পাবেন? তবে কি পোকা- টোকা নেই বলে সীমানা দিয়ে ফেলার অধিকার আপনার আছে? তা হলে ইহা স্পষ্ট বুঝা যাচ্ছে যে, চোখে না দেখার বাইরেও অনেক রহস্য আছে। অতি সাধারণ আর একটি উপমা দিচছি। যেমন ধরুন বেতারের কথা ও গান ইথারে ভেসে বেড়ায় । অথচ আপনি রেডিও নামক যন্ত্র ছাড়া সেই কথা সেই গানের সুর শুনতেই পান না। ইথারে ভাসা কথা ও গানের সুর বিশেষ একটি মাধ্যম ছাড়া শুনা যায় না। অথচ কত দেশের কত কথা ও গানের সুর আপনারই অতি নিকটে ভেসে বেড়ায়। যন্ত্রের মাধ্যমে যখন কথাগুলো শব্দ করে আপনার কানের পর্দায় ধরা দেয় তখনই বিশ্বাস করেন। যিনি কানে একেবারেই শুনতে পান না তিনি কি আমাদেরকে মিথ্যুক বলবেন? যেহেতু সে কিছুই শুনে না সেইহেতু কেহই শুনতে পায় না বলে যদি সিদ্ধান্ত টেনে ফেলে তবে আমরা কি সেই বধিরের জ্ঞানের বহর দেখে হাসবো না? আমাদের হাসি দেখে বধির যদি বলে, যেহেতু আমি শুনতে পাই না কিছুই সেই হেতু কি করে বিশ্বাস করবো যে, তোমরা শুনতে পাও? তোমরা শুনতে পাও বলে যে বিশ্বাস করতে বল, উহা যদি আন্তরিকতা না হয়ে হঠকারিতা হয়? সসীম (ফিনিট) কি করে অসীমের (ইনফিনিট) রহস্য বুঝবে? মানুষ কি করে আল্লাহর রহস্য বুঝবে? দেহের ভেতর বিরাজিত “আমি” কি করে “অনন্ত আমি”র রহস্য বুঝবে? এই কথাগুলির মধ্যেও কি ভেটো প্রয়োগ করছি না? ওদ্ধত্যের সীমানায় দেয়াল দিয়ে ফেলছি না? একটি দেহের মধ্যে যে একটি “আমি” আছে সেই আমিটার নাম রেখেছেন পিতা-মাতা অথবা অন্য যে কেউ । যাতে সেই বিশেষ নামটি ধরে ডাকলে একটি দেহের একটি আমি বুঝতে পারে যে তাকেই ডাকা হয়েছে। আসলে কি সেই বিশেষ নামটাই আমি? অন্যান্য কোটি কোটি ভিন্ন ভিন্ন দেহেতে যে ভিন্ন ভিন্ন আমি বাস করছে, সেই আমিগুলি কি এক আমিরই প্রকাশ, না ভিন্ন ভিন্ন আমির ভিন্ন ভিন্ন প্রকাশ? এক একটি ভিন্ন ভিন্ন আমি নামক আখের মধ্যে কি এক মিষ্টি আমিরই প্রকাশ? ভিন্ন ভিন্ন করল্লার মধ্যে কি এক তেতোরই প্রকাশ? ভিন্ন ভিন্ন সোনার অলঙ্কারের মধ্যে কি এক সোনারই প্রকাশ? ভিন্ন ভিন্ন ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।