মারেফতের গোপন কথা ॥ ৭৪ কত? তবে কি উহা মাপের বাইরে? উহা কোথায় চলে গেল? এই প্রশ্নটির যে উত্তর উহার নাম অজ্ঞেয়বাদ। দেহের যাহা মূল, যাকে আমরা আত্মা বলি সেই মুলটি কিন্তু দেহতে দৃশ্যমান থাকা অবস্থায়ও চিনতে পারিনি যে উহা কি? দেহতে বিরাজ করা অবস্থায় যেহেতু চিনতে পারিনি সেই হেতু দৃশ্যমান জগতেও উহা ছিল সম্পূর্ণ অজ্দেয়। দেহ ছেড়ে অদৃশ্যমান জগতে বিচরণ করাটা তো স্বাভাবিকভাবেই অজ্ঞেয়বাদ । কিন্তু দেহের মধ্যে বিরাজ করে দৃশ্যমান জগতেও তাকে চিনতে পারলাম না তথা সেই অজ্ঞেয়বাদের অপবাদই রয়ে গেল। তা হলে অজ্ঞেয়বাদ বলে যে এত বাহাদুরী করছি সেই জ্ঞেয়বাদ বলে কি কিছু রইল? তা হলে কি জ্ঞেয়বাদ কথাটাই আমাদের কাছে অজ্ঞেয়বাদ তথা স্বপ্নের মতই মনে হয় নাঃ? যে “আমি”-কে নিয়ে এত হুড়াহুড়ি, এত সাজ সাজ রব, এত বানানো বিধান, সেই আমিটাই কিনা রয়ে গেল অজ্ঞেয়বাদের অন্ধকারে । এমনকি এই দৃশ্যমান জগতে আমারই বিচরণ হচ্ছে বলে বিশ্বাস করি। তবে কি বিশ্বাসটারই নাম কুসংস্কার নয়? তবে সংস্কার কাকে বলবো? অবিশ্বাস? অবিশ্বাসের আর এক নাম কি স্বগ্ন নয়? তবে কি দৃশ্যমান জগতে বিচরণ করাটাও স্বপ্ন আর অবিশ্বাস? তবে বাস্তব কোনটি? তবে কি অসীমের (ইনফিনিট) একটি কার্ষের অবস্থার মধ্যেই স্বপ্নের সৃষ্টি হয়ঃ তবে কি অসীমের একটি কার্ষের কারণে অবস্থার মধ্যেই বাস্তবের সৃষ্টি চিনবার, জানবার জন্য যে সকল মহাপুরুষ আমাকে দেবে প্রয়োগ-পদ্ধতি তথা এ্যাপলাইড নলেজ, তারা পৃথিবী গ্রহের যে কোন দূরত্বের মধ্যে যে অবস্থাতেই থাক না কেন, উহা আমাকে গ্রহণ করতেই হবে। কারণ, সেই আমার প্রকৃত বন্ধু যিনি আমাকে শিক্ষা দেবেন কোরান পাকের একমাত্র শিক্ষা যে নামেই ডাকা হোক না কেন সেই আমার প্রকৃত বন্ধু। কারণ, নিজেকে চেনার প্রয়োগ-পদ্ধতির জ্ঞানী আর মহাপুরুষ রূপেই বিরাজ করুক না কেন, আমার কাছে ততটুকু গ্রহণীয় নয়। আমার ক্ষুদ্র বুদ্ধির নিরপেক্ষ চিন্তায় সবচাইতে সুন্দরতম নিজেকে চেনার প্রয়োগপদ্ধতি যার মধ্যে পাওয়া যায় তার নাম হযরত মুহাম্মদ (দঃ)। কিন্তু আপসোস! অবিকৃত কোরান পাকের এত বিকৃত আর মনগড়া নোংরা জাতিভেদের ব্যাখ্যায় ভ্তুপীকৃত কাগজের আবর্জনায় মাণিক ছাই-চাপা পড়ে গেছে। সেই সদ্যোজাত শিশুরূপের মধ্যে যে 'আমি' তথা আত্মা একদিন এসেছিল এখন সে কোথায় গেল? সে এবার কিরূপ ধারণ করবে? এবার সে কোথায় থাকবে? যেখানেই থাক না কেন সেখানেই কি দিন- রাত্রির হিসাবে কোটি কোটি বছর থাকবে? না আরো বেশি? না আবার আমাদের মধ্যে ফিরে আসবে? আসলেও কোন রূপ ধারণ করে আসবে? না আর আসবে না? “আমি” নামক আত্মাটি আবার আসুক বা না আসুক, কিন্তু পৃথিবীতে দেহ নামক পদার্থের গঠনের মধ্যে যতদিন থেকে গেছেন সেইসব বাস্তব ঘটনাগুলো যা সে এতকাল দু' চোখ ভরে দেখেছেন, শুনেছেন, অনুভব করেছেন সেগুলো কি তার কাছে এখন চোখ বুজে আমরা যেমন স্বপ্ন দেখি সেরকম মনে হচ্ছে না? এই দেহ নিয়ে বাস করা জীবনটাকে ঘুমে স্বপ্ন দেখে জেগে উঠার মতই কি তার কাছে মনে হচ্ছেনা? আজ যা তার কাছে কঠিন বাস্তব বলে মনে হচ্ছে কাল তাই তার কাছে সম্পূর্ণ স্বগ্ন মনে হবে না? তাকে আমরা আর দেখতে পাই না। তার কারণ? দেহ নামক কবর হতে সে বিদায় নিয়েছে। (আসলে ইসলাম দেহটিকেই কবর বলেছে। মাটির গর্তকে কোথাও কবর বলা হয়নি । তবে সাধারণ মানুষ যদি বলে মাটির গর্তটিই কবর তবে আমি তাদের সঙ্গে একমত) । এমন অনেক কিছুই আছে যা চোখে দেখা না গেলেও সব সময় আছে। যে দধি আমরা খাই উহার সম্বন্ধে কি আপনি কিছু জানেন? অনুবীক্ষণ যন্ত্র ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।